আমি কিছু ব্লগার "বন্ধু"-দের সাহায্যের কারনে জানতে পারলাম ব্লগে নারীদের শুধু "তেল" দেয়ার জন্য-ই অনেকে মন্তব্য করে। আমার আগের লেখাগুলোতে এক ব্লগার এবং আমাকে নিয়ে একটা প্রমান-ও তারা করে দেখিয়ে দিয়েছেন ! সত্যি তারা আমার চোখ খুলে দিয়েছেন! ধন্যবাদ সবাইকে !
Click This Link
আমি নারীবাদী না এবং সমাজের discrimination বা বড়বড় বিষয় নিয়ে কথা বলতে পারি না এবং আমার এতটুকু interest নাই। আমি ব্লগ -এ প্রথমবার একটু নিজের লেখা হাল্কা অনুভূতির কথাগুলো সবার সাথে ভাগ করে নেয়ার জন্য এসেছিলাম। সবার কমেন্টস্ পেয়ে খুব inspired হয়েছিলাম প্রথম দিকে। সবার কমেন্টস্ খুব সুন্দর ছিল। আমি আমার বড়দের আপু বা ভাইয়া বলেই সম্বোধন করেছি। কারন তাতে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমি ভাবতেই পারি নি ব্যপারটাকে এত বাজেভাবে উপস্থাপন করা হবে এবং আমাকে উদাহরন হিসেবে ব্যবহার করা হবে! যারা করেছেন কাজটা তাদের অনেকেই আমার পোস্ট পড়েছেন আর সবাইকেই "ভাইয়া" বলেই "ধন্যবাদ" দিয়েছিলাম। খুব ফাঁকা মনে হচ্ছে এখন তাদের মন্তব্যগুলো !
যাইহোক! আমি আমার আগের পোস্টগুলো থেকে কমেন্টস মুছে দিয়েছি বেশিরভাগ যাতে এ বারবার ঘটনাটা মনে না করতে হয় কমেন্টসগুলো পড়ে। আমি যাদের কমেন্টস মুছেছি তারা আগের লেখাগুলোতে দয়া করে আর কমেন্টস দিবেন না। আমি এখন থেকে যা লেখা লিখবো তাতে কেউ কমেন্টস দিতে পারবে না। আমার লেখা আপনারা পড়ছেন এটাতেই ভাল লাগবে আমার। কিছু ফাঁকা কমেন্টস্ এর চে একটা কমেন্ট-ও না থাক তা আমার জন্য ভাল।
আর কালপুরুষ ভাইয়া ! যা ঘটেছে তার জন্য আমি খুব বেশি দুঃখিত। আপনি সত্যি খুব সুন্দর কমেন্টস করতেন। আমি ব্লগে খুব প্রথম থেকে একজন ভাই -এর আশ্রয় পেয়েছিলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ সব্বাইকে। সবাই ভাল থাকুন। শুভ ব্লগিং !!!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


