আমার প্রিয় পোস্ট
- এন্টিগল্প > বিটার মুন > পার্ট ওয়ান - মনজুরুল হক
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অস্থির কথোপকথন-২ - চিটি (হামিদা আখতার)
- যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... - নজরুল কবীর
- যখন বাংলা কাজ করেনা - সাইফুর
- বাংলা সাইটগুলো ব্রাউজ করুন মোজিলাতে - সাইফুর
- দিনযাপনের হাবিজাবি - নুশেরা
- কিছু ইংরেজী ছবির মাথাপাগল বাংলা অনুবাদ
- জিগ স
- একজন উশৃংখল ঝড়কন্যা এবং পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ভাই জিগ্ স - জিগ স
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- পতিত নক্ষত্রদলও আমাদের চেয়ে একাকী - ছন্নছাড়ার পেন্সিল
- [ছবিব্লগ] : সাদা-কালো - শিরোনামহীন
- আমার মেয়ে আমার পৃথিবী - রাত্রী
- দাদরার জন্য কবিতা - আমি ও আমরা
- বিস্মৃতি......। - পারভেজ
- মুখোশ ধ্বংস ! - ঊশৃংখল ঝড়কন্যা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- নিপীড়ক শিক্ষক এবং নীতিমালার যৌক্তিকতা: মন্তব্যের প্রতিক্রিয়া - নুশেরা
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- গুমোট অন্তরাল !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- বাস্তবতা বড়ই কঠিন - চিকনমিয়া
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- অন্য অলিম্পিক - নুশেরা
- টানসূত্র - আন্দালীব
- চতুর্পদী - ছন্নছাড়ার পেন্সিল
- আমার কিছু ফটোগ্রাফিক ওয়ার্ক (২য় কিস্তি) - আমি ও আমরা
- নুপুর পরা মেয়েটি, খুঁজছি তোমায় - রিপোষ্ট - রাতমজুর
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
- আমারে পুরা শ্যাষ করছে রে
- রুখসানা তাজীন
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- শেষ বিকালের কিছু ছবি.. - সাইফুর
- ব্লগে চলতি কিছু ধারাবাহিক - একরামুল হক শামীম
- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
- চিকনমিয়া
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- ভাইরাস ধরতে ফাইল স্ক্যান করুন অনলাইনে - তারকে
- সামহয়ারইন ডিকশনারী V 2.0 - The Bible of Somewhereinblog - নোবেলজয়ী
- কোন কিছু আশা করি না - চিকনমিয়া
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- ছায়াজীবি - কালপুরুষ
- নবীনদের জন্য - নাদান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বাইনারি আবেগ আর ঝিঁঝিঁপোকারা - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পের শেষে - নিখুত ঝড়
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- ঘুরে বেড়ায়...ধর্ষণের স্মৃতি (এডিট পরবর্তীতে রিপোষ্ট) - শিমুল
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- মরীচিকা সময় - ঊশৃংখল ঝড়কন্যা
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- তোমার পায়ে দিলাম বৃষ্টির নূপুর ......... - হনলুলু
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- এ চিঠি শুধু তার জন্য!!! - বিবর্তনবাদী
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- বৈশাখী রঙ - রোডায়া
- কষ্ট - ছন্নছাড়ার পেন্সিল
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
ক্রমাগত অস্থিরতার মাঝে স্থবিরতা, কষ্টে মোড়া গানের মাঝে প্রশান্তি আর ছায়ার মধ্য স্পষ্টতা খুঁজে যাচ্ছি...

আমার আদ্রিয়ান !!!
২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩৫
যারা এখনো চেনেন নি আদ্রিয়ানকে তাদের জন্য... ...ও হচ্ছে আমার একঘেয়ে জীবনের মধ্য অসাধারণ একটা আলোড়ন!
আজকে বিকালে আমার সেলফোনে প্রায় ৪-৫ সপ্তাহ পর অসম্ভব প্রিয় একটা নাম্বার দেখে সামনের সপ্তাহের পড়াশোনা বা অন্যসব চাপ বা ঝামেলা ভুলে গেলাম।
কল ধরতেই অন্যদিক থেকে বললো, "বলো আমি কে ?"
-তুই হলি আমার জানটুশ-হানটুশ-প্রানটুশ-টাল্টু-বল্টু-গোল্টু-মিল্টু.....
