আমার প্রিয় পোস্ট

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

লাউয়াছড়ায় পর্যটন শিল্পের বিকাশ

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০১

শেয়ারঃ
0 0 0

আঁকাবাঁকা সবুজ বন আর পাহাড়ী ছড়ার বালিয়ারী সবুজ শ্যামল প্রান্তর যে দিকে তাকাবেন কেবলই নয়নাভিরাম সুন্দর্যের হাতছানি। দেশের একমাত্র রেইন ফরেষ্ট এলাকা শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় সদ্য বিদায়ী বছর ২০০৮ সালে রেকর্ড সংখ্যক প্রায় ৬৩ হাজার দেশী বিদেশী পর্যটকের আগমন ঘটেছে।
জাতীয় উদ্যান লাউয়াছড়ার জীব বৈচিত্র আর নয়নাভিরাম সবুজ বৃক্ষরাজি আর বালুকা বেলার পথ ধরে হাটতে কার না মন চায়। তাইতো সদ্য বিদায়ী ২০০৮ সালে পর্যটকের আগমন ঘটেছে দ্বিগুন। এক পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছেন লাউয়াছড়া ও তাদের সহ ব্যবস্থাপনা কমিটি কর্মকর্তারা।
প্রকৃতির অর্পূব সম্ভার লাউয়াছড়ার জাতীয় উদ্যানে রয়েছে ১৬৭ প্রজাতির বৃক্ষ ও আকর্ষনীয় বিভিন্ন প্রজাতির অর্কিড। রয়েছে বিরল প্রজাতির উল্লুক। তাছাড়া প্রায় ২৪৬ প্রজাতির পাখি, ৪ জাতের উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপ্রাণী ও ১৭ জাতের কীট পতঙ্গের দেখা পাওয়া যায় লাউয়াছড়ায়। অসংখ্য নাম না জানা বৃক্ষরাজি লাউয়াছড়া দেশের একমাত্র রেইন ফরেষ্ট। প্রায় ১হাজার ২শ ৫০ হেক্টর আয়তন বিশিষ্ঠ লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষ নিধনকারীদের কালো হাতের ছোবলে ইতিমধ্যে অনেক মূল্যবান বৃক্ষ সাবার হলেও যা আছে তাই দেখতে প্রতিদিন আসছেন শত শত বৃক্ষ প্রেমিক ও দেশী বিদেশী পর্যটক।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য একজন উপজাতী মহিলা সহ ১২জন গাইড রয়েছে। প্রশিক্ষন প্রাপ্ত এসব গাইডরা এখানে আগত অতিথিদের হাতির পিঠে চড়িয়ে ঘুরে দেখান লাউয়াছড়ার নৈর্সগিক সুন্দর্য। তাছাড়া বিভিন্ন ঘন্টা হিসাবে রয়েছে ওয়াকিং ট্রেইল। রয়েছে ইকো রিক্সা। রয়েছে বিভিন্ন প্রাণীর ছবি সম্বলিত টিশার্ট। লাউয়াছড়ায় ঘুরতে আসা দেশী বিদেশী পর্যটকদের সাথে আলাপকালে তারা জানান, বন কর্তৃপক্ষ থেকে অনেক সময় দিক নির্দেশনা পাওয়া যায়না। তবুও মানুষ একটুখানি বিনোদনের আশায় ছুটছেন লাউয়াছড়ায়। যার ফলে সদ্য বিদায়ী ২০০৮ সালে রেকর্ড সংখ্যক ৬৩ হাজার পর্যটক এসেছেন লাউয়াছড়ায়।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৬
ফিউশন ফাইভ বলেছেন: ছবিতে পিছনের মেয়েটিকে ভালো লেগেছে? কোথাকার মেয়ে?
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: মেয়েটির নাম লোরা। সে অষ্ট্রেলিয়ার অধিবাসী। এসেছিল শ্রীমঙ্গলে। তার সাথে লাউয়াছড়ায় দেখা।

২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৭
শেরজা তপন বলেছেন: আমার খুব প্রিয় জায়গা। ভাল লিখেছেন।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: শুনে ভালো লাগলো।

৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
সুহেল রাজজ বলেছেন: শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় গিয়াছিলেন , কেন নীল কন্ঠ যান নি ? সাত কালার চা !!!!!!!খান িন ।আমার এলাকায় আসার জন্য অনেক অনেক
শুভেচ্ছা ।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৮
আরিফ জেবতিক বলেছেন: লাউয়াছড়াতে রাতকাটানোর কোন ব্যবস্থা আছে ? রেস্টহাউস , মোটেল এগুলো ?
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: ফরেষ্ট এর রেষ্টহাউস আছে। ধন্যবাদ

৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
আরিফ জেবতিক বলেছেন: ফরেস্ট এর রেস্টহাউসে কি পাবলিকদেরকে থাকতে দেয় ? কোথায় বুকিং করতে হয় ??
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: বিভাগীয় বন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন।০১৭১১-৯০৩৯৭৫

৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৩
রাজনীতি বলেছেন: ভা ল ভ্রমন। আমিও যাওয়ার চিন্তা শুরু করলাম।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: আইসা পড়েন। আসার আগে ব্লগে একটা লেখা দিয়েন।

৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩
ভেংচুক বলেছেন: টেকা হইলে যামু

আর


দুই ডাই ভুয়া
৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯
আরিফ জেবতিক বলেছেন: ধন্যবাদ । দেখা হবে জঙ্গলে ।

 

মোট সময় লেগেছে ০.৯১০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কাঙ্গাল জানিয়া বাবা , একজনের দরিশনের অপেক্ষায় ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই