প্রণব মুখার্জী বাংলাদেশে আসছেন বন্ধুর বেশ ধরে বাণিজ্য করার জন্য। তারা বাংলাদেশকে দেবে ঋণ, প্রচার করা হচ্ছে সাহায্য। এজন্য দেশবাসীকে বিভ্রান্ত করছে মিডিয়া। দেখুন এই খবরের ৩য় প্যারায় বলা হয়েছে সাহায্য, আবার একই পত্রিকারএই খবরে বলা হয়েছে ঋন। তাও আবার কোন অর্থ নয়, পন্য ও সেবা। এই খবরের ২য় প্যরায় দেখুন ঋনের শর্তগুলো।ঋন ভারত সরকার দেবে না, দেবে তাদের এক্সিম ব্যাংক। তার মানে অর্থ দাঁড়াচ্ছে, সরকারের হাতে দেশ চালাতে অর্থ নেই, তাই তারা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে।
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতের কাছে ঋন বা সাহায্য চেয়েছে কি না জানা নেই। ভারত আমাদেরকে বন্ধুত্বের খোলসে অর্থঋন দেয়ার কারন বোধগম্য কিন্তু আমরা কেন সেই ঋন গ্রহন করব তা বোধগম্য নয়। অথচ এই ভারতেই আমাদের পণ্যের প্রচার থেকে শুরু করে পন্য বিক্রি সবই নিষিদ্ধ। আবার বাংলাদেশে ভুর্তকির কারনে কমদামের ডিজেল-কেরোসিন
চোরাইপথে নিয়ে যাতে সমস্যা নেই।
যতটুকু জানি,প্রবাসীদের পাঠানো বিশাল অংকের অর্থ বাংলাদেশ ব্যাংকে অলসভাবে পড়ে আছে। সরকারের ঋন নিতে হলে সেই অর্থ নিতে সমস্যা কোথায়?
বাংলাদেশেও এক্সিম ব্যাংক নামে একটি ব্যাংক আছে। কিছুদিন আগে পত্রিকায় দেখেছি ভারতের একটি রাজ্যে মানুষ খাবার খেতে না পেরে মাটি খাচ্ছে। ভারত সরকার কি আমাদের এক্সিম ব্যাংক থেকে সেই এলাকার উন্নয়নের জন্য আমাদেরকে যেসব শর্তে ঋন দিতে চাচ্ছে- সেসব শর্তে ঋন নিবে?দুঃখিত , ঋন নয় পন্য ও সেবা নিবে?
বহু আগে একটা ভ্রমন কাহিনীতে পড়েছিলাম, আমেরিকায় এক দম্পতির শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হঠাত একদিন এক লোক এসে সেই দম্পতির সাথে গল্প জূড়ে দেয়, যাওয়ার সময় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চলে যায় । দিন কয়েকপর সেই ডাক্তার ভদ্রলোক তাদের শিশুকে চিকিতসা করেছে বলে ১৫০ ডলারের ফি দাবী করে বিল পাঠিয়ে দেয়। ভদ্রলোকের ইন্সুরেন্স ছিল এবং চিকিতসার সমুদয় অর্থ ইন্সুরেন্স প্রতিষ্টান দিবে বলে তিনি আর এ নিয়ে উচ্চবাচ্চ্য করেনি।
আমাদের দরিদ্র জনগনের তো “ইন্সুরেন্স প্রতিষ্টান” নেই। পণ্য ও সেবা হিসেবে জোর করে গছিয়ে দেয়া সমুদয় অর্থ দরিদ্র অভুক্ত মানুষের শ্রমের পয়সা দিয়ে পরিশোধ করতে হবে। আমরা কেন তা মেনে নেব?
ভারতের এ কেমন বন্ধুত্বের আচরন?
মনে আছে সম্রাজ্যবাদী আচরনের জন্য ক্লিনটন কয়েক ঘন্টার জন্য বাংলাদেশে আসলে বামদলগুলো প্রতিবাদ মুখর ছিল।
এবার প্রণব মুখার্জীর আগমনে বামদলগুলো কি করে তা দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