আদ্রিয়ান খুব-ই ধৈর্য ধরে আমার আহ্লাদ শেষ হয়ার জন্য অপেক্ষা করতে থাকে...এক সময় আহ্লাদ শেষ হয় এবং সে বলে..."কত্তোদিন পর আন্জি! তুমি কেমন আছো!?" ( সে যে কি কারনে আমাকে আন্জি ডাকে সেটা আমি এখনো বের করতে পারি নাই। আমার নামের তিনটা অংশ মিলিয়ে সে এই নাম বানিয়ে ফেলেছে!)
- হুমম...তোকে চিৎকার করে লাভ য়্যু!
-তোমাকেও চিৎকার করে লাভ য়্যু! আচ্ছা শুনো, খুব জরূরী কয়েকটা কথা বলার জন্য ফোন করলাম। জানো? মনে থাকবে না দেখে পয়েন্ট করে রাখসি!
-আহারে আমার গোল্টু-টাল্টু-বল্টু-মিল্টু-জানটুশ-হানটুশ-প্রানটুশ...
-হিহিহি! শুনোই না। এখন সিরিয়াস হও!
-সিরিয়াস স্পেল কর
-ধুর! কেনো ?
-কর্ না!
-s-e-r-i-o-u-s
-ওকেই! হয়েছে...উম্মাহ! বল এখন আমি সিরিয়াস
-শুনো আন্জি! আমার সাথে এমন বলবা না আর! তুমি কেনো স্পেল ধরবা!? কখনো বলবা না আর এমন। আর এখন আমি জরূরী কথাগুলা বলবো। সিরিয়াস হয়ে শুনো।
-ওকে। শুন, আমি তো দেখি তুই কতো ইনটলিজেন্ট হলি, তাই স্পেল চেক করলাম। আচ্ছা আর করবো না, মাইন্ড করে না প্রানটুশ! স্যরি। বল পয়েন্টগুলা আমি খুব-ই মন দিয়ে শুনতেসি
-হুমম..আচ্ছা তোমাকে বলা হয় নি। আমার রানু খালামনির বিয়ে ছিল জানো ?
-আমাকে তো দাওয়াত-ও দিলি না !!! এমন করলি আমার সাথে তুই!!!
-না না! চিটাগাং হলো তো বিয়ে! তুমি কিভাবে আসতা বলো?
-সেটাতো তোর ভাবার কথা না! দাওয়াত দিবি না সেজন্য তুই !? আমি একটু কেঁদে নেই দাঁড়া...
-আন্জি! তুমি আজকে এমন করো কেনো আমার সাথে! আই! তুমি সত্যি কাঁদো!? আমি কিন্তু মাম্মাকে ডাকবো এমন করলে!
-আহারে! আমার টাল্টুটা! এমতি এমতি বললাম। বড়ওয়ালা স্যরি!
-শুনবা না আমার কথা তুমি ? ...এবার ওর গলায় রাগ!
-স্যরি স্যরি! আর জ্বালাবো না! সয়্যার! বল ...
-শুনো আমি ঠিক করলাম আমি তোমাকে বিয়ে করবো
-কি ?!?
-হুমম...মাকে বলেছি। মা বলেছে "ওকে"। তোমার হলুদের দিন তোমাকে রানু খালামনির মতো ইয়েলো আর রেড কালারের ফুল দিয়ে সাজাবো। অনেক বেশি সুন্দর লাগবে!
-না! ইয়েলো আমার ভাল লাগে না! রেডটা ওকে।
-আচ্ছা! শুধু রেড?
-হুমম...আচ্ছা শুন, তোকে তো দেখতে অনেক ছোট লাগবে আমার পাশে! কি বলবে সবাই! তোর রানু খালামনির জাম্মি কি তোর মতো ছোট ?
- না না না। তুমি বুঝোই নাই। আমি তো যখন অফিস-এ পড়বো তখন বিয়ে করবো। এখন না তো বোকা! পুরা সিলি গার্ল তুমি! হাহাহা!
-আমি তো একদম বুড়ি হয়ে যাবো তখন!
-না! রানু খালামনি তো বুড়ি না! ধুর! তুমি কিছুই বুঝো না!
আমি হাল ছেড়ে দিয়ে আসন্ন বিয়ের প্রস্তুতি নেয়ার ব্যপারে ভাবছি, এমন সময় ওর মা ফোন ধরে বলে..."কংগ্রেটস্ বউমামনি! আমার ছেলের প্রপোজল ডিনাই করিস নাই তো!"
