somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুপ-কথা

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার "ঘর"-টা রাতে ঘুমিয়ে গেলে ওকে অন্যরকম লাগে।

আবছা একটা আলোয় ঘরটার শরীরের সবটা ধরা পড়ে না। ছায়ামাখা অশরীরী ঘরটার খেরো শরীরে রহস্য ফিসফাস করে। হুট করে লোডশেডিং হলে ওর ছায়াগুলো গাঢ় হয় আরেক-টু। ছায়া-কায়ায় পাশের মানুষটাকেও অচেনা লাগে। মানুষটার অবয়বে-চেহারায় খুব বুঝে যাই চোখটা-নাকটা কোথায়। চোখ কুঁচকে ফেললে বুঝি স্বপ্নে ধুন্ধুমার লেগে গেছে... সমাধানের বেশ তোড়-জোড় চেষ্টা চলছে। পরেই ঠোঁটের কোনে আলতো এক-ঝলক হাসিতে বুঝি স্বপ্নে একেবারে যুদ্ধজয় হয়ে গেছে! পাশ ফিরে যাওয়ায় ওর এলোমেলো চুলের ফাঁক-ফোকর চুঁইয়ে চুঁইয়ে সেই মাখো-মাখো গন্ধটা গড়িয়ে গড়িয়ে আমার নাক-ঠোঁট ছুঁয়ে বালিশে গেঁথে যায়। আমি বরাবর-ই পাঁড় গন্ধসেবী। গন্ধ-চাদর মুড়িয়ে ঘুমোবো ভেবে বালিশের রন্ধ্রে-রন্ধ্রে হাতিয়ে-খুঁচিয়ে আতিপাতি গন্ধ খুঁজে নাজেহাল হই। কাণ্ড দ্যাখো! আলো-ছায়া থেকে সরে সরে কখোন গন্ধে চলে গেছি!

থর-দেয়া ঠাণ্ডা মার্বল-মেঝের উপর উদোম পা ফেললে কেমন শিরশির শীত ওঠে পিঠ বেয়ে। আমি শীত পালন করি। চোখ মুদে নিয়ে শিরশির শীতটুক ঝপাৎ গিলে ফেললাম। রক্তের ভেতর শ্বেত-লোহিতের টি-টোয়েন্টির অস্থিরতা দেখে এক দমক হেসে ফেলি! শ্বেতরা জিতে গেলো বোধহয় ম্যাচে। লোহিতের চিৎকারে-হুড়োহুড়িতে শৈত্যে ভাটা পড়ে। আমি মচমচ করে ম্যাচ ভেঙে ভোরের ময়লাটে আকাশ-গলা রং দিয়ে ঘুম ধুয়ে নিয়ে ঘরের ফিনফিনে পিছল-পর্দা সরিয়ে ওতে ধূসর আলো মাখাই।

পলাশ গুণ। পাড়ায় কীর্তন গায়। অনেকে ওকে সাধক-ফকির বলে। আবার অনেকের বিচক্ষণ মত হলো, ও বেশ উঁচুদরের গায়ক। আমি অতো-শত বুঝি না। আমি আমার ঘরের ভেতর নকশা বুনি। আমার নকশায় ওর সুর এসে বসলে নকশায় কেমোন একটা ঝলক আসে। ঐ ঝলকে ঝকমক করতে থাকে আমার ঘরে সুরের রশ্মি! আমি কীর্তনে বুঁদ হই... "জেবনের মায়া বোঝা পীর-সাধকের কাম... পলাশ বাজায় সুরের বাঁশি, গুণ দেবতার দান...জেবনের মায়া বোঝা পীর-সাধকের কাম"... আমার ফিনফিনে দুই পশলা পর্দাও মাথা ঝুঁকিয়ে হাত জোড় করে সাধনায় রত হয়। ঘরটার মননে-বুননে ঐশ্বরিক সুর তোলপাড় তুলে দেয়।

আমার ঘরটা সকালে জেগে উঠলে ও সোনারঙা রমণীকেও হার মানায়। ওকে অন্যরকম লাগে। খুব খুব অন্যরকম।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×