যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগ চিকিৎসক ও সাংবাদিক সমাজ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় সাংবাদিকরা অভিযুক্ত ডাক্তারকে আটক ও শাস্তির দাবি জানিয়ে মিছিল ও সমাবেশসহ পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া থানার পাল্টাপাল্টি এজাহার দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হাসপাতালে ডাক্তারদের রোগী না দেখার খাম খেয়ালীপনা কর্মবিরতীর সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ। তারা রোগী মৃত্যুর জন্য দায়ী ডাক্তার ও সিস্টারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
১৫ জুন রাতে দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক শিকদার খালিদের বোন এবং শেখহাটি বিশ্বাস পাড়ার সিদ্দিকুর রহমানের মেয়ে আজিমা মুবিন স্বাতী (৩০) কে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট জনিত কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য সেবা শেষে তাকে গাইনী ওয়ার্ডে পাঠানো হয়। অথচ গাইনী ওয়ার্ডের দায়িত্বে থাকা সহকারী রেজিস্টার ডাক্তার গোলাম কিবরিয়া রোগী দেখার পরিবর্তে লুঙ্গি পরে বিনোদন কক্ষে বিশ্বকাপ খেলা দেখায় মত্ত ছিলেন। বার বার ডাকা হলেও ডাক্তার না আসায় রোগী স্বাতীর অবস্থার অবনতি হতে থাকে। এক দিকে বিশ্বকাপ খেলা নিয়ে চলতে থাকে ডাক্তার গোলাম কিবরিয়ার বিনোদন অপর দিকে রোগী স্বাতী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকেন। এভাবে ঘণ্টা খানেক জীবন মৃত্যুর সাথে লড়াই করে মারা যান স্বাতী। আর মৃত্যুর পর ডাক্তার এলেন। নাটকীয় ভাবে চিকিৎসার জন্য লাশ নিয়ে যাওয়া হলো করোনারী কেয়ার ইউনিটে। সেখানে কর্তব্যরত ডাক্তার জানান কিছু সময় আগেই রোগী মারা গেছেন। ডাক্তারের এ কথায় রোগীর স্বজন ও উপস্থিত সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ভাংচুর করে ডাক্তারের বিনোদন কক্ষ। কেউ কেউ ডাক্তারের উপর চড়াও হয়ে মারপিটও করে। এ সময় উত্তেজিত জনতার হাতে ডাক্তার গোলাম কিবরিয়া আহত হন। এদিকে বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনদের উত্তেজনাকর মুহূর্তে ঘটে যাওয়া ভাংচুর ও ডাক্তারকে মারপিটের ঘটনাকে পুজি করে আন্দোলন সংগ্রামের নামে যশোরের চিকিৎসক সমাজ। গতকাল সকাল থেকেই তারা যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে রোগী না দেখে পৈশাচিক মনোভাবের পরিচয় দিয়েছেন। তাছাড়া কাল থেকে তারা কোন ক্লিনিকেও বসবেন না বলে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও মালিক পক্ষকে জানিয়ে দিয়েছেন। ডাক্তারকে জখম করার ধুয়ো অভিযোগ তুলে তারা মৃত আজিমা মুবিন স্বাতীর পরিবারের সদস্যসহ কয়েকজন সাংবাদিকের আটক দাবি করে আল্টিমেটাম দিয়েছেন। এদিকে ডাক্তারদের এ ধরনের আচরণকে রীতিমত ব্লাকমেইলিং বলে দাবি করছেন যশোরের মানুষ। তাদের দাবি এ ঘটনায় জড়িতদের আটকের সাথে রোগী না দেখার কি সম্পর্ক? অপর দিকে ডাক্তারের অবহেলায় সাংবাদিক শিকদার খালিদের বোনের মৃত্যু ঘটনায় ফুঁসে উঠেছে যশোরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে ডাক্তার গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে প্রেসক্লাব যশোর সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন যৌথ ভাবে ১৬ জুন শহরে বিক্ষোভ মিছিল বের করে। স্বাতীর মৃত্যু ঘটনায় দায়ী ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে। মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন প্রেসক্লাব যশোরের নব নির্বাচিত সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সম্পাদক আহসান কবীর বাবু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান মামুন, সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু, সম্পাদক নূর ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ ঘটনার যথাযথ তদন্ত দাবি করাসহ ডাক্তারদের অনিয়ম দুর্নীতির সংবাদ বেশি বেশি করে পত্রিকার প্রকাশ করার ঘোষণা দেন। তাছাড়া তাদের সাফল্যের সংবাদ আপাতত না ছাপার জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এদিকে ১৫ জুন রাতে জেনারেল হাসপাতালে ভাংচুরের ঘটনায় প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ থানায় এজাহার দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, রোগীর স্বজনেরা ডাক্তার গোলাম কিবরিয়াকে ছুরিকাঘাত করাসহ ডাক্তার আতিয়ার রহমানকে লাঞ্ছিত করেছে। তাছাড়া লাখ টাকার মালামাল ভাংচুর করেছে। এজাহারে স্পন্দনের বার্তা সম্পাদক শিকদার খালিদ ও মেডিকেল রিপোর্টার এস হাশমী সাজুসহ ২০/৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে মৃত আজিমা মুবিন স্বাতীর স্বামী আশরাফুজ্জামান বাবু, ডাক্তার গোলাম কিবরিয়া, ডাক্তার আব্দুর রহমান,নার্স তরুসহ ৭/৮ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার দিয়েছেন। তিনি তার স্ত্রীর মৃত্যুর জন্য ডাক্তারদের দায়ী করেছেন। এছাড়া তার শ্যালক সাংবাদিক শিকদার খালিদকে মারপিট ও সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ এনেছেন ডাক্তারদের বিরুদ্ধে। সকালে সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, জেলা প্রশাসক নূরুল আমিন, এডিশনাল এসপি জাকির হোসেন খান, এএসপি এস এম শফিউল্লাহ শফি, উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা হাসপাতালে পরিদর্শনের যান এবং ডাক্তারদের সাথে কথা বলেন। এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন তিনি দু' পক্ষের দুটি অভিযোগ পেয়েছেন। দুটি ব্যাপারেই তদন্ত চলছে। উভয় পক্ষের মামলা নেয়া হবে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে উভয় পক্ষই ঘটনার সময় অসংযত আচরণ করেছে। এদিকে গতকাল বাদ জোহর জানাজা শেষে স্বাতীর দাফন সম্পন্ন হয়েছে সেখাটি গ্রামের গোরস্থানে।
জানাজায় সাংবাদিক, রাজনীতিক, সামাজিক নেতৃবৃন্দসহ মৃত্যের স্বজনেরা উপস্থিত ছিলেন।
থানায় পাল্টাপাল্টি এজাহার : বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা যশোরে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও সাংবাদিক সমাজ মুখোমুখী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।