
ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস নিয়ে। স্বাধীনতা নামের প্রিয় শব্দে আবার উজ্জীবিত হই।
এমন এক উথালপাথাল অস্থির সময় মনকে মাঝে মাঝে অবসন্ন করে ফেলে, তখন পথ খুঁজি বেরিয়ে আসার, যে ধ্রুব জ্যোতি আমাকে পথ দেখায়, অন্ধকার হাতড়ে ডুবন্ত মানুষের মতো হাঁসফাঁস করতে করতে আমার কানের মধ্যে, মনের মধ্যে, বুকের মধ্যে জেগে ওঠে বিদ্রোহের দামামা...
"জাগো বাহে কোনঠে সবাই?"
এদেশ তোমার, এদেশ আমার, এদেশ আমাদের। জেগে ওঠো- শেষ হয়ে গেছে শোষকের দিন, বিদ্রোহ হোক- অধিকার আদায় করতে চলে এসো সব শ্রেণির লোক, আবার লড়াই হোক। আবার না হয় লক্ষ প্রাণ দেবো বলিদান, মানুষের মত বাঁচার দাবীতে মেনে নেব সেই শোক।
বাংলাদেশ জিন্দাবাদ।
#followers
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





