" বৈশাখের ঝড়ে চলো মাতাল হয়ে যাই...এলো হাওয়ায় তাল মিলিয়ে আঁচলটা উড়াই " - এটা ছিল আমার এবারের বৈশাখের স্লোগান। বছর শুরুর আগের ঝড়ের সংকেতটা অসাধারণ ছিল (আমি সবসময়-ই একটু ঝড়পাগল) ।
একটু দেরিতে হলেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা ! (^_^) ! আশা করি সবার-ই দিনটা বেশ ভাল গেছে। আমি এই বৈশাখের প্রথম প্রহর এ জ্বরের ঘোরে ছিলাম। জ্বরটা একটু ঘাম দিয়ে ছেড়ে যেতেই বের হয়ে গেলাম বাঙালির উৎসব পালন দেখতে। তখন দুপুরবেলা ... গরম এবং জ্যাম এ দু'টার বন্ধুত্ব দেখার মত ছিল। এর আগে ঘেমেছি জ্বর হয়ার জন্য, এবার ঘামছি বাঙালি হয়ার জন্য। আমি দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত রিক্সায় ঘুরেই কাটালাম বছরের প্রথম দিনটা।
আমাদের দরিদ্র দেশের সব পরিবারের মানুষ কালকে নেমে এসেছিল রাস্তায়! কে বলবে আমাদের দেশে দুঃখ আছে! লাল-সাদা-কমলা রং এর মেলা ছিল... নতুন বিয়ে করা যুগল যেমন ছিল, তেমন ৪৫-৫০ এর খালামনিরাও তাদের অর্ধাঙ্গের হাতটা শক্ত করে ধরে মুগ্ধ চোখে মেলায় ঘুরছিল। এমন দৃশ্য দেখার জন্য বোধ হয় ঐ জ্যামটা-র কষ্ট নেয়া-ই যায়। সব মেলার মধ্য মানুষের মেলাটা-ই সব-চে রঙিন আর দেখার মত ছিল।
সন্ধ্যা বেলায় বাচ্চাদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। যেটা এক কথায় "অসাধারণ" ছিল।রাত হতেই সকালের ছেড়ে যাওয়া জ্বরটা বেশ আক্ষেপের সাথে অভিযোগ করল..." আমাকে ছেড়ে খুব ঘুরা-ঘুরি হল সারাদিন". . .তারপর পূর্ণ উদ্দমে আবার আমার কাছে ফিরে আসলো. . .
সবকিছু মিলিয়ে এই ছিল আমার বছরের প্রথম দিনটা. . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