-মাথা খারাপ! সাসুমা! আমার তো জাম্মির সাথে সাথে শ্বাশুরি-ও খুব পছন্দ হয়েছে! কোন সমস্যা-ই না। আজকাল বয়সটা কোন ব্যপার-ই না!
-হাহাহা! তাহলে তো দিন-তারিখ দেখতে হয়! তোর আবার অন্য কোন বয়ফ্রেন্ড নাই তো!?
-নাঃ! শুধুই আদ্রিয়ান!
-তাহলে ওকে। আচ্ছা শোন, আমি তো ছেলেকে নিয়ে সিরিয়াস চিন্তায় আছি! এখন-ই বিয়ের ব্যপারে কথা বলে...সারাজীবন তো পরেই আসে!
-আরে ধুর! রানু খালারটা দেখে ইম্প্রেসড্ হয়ে বলসে!
"মাম্মাআআআআ"----আদ্রিয়ানের চিৎকারে আন্টি ওকে ফোন দিয়ে চলে গেলো।
"আন্জি শুনো! আমি ঢাকা আসবো অগাস্ট-এ। তার আগে বাবা নিয়ে আসবে না। তখন দেখা করবা আর আমার বাকি কথাও বলতে হবে। তোমার মাম্মা-বাবা কে বিয়ের কথা বলবা"
-ওকে! আচ্ছা বিয়ের পর কি আমরা চিটাগাং থাকবো না ঢাকা?
-চিটাগাং
-না! আমি ওখানে যাবো না
-আন্জি! তুমি এমন বলবা না। আমি মাম্মা-বাবা কে রেখে ওখানে কিভাবে থাকবো?
-তো আমি কিভাবে চিটাগাং থাকবো এখানে সবাইকে ছাড়া ?
-তোমাকে বেশি করে মাঝে মাঝে ঢাকা নিয়ে যাবো তো!
-ও! ওকে
-আচ্ছা আরেকটা পয়েন্ট
-বল্
-তুমি আমাকে এখন থেকে আর "তুই" বলে বল্বা না
-কেন? প্লিজ এখন ডাকিই না! বিয়ের পর "তুমি" বলে বলি ?
-আচ্ছা! ওকে। আচ্ছা আন্জি! তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মাম্মা বলতে মানা করেছে কারন বললে তো সারপ্রাইজ হবে না!
-হুমম...বলা লাগবে না তাহলে। শুন্ তুই সারপ্রাইজ স্পেল কর্
-ধুর! আন্জিই ই ই ই ই!
-হাহাহাহাহা! আচ্ছা লাগবে না, তোর কি খুব ইচ্ছা করছে বলতে ?
-হুমম
-বলে ফেল। আমি আন্টিকে বলবো না
-তোমার জন্য আমি একটা ব্যাগ আর মাম্মা একটা থামি কিনেছে। গিফ্ট!
-ওয়াওওওওওওওও !!! এটার কিন্তু দরকার ছিল না! আন্টিকে দে!
-এমন বলো কেনো ? তুমি না বলছো বলবা না মাম্মাকে!
-ওকে! কিন্তু ঠিক না এটা!
-তাহলে তুমি যে ক্লেডো সেন্টার আর ড্রাগন-বাউল্জি দিয়েছো ওটাও ঠিক ছিল না!
আমি আবারো হাল ছেড়ে দিলাম! একে বুঝিয়ে কোন লাভ নাই।
"আন্জি! আমি যাই! তোমাকে আবার ফোন দিবো...চিৎকার করে লাভ য়্যু!
- আমিও তোকে খুব মিস্ করি! অনেএএএক বেশি! আমি তোর কাছে চলে আসবো দেখিস! চিৎকার করে লাভ য়্যু আমার গোল্টু-টাল্টু-বল্টু-মিল্টু-জানটুশ-হানটুশ-প্রানটুশ...
আমার এলোমেলো ধোঁয়াটে জীবনটা এই ছেলেটা একদম অন্যরকম করে দেয়! আজকে তো আমার বিয়েও ঠিক করে ফেল্লো...বিয়ে করি আর না করি...ও হলো আমার গোল্টু-টাল্টু-বল্টু-মিল্টু-জানটুশ-হানটুশ এবং প্রানটুশ আর সবসময় ঠিক এমন-ই থাকবে...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার বিয়ে !!! ;
রাশেদ বলেছেন:
ভালই।
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: হিহিহিহিহি!!! অনেক ধন্যবাদ! ও আসলেই অনেএএএক বেশি কিউট!!! ভাল থাকবেন!
