আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . . 

ঝড়লিপি

০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪২



ইদানিং প্রায় প্রতিদিন দু'টা স্বপ্ন দেখি। বারবার। এক-ই ভাবে। এক-ই মোশন বা এ্যাকশনে! ঘুম না ভাঙা পর্যন্ত স্বপ্ন মাথায় চাপ বাড়াতে থাকে। বিষয়টার সাইকোলজিক্যাল কারন ভেবে পাচ্ছি না।

স্বপ্ন - ১

জানালার সামনে চেয়ারে বসে আছি। দুপুরের দিকের রোদ আমার কোলে পড়ছে। আমার সামনে জানালার গ্রীলে একটা বেশ হৃষ্টপুষ্ট হাত...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আজকালকার দিনলিপি

১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৫




সকাল

সুখ-শামুকের ঘুমের ফাঁকে
শিশিরগুলো সকাল মাখে।
ধোঁয়াট-জমা কলসি কাঁখে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

আসুন সুন্দরবন নিয়ে যাই। তবে সবার থেকে টিকিট হিসেবে অনেক অনেক ভোট চাই!! - শেষ পার্ট

০৫ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৩



পার্ট দুই তে বলেছি সুন্দরবনের জলপথগুলোর কথা। এবার ভেতরটা দেখাই। ওপরের ছবিটা সুন্দরবনের একটা অন্ধগলি। এখানে শ্বাসমূল দেখতে পাবেন। জোয়ার আসলে গাছের সবুজ মাথাগুলো ছাড়া সব ডুবে যায়।

সুন্দরবনের অন্যতম বিশেষত্ব শ্বাসমূল, গোলপাতা আর স্যাতস্যাতে বালুমাটি। ওর উপর দিয়ে চিকন সাঁকো করা থাকে। সেখান দিয়ে হেঁটে ঘুরতে হয় বনের ভেতর।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আসুন সুন্দরবন নিয়ে যাই। তবে সবার থেকে টিকিট হিসেবে অনেক অনেক ভোট চাই!! - পার্ট দুই

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৩৬



পার্ট এক -এ তো হিরণ পয়েন্ট টাওয়ার দেখলেন। এবার ওটার উপর থেকে সুন্দরবন কেমন লাগে এখন সেটা দ্যাখেন ওপরের আর নিচের ছবিতে...



সুন্দরবনে বাঘের উৎপাত থাকে মাঝে মাঝেই। উৎপাত থেকে বাঁচতে বাঘ যে ধরনের ঝোপ-ঝাড়ের মধ্যে দিয়ে চলাচল করে সেগুলো পুড়িয়ে দেয়া হয়। তেমন একটা পোড়াটে ঝোপ দ্যাখেন এবার......

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আসুন সুন্দরবন নিয়ে যাই। তবে সবার থেকে টিকিট হিসেবে অনেক অনেক ভোট চাই!!

২৫ শে জুন, ২০১১ রাত ১০:১১



প্রথমেই বলে নেই যে, আবারো পুরোদমে শুরু হয়েছে সুন্দরবন আর কক্সবাজার কে ভোটিং এর কর্মসূচী। যারা একবার দিয়েছেন, তারা আবারো যতোবার পারবেন ভোটিং করবেন। এটা আমাদের প্রত্যেকের ওপর বিশাল একটা দায়িত্ব! প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে বাংলাদেশের সুন্দরবন আর কক্সবাজারকে ভোট দিন। আর দিবেন না কেন? দেশটা "মা" না?

ওপরের ছবিটা ২০১০...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

রূপকল্প

১৭ ই জুন, ২০১১ রাত ৮:৫৬



হনহন-রিক্সাটার ফাঁপা পেটে সেঁধিয়ে যেতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো মাত্র। রাস্তায় জটলা জটলা কুয়াশার সাথে নানান মোবাইল ক্লাশচার।

একদিকে এক ভিনগ্রহের প্রাণী - তার দিকে তাকিয়ে একটু দূরের হাত-আঁকড়ে-ধরা বয়সের ছেলেটা অস্ফুট বলে উঠলো, "বাবা! দ্যাখো দ্যাখো পাগল!" বাবা সতর্ক চোখে "তাঁকে" আড় দেখে ছেলেকে "ওভাবে বলতে হয় না!"...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ঝোঁক-তুবড়ি

০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:০৮



ধোঁয়া-ধোঁয়া গন্ধ। তীব্র ধূপ-ধোঁয়া। নাঃ! ঐটা পেট্রোলের গন্ধ। গন্ধটা এঁচোড়-প্যাঁচর কীটের মতো চোখ দিয়ে এঁকে বেঁকে ঢুকে নাক জ্বালা করে ভেতরটায় গিয়ে খামচে-আঁচড়ে বিষাক্ত করে দিচ্ছে। আজকে সময়ের চেয়ে অনেক আগেই এসে পড়েছি! হুট হাট চোখের সামনে সাঁ-আ-আ-আ-আ-আ করে বুনো মাদক নেয়া মহিষের মতো ইয়া মুশকো-জোয়ান গাড়িগুলো যাচ্ছে। হাল-টানা ক্লান্ত...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

য়নাগল্প

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪



"আমি কখনো আয়না দেখি নি। নিজের ঠোঁট-নাক-কান কেমন তা হাতড়ে-আঁচড়ে যতোটুক বুঝতাম, ওতেই দিন চলে যেতো। ওর চেয়ে বেশি বোঝার চেষ্টাই করি নি কখনো। কি দরকার নিজেকে এতো চেনার? যতোই চিনবো ততোই তো অসহ্য লাগবে। কখনো কখনো কিছু নতুন বা পুরনো আঁচড়ের ছাপ হয়তো ঢেকে যেতো সময়ের পরতে পরতে। আমি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

একটা জরুরী আহ্বান- দৃষ্টি আকর্ষণ

০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫১

এ মুহূর্তে আমার হাতে সময় খুব কম, তাই আমি সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনাদের সাহায্য প্রয়োজন।

আমি খুব সাম্প্রতিক একটা রিয়েল এস্টেট অফিসে ৩-মাস কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন করেছি। দু'সপ্তাহ যাবার পর আমার কাছে যাকে দেখতে সবচেয়ে ভদ্র লাগতো সেই এক্সিকিউটিভ আমার অনবস্থানে আমার পিসিতে ঢুকে পাসওয়র্ড ব্রেক করে আমার প্রোফাইলে...

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

দৃষ্টি আকর্ষন

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৯



উপরের নাম্বারগুলো ছাড়াও নতুন একটা খবর শেয়ার করছি এবং সবাইকে যার যার পরিধিতে ছড়িয়ে দিতে অনুরোধ করছি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা Proctorial Banishment Team গঠন করা হয়েছে যাদের কাজ ইভটিজিং দমন করা। হ্যা, আমিও আপনার মতোই ভেবেছি যে এটা শুধুই লোক-দেখানো একটা প্রচেষ্টা। কিন্তু সাম্প্রতিক খবরে জানলাম টিএসসির সামনে এক ইভটিজারকে...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১৪৩৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আবোল-তাবোল বলে চলি
অদ্ভুত সব মুখোশ পড়ি
স্বপ্নগুলো এলো-মেলো
ইচ্ছেগুলো রঙিন আলো।
এরই মধ্য মাঝে মাঝে
একটু-আধটু ভাব আসে...
ভাবগুলোকে বন্দী করে...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৯৮টি
  • মন্তব্য করেছেন: ৪৩০৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৩৯২টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ৯২৭৩২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই