প্রতিবেদক মিঃ আঃ সোবহান এবং তাহার সহকর্মী যোগেন্দ্র কুমার তাতী যাহারা মোজাহিদ বাহিনীর সহিত শেরপুর সেক্টরে কর্মরত ছিলেন তাহারাও ভারতে যান। কিন্তু আব্দুস সোবহান ফিরিয়া আসেন এবং ক্যাপ্টেন আব্দুল মতলিবের স্ত্রী আটক হওয়ার খবর জানতে পারেন। যেহেতু ক্যাপ্টেন আঃ মতলিব ৭নং রাজঘাট ইউ পির চেয়ারম্যান ছিলেন এবং মিঃ সোবহান পরিষদের সচিব ছিলেন সেহেতু মানবিক কারণে মিঃ আব্দুস সোবহান তার সহকর্মীসহ ও ক্যাপ্টেন আঃ মতলিবের বড় ভাই জনাব মেজর আঃ বারীকে সংগে নিয়া (তৎকালীন সময়ে সিলেট সোলজার বোর্ডের সেক্রেটারী) কে সংগে নিয়া শ্রীমঙ্গল শহরে যান কিন্তু পাক বাহিনী তাহাদের উভয়কে আটক করিয়া রাখে। কয়েকদিন আটক থাকার পর শ্রীমঙ্গল থানার তৎকালীন সার্কেল অফিসার (উন্নয়ন)জনাব আমিন উল্লা সাহেব মিঃ আব্দুস সোবহানকে সেনাবাহিনী ক্যাম্প হইতে ছাড়াইয়া আনার পর আঃ সোবহানকে মাসেককাল পাক বাহিনীর নজরবন্দী থাকার পর আঃ সোবহানকে সিনব্দুখানস্থ ভারত বাংলাদেশ সীমানায় স্থানে আঃ সোবহানের কর্মস্থল ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদে যোগদানের জন্যে তাহাকে নির্দেশ দেয়া হয়।আঃ সোবহান পুনরায় যোগদান করেন। এই সময়ের মধ্যে ক্যাপ্টেন আঃ মতলিব পাক বাহিনীর কর্ণেলের নিকট আত্মসমর্পন করেন। সৌভাগ্যের কথা এই কর্ণেল পাকিস্থান ভারতের যুদ্ধের সময় ১৯৬৫সনে শ্রীমঙ্গল সেক্টরে কর্মরত ছিলেন।এবং সে সময়ে ৫৩কুমিল্লা ব্রিগেড মোজাহিদ বাহিনী গঠন করা হয়। এবং মিঃ এম এ মোছাব্বির ও কাপ্টেন আঃ মতলিব যথাক্রমে মেজর ও ক্যাপ্টেন পদে নিয়োগ করা হয়। সেই সময়ের সেই সুবাদে কর্ণেল শাহ ক্যাপ্টের আঃ মতলিবকে শ্রীমঙ্গল পৌরসভা চেয়ারম্যান দেওয়ান আঃ রসিদ এর জিম্মায় অবস্থানকারী আঃ মতলিবের স্ত্রীকে পাক বাহিনীর দ্বারা আটককৃত মেজর আঃ বারী (কর্ণেল আঃ মতলিবের ভাই) এবং মৌলভীবাজার জেলে অবস্থান কারী আঃ মতলিবের ছোট ভাই মোঃ আঃ হাসেমকে মোজাহিদ প্লাটুন কমান্ডার কে ছাড়িয়া দেয়া হয়। চলবে পান্ডুলিপি টি বেশ বড় হওয়ায় পর্যায়ক্রমে প্রকাশ করার চেষ্টা থাকবে
আমার বাবার সহস্তে লিখিত মুক্তিযুদ্ধের একটি পান্ডুলিপি চলমান ৩য় অংশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।