somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা !!!

১১ ই মে, ২০০৮ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে "মা-দিবস"। আমাদের দেশের অনেকের কাছেই western culture বলে স্বীকৃত এ দিনটা। কিন্তু আমার মনে হয়, আমরা মা কে সবসময় ভালবাসি হয়তো সময় করে বলা হয়ে ওঠে না "মা! ভালবাসি!" আমাদের মা-রা শুনতেও চান না এসব, তারা নিজের সবটুকু দিয়ে আমাদের জন্য করে যান যতদিন সামর্থ্য থাকে। অথচ আমরা যদি একটু মাকে একটু খুশি করার জন্যই একটা দিন তাকে আচমকা জড়িয়ে বলি, "মা! ভালবাসি!" তাহলে দেখা যাবে মা খুব বকে দিলো, "যাহ! আহ্লাদ করিস্‌ না!" একটু পর হয়তো মা ভাব্বেন আর চোখ মুছবেন "আহারে! আমার বাচ্চা মেয়েটা!" "মা-দিবস" যদি মাকে এই খুশির কান্নাটা দিতে পারে তাহলে নাহয় একটা দিন শুধু তাঁর জন্য-ই উৎসর্গ করলাম !

আমার মা আমার একটা অংশ। আমার একটা সময় কেটেছে মা'র মধ্য। বাইরের সব ঝামেলা-দুর্যোগ থেকে নিশ্চিন্ত হয়ে গুটিসুটি ঘুমিয়ে ছিলাম মায়ের ভেতর। মজার ব্যপার হলো এখনো সেভাবেই ঘুমাই আমি! এখনো আমার জীবনে খুব বড় ধরনের দুঃসময় আসলে মাকে জড়িয়ে বসে থাকি, বাইরের শক্ত আমি মা'র কাছে - শিশুর মতো হাটু ভেঙে পড়ি। মা ঠিক-ই আমার অসহায়ত্ব টের পেয়ে যায়। আর প্রবল মমতা দিয়ে আমাকে আগলে রাখে। সৃষ্টিকর্তার কাছে আমার মতই বা হয়তো আমার চে-ও আকুল হয়ে বলে ওঠেন, "আমার মেয়েকে সাহায্য করো, সে খুব কষ্টে আছে!" আমি তখন ঠিক ঘুমিয়ে থাকা সময়টার মত নিশ্চিন্ত অনুভব করি। মনে হয় মা আছে, আমার পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় যে আমাকে সব দূর্যোগ থেকে আগলে রাখবে তার অসাধারণ মমতা দিয়ে। আমি আমার মাকে কিছুই দিতে পারি নি। মাঝেমাঝে বেশ দুর্ব্যবহার-ও হয়তো করে ফেলি। তারপর মা'র জায়গায় নিজেকে রেখে দেখি আমি কতটা নিকৃষ্ট ! তাও আমার মা সবসময় বলবে আমি খুবখুব লাকি যে আমার তোমার মতো একটা মেয়ে আছে ! আমার মা এম-ফিল করলেন এবার, convocation-এর দিন মাকে আমি বলেছিলাম "congratz! great achievement মা !!!" মা হাসতে হাসতে বলেছিলো, "i have achived two angel-like daughters, that's my greatest achievement ever!"

একটা সময় পর্যন্ত মার চোখ দিয়ে দেখেছি পৃথিবী। তাঁর শেখানো কথাগুলো-ই এখনো বলি। আমার মা খুব ব্যস্ত থাকতেন তাঁর পেশাগত কারনে। ডাক্তারী পেশাটাই তো ব্যস্ততার। কিন্তু আমার বা আমার বোন-এর জন্য অনেক ত্যাগ আছে তাঁর। আমাদের থেকে কখনো-ই মার জন্য কিছু জরূরী ছিল না। আমার মা এমন একজন মা যে আমরা না খেলে খেতে পারেন না, আমাদের পরীক্ষা থাকলে ঘুমাতে পারেন না, আমরা অসুস্থ থাকলে বা বিপদে থাকলে আমাদের শক্তি হয়ে দাড়ান। আমার একটা অপরিহার্য অংশ আমার মা। খুব স্বার্থপরের মতো একটা চিন্তা হয় মাঝেমাঝে ...আমাকে যেন আমার মা-র মৃত্যু দেখতে না হয়। কারণ আমার একটা অংশের মৃত্যু মেনে নেয়ার মতো ক্ষমতা আমাকে দেয়া হয়নি। আমাকে অনেকে খুব শক্ত মানসিকতার মেয়ে বলে, কিন্তু আমি জানি এ ব্যপারটা নেয়ার মতো শক্ত আমি না। আমার আশ্রয় হারালে আমি তুচ্ছ খড়কুটো-র মতো উড়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। my MA is my world and i cant JUST love her but i LIVE on her !!!

পৃথিবীর সব মাকে আমার ভালবাসা দিচ্ছি আর সবাইকে আমার মত করে একবারের জন্য হলেও তাদের মা'কে বলতে অনুরোধ করছি -

"মা" -
সবসময় থাকুক মুখে মায়ামাখা হাসি !
ভালবাসতাম, বাসবো আর অনেক অনেক বাসি !!! "
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×