somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএলে পাতানো খেলা ও স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন মোহাম্মদ আশরাফুল ?

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহবুবুল আলমের বিশাল নো বল, চিটাগং কিংসের ১৪২ রানের জবাবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ৮ উইকেটে মাত্র ৮৮ রান তোলার ব্যর্থতা, ম্যাচের ঠিক আগমুহূর্তে হুট করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বসিয়ে মোহাম্মদ আশরাফুলকে নেতৃত্ব দেওয়া, আশরাফুলের মন্থর ব্যাটিং এবং ঢাকা গ্ল্যাডিয়েটরস ব্যাটসম্যানদের অদ্ভুত সব আউট তখনই চট্টগ্রামে হওয়া ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম চিটাগং কিংস ম্যাচটাকে সন্দেহের তালিকায় ফেলেছিল।

বিসিবি সে অভিযোগ অস্বীকার করলেও আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের (আকসু) সন্দেহের তালিকায় ঠিকই আছে দ্বিতীয় বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরস-চিটাগং কিংস ২ ফেব্রুয়ারির ম্যাচটি। তদন্ত হচ্ছে ১২ ফেব্রুয়ারি ঢাকায় হওয়া বরিশাল বার্নার্সের বিপক্ষে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের আরেকটি ম্যাচ নিয়েও। প্রায় দুই মাস ধরে চলা তদন্তের অংশ হিসেবে আকসুর চার কর্মকর্তা আলাদাভাবে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করে গেছেন। কথা বলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন, পেসার মাহবুবুল আলম, মোহাম্মদ আশরাফুলসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে। ডেকেছেন চিটাগং কিংস কোচ খালেদ মাহমুদ ও সন্দেহজনক ম্যাচ দুটির ম্যাচ কর্মকর্তাদেরও। ঢাকা রিজেন্সি ও র‌্যাডিসন হোটেলে অবস্থান করে তাঁদের বেশির ভাগের সঙ্গে এক-দেড় মাস আগেই কথা বলে ফেলেছে আকসু। সর্বশেষ আশরাফুলের সঙ্গে কথা হয়েছে জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফেরার পর। তাঁর সঙ্গে তিন দফা ম্যারাথন কথা বলে তদন্তের শেষটাও বোধ হয় দেখতে পাচ্ছে আকসু। জেরায় আশরাফুল স্বীকার করেছেন, ফ্র্যাঞ্চাইজি মালিকের ইচ্ছানুযায়ী বাধ্য হয়েই হেরেছিলেন ২ ও ১২ ফেব্রুয়ারির ম্যাচ দুটি। আশরাফুলের সঙ্গে তাঁরা সর্বশেষ কথা বলেছেন গত পরশু। শেষবার কথা বলার জন্য পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়েছে দুই তদন্ত কর্মকর্তাকে। বাংলাদেশি খেলোয়াড়-কর্মকর্তাদের বাইরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় গিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ওয়াইস শাহ, ড্যারেন স্টিভেন্স এবং কুশল লোকুয়ারাচ্চির সঙ্গেও কথা বলেছে আকসু।

যাঁর ইচ্ছাতেই হোক না কেন, আশরাফুল সত্যি সত্যি জেনেশুনে ম্যাচ হেরে থাকলে এবং সেটা আকসুর কাছে স্বীকার করে থাকলে, কঠিন শাস্তিই হওয়ার কথা তাঁর। এ নিয়ে বিসিবির কেউ মুখ খুলতে রাজি নন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছ থেকে আনুষ্ঠানিক কিছু জানার আগে মন্তব্য করা কঠিন।’ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিকের সংযোজন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যায় করে থাকে, তাহলে তার ব্যাপারে বোর্ড কঠোরতম সিদ্ধান্ত নেবে। তবে কেউ ভুল করলে বোর্ড তার পাশে থাকবে।’ বিসিবির একাধিক কর্মকর্তার কথার সঙ্গে মল্লিকের বক্তব্যকে মিলিয়ে দেখলে তাঁর বক্তব্যের দ্বিতীয় অংশটিকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আশরাফুল ‘অন্যায়’ করেছেন না ‘ভুল’ করেছেন, পুরো বিষয়টা শেষ পর্যন্ত এই প্রশ্নে গিয়েও ঠেকতে পারে।

টেলিফোনে যোগাযোগ করা হলে কাল আশরাফুল স্বাভাবিকভাবেই রাজি হননি বিস্তারিত কথা বলতে, ‘আইসিসির অ্যান্টিকরাপশন কর্মকর্তারা আমাকে ডেকেছিলেন। তাঁরা যা জানতে চেয়েছেন, আমি উত্তর দিয়েছি। সাধ্যমতো চেষ্টা করেছি তাঁদের সাহায্য করতে। আর কিছু বলতে পারব না।’ তবে তদন্ত কর্মকর্তাদের কাছে ইচ্ছে করে ম্যাচ হারার স্বীকারোক্তির বিষয়টি নিজের ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছেন আশরাফুল। জেরার পর থেকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্তও তিনি।

ঢাকা গ্ল্যাডিয়েটরস-চিটাগং কিংস ম্যাচের যেসব বিষয় নিয়ে সাধারণ দর্শকদের মধ্যেও প্রশ্ন ছিল, আকসুর প্রশ্নও সেসব নিয়েই। মাশরাফিকে কেন খেলানো হলো না, টস জিতেও ওই উইকেটে কেন ব্যাটিং নিলেন না আশরাফুল, ড্যারেন স্টিভেন্সের অদ্ভুতুড়ে রানআউট, পেসার মাহবুবুলের ‘নো’ বল—জেরায় এসব বিষয়েরই ব্যাখ্যা চাওয়া হয়েছে সবার কাছ থেকে। এ ছাড়া বরিশালের বিপক্ষেও আশরাফুলের শম্বুকগতির ব্যাটিং, সাকিবের রানআউট এবং ওই ম্যাচেও মাশরাফির না খেলা নিয়ে কৌতূহলী তাঁরা। রানআউট হয়ে ড্রেসিংরুমে ফিরে উষ্মা প্রকাশ করতে গিয়ে নাকি আশরাফুলকে সরাসরি ‘স্পট ফিক্সার’ বলেছিলেন সাকিব। সূত্র জানিয়েছে, বেশির ভাগ খেলোয়াড়-কর্মকর্তাই তদন্ত কর্মকর্তাদের সামনে আলোচিত দুই ম্যাচ নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন। তবে সুনির্দিষ্টভাবে আশরাফুলের প্রতি সন্দেহের কথা বলেছেন দু-একজন। এ ছাড়া গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ভারতীয় প্রধান নির্বাহী গওহর রাওয়াতের ভূমিকাও সন্দেহজনক ছিল বলে উল্লেখ করেছেন কেউ কেউ।




[সূত্রঃ প্রথম আলো]
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×