somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু Romance !

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপূর্ব একটা দুশ্চিন্তা :

আনিলা বেশ অস্থির হয়ে পায়চারি করছে। ওর হাতটাও কাঁপছে একটু একটু। খবরটা দেখার পর পা-এর নিচ থেকে মাটি সরে গিয়েছিল ওর। দৌড়ে গিয়ে তক্ষুনি ফোন করেছে রায়হানকে... একেকটা রিং হচ্ছে আর আনিলা ভাবছে ...এখনো ধরে না কেনো ফোনটা ! ...রায়হানের কন্ঠ শুনতেই প্রায় আর্তনাদ করে বলে ওঠে..."তুমি কোথায় বলোতো ?" রায়হান মেয়েটার অস্থিরতায় মজা পেয়ে বলে..."কেন বলোতো ?" আনিলা রেগে যায় এবার..."খবর পাওনি! উফ্! কথা না বাড়িয়ে বলো তুমি কোথায় ?" রায়হান অবাক..."কি খবর ? তুমি ঠিক আছো তো ?" আনিলা বলে..."এবার যদি না বলো তুমি কোথায় তাহলে আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে তোমার অফিস চলে আসবো!" রায়হান বলে..."দরজা খোলো..তোমার আসতে হবে না..আমি-ই চলে এসেছি!" আনিলা হুরমার করে দরজা খুলে দেয়! রায়হান বলে..."হয়েছে টা কি ?" আনিলা কাঁপা গলায় বলে..."তোমার অফিস এর পাশে বম্ব ব্লাস্ট হয়েছে।" রায়হান হাল্কা করে ওর কপাল ছুঁয়ে বলে..."আমি ভাল আছি তো! এখন তো ঠিক হও!" আনিলা ওর বুকে মাথা রাখে, এতক্ষণের আটকে থাকা পানিগুলো চোখ থেকে টপটপ করে ঝড়ে পড়ে।


উপরের কাহিনীটার মধ্য মিষ্টি একটা ভাব আছে। কিন্তু আমার মনে হয়, সব মানুষের মধ্য বাস্তবতা আর আবেগ নানা অনুপাতে থাকে। আবেগ দিয়ে আর বাস্তবতা দিয়ে যেকোন ঘটনাকে-ই দু'ভাবে ব্যখ্যা করা যায়। ঠিক যেমন এই ওপরের ঘটনাটা...আবেগতাড়িত মানুষ বল্‌বে.."কি সুন্দর ভালবাসা!" আর বাস্তববাদীরা বল্‌বে..."এটা মেয়েটা যা করেছে তা নিজের স্বার্থ দেখে-ই করেছে! কারন, তার husband তার আশ্রয় হিসেবে ভূমিকা পালন করে।" যে যাই বলুক আমার মনে হয় কিছু সময় আসে যখন বেশ বাস্তববাদী মানুষদের মধ্য-ও আবেগ চলে আসে। তখন সত্যি-ই কোন স্বার্থ কাজ করে না।

অনেক কথা বলে ফেল্লাম ( সময় থাকলে যা হয়! হঠাৎ করে বেশ romantic লাগছে :P ) এবার একটা কবিতা লিখে ফেলি...

- অপার্থিব -

শোনো !
তোমার কাছে যা চাই... পারবে তুমি দিতে ?
এই চেনা-জানা রংহীন পৃথিবী... পারবে বদলে দিতে ??

জ্যোৎস্নার লন্ঠনে পথ চিনে আমার একটু কাছে বসো
তারার ঝকমকে কারুকাজ দেখে মিষ্টি একটু হাসো ...

আমি আকন্ঠ ভরে নেবো ঝলমলে স্মৃতি পান করে
কতদূর মায়াবী পথ হেটে যাব... তোমার হাত ধরে।
সে পথে থাকবে কুয়াশার রন্ধ্র...
আর থাকবে তোমার হাতের মাতাল গন্ধ !

স্বপ্ন-মায়ায় বিভোর হয়ে যাবো তখন আমরা...
আমাদের খুশিতে জ্বলে উঠবে হাজার সন্ধ্যাতারা !

রূপালি আকাশটাকে লজ্জায় রাঙিয়ে দিয়ে,
অপার্থিব সে জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে,
ফিরে আসি আবারো কালো ক্ষমতার ভিড়ে
এই নোংরা-অলীক দ্বিধা-দ্বন্দের নীরে।

কিন্তু জানো ?
মুঠো খুললেই পাই সেই ঝিকমিক গন্ধ!
বেঁচে থাকার জন্য আমার -
...................................অপূর্ব ও একমাত্র মন্ত্র।।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
১৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×