প্রণব আচার্য বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ!
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
গোল্টু-টাল্টু-বল্টু-মিল্টু-জানটুশ-হানটুশ এবং প্রানটুশ ......... কুটুকুটু গুটুগুটু
...............ওলে সোনাবাবু!!
লেখক বলেছেন:
থ্যাঙ্কু বোনটুশ!
লেখক বলেছেন: 
একজন ব্লগার বলেছেন:
ওরে আল্লা, এইটা পিচ্চি কে বলে?আমার খালাত বোন-প্রমির কথা মনে পড়ে গেল। কথাবার্তার স্টাইল একদম আদ্রিয়ানের মত। স্কলাশটিকায় ক্লাস থ্রিতে পড়ে, কিন্তু বয়ফ্রেন্ড সব ক্লাস নাইন টেনের। আমি একদিন বলি -"দেখিস! কোন ছেলে যেন তোকে ভাগিয়ে না নিয়ে যায়!" ও বলে- "ধুর! আমিই ছেলেদের ভাগিয়ে নিয়ে যাব!" আমি বলি -"ছেলেদের???"--- তারপর বলি- "ভাগিয়ে নিয়ে যাওয়া মানে কি জানিস? ও বলে -"ভাগিয়ে নিয়ে যাবার পর নিশ্চয়ই জানতে পারব।"
আরেকদিন বলি- "তোকে তো কেউ বিয়ে করবে নারে, তুই যে পাকামো করিস!"
-কেন বিয়ে করবে না?
-কারন তুই তাহলে তোর স্বামীকে তেজপাতা বানিয়ে ছাদের উপর রোদে শুকাতে দিবি।
- একটু ভেবে নিয়ে বল্ল- "শুকিয়ে গেলে কি করব? ব্লেন্ডারে মিক্স করে শরবত বানিয়ে খাব?"
- আমি নির্বাক!
বড়খালা-খালু তাই সবসময় ওকে নিয়ে খুব টেনশনে থাকেন।
লেখক বলেছেন: হাহাহা! আমার একটা বোনের-ও দুঃখের কাহিনী আছে। আমার ফুপির মেয়ে। সে-ও স্কলাসটিকায় ছিল। ক্লাস ফোর-এর ক্লাস পার্টিতে সে অফ-শোলডার ড্রেস পরতে চেয়েছে, ফুপ্পা দেয় নি। তারপর সে বলেছে, "I don give a damn to your permission"...ফুপ্পা খুব কষ্ট পেয়ে পরের বছর ম্যাপল লিফ-এ স্কুল বদল করে দেয়। স্কলাসটিকা আসলে আর্চিস কমিক্স-এর লাইফস্টাইল ফলো করে...মন-মানসিকতাটা অন্যরকম হয়ে যায় বাচ্চাগুলার!
ভাল থাকবেন!
লেখক বলেছেন:
আপনাকে মিষ্টি ধইন্যাপাতা!!!
লেখক বলেছেন: ![]()
একজন ব্লগার বলেছেন:
জাম্মি, সাসুমা, চিৎকার করে লাভ য়ু, আমি যখন অফিসে পড়ব, বউমামনি, এই শব্দগুলা পড়ে মেগা মজা পেয়েছি! লেখক বলেছেন: কিছু কথা আদ্রিয়ানের আর কিছু আমার আবিষ্কার! ![]()
আরিফ থেকে আনা বলেছেন:
এত্তো বড় লেখা , পরে পড়ব।
লেখক বলেছেন: ওকেই!
কালপুরুষ বলেছেন:
ভাল লিখেছিস। একান্ত নিজস্ব অনুভূতির কথা।
লেখক বলেছেন: হুমম! একদম-ই নিজস্ব! ধন্যবাদ ভাইয়া!
কালপুরুষ বলেছেন:
হঠাৎ "আরকে" গুড়া মশলার (মরিচের) বিজ্ঞাপনের সেই ভদ্রমহিলার ছবি তোর প্রোফাইলে কেন? রোজ মহাখালী ফ্লাই ওভার ক্রস করতে চোখে পড়ে।
লেখক বলেছেন: তাই !!! আমি এই ব্যপারে নিশ্চিত যে এটা ঐ মহিলার ছবি না! আহাহাহাহা!!! মজা পেয়েছি শুনে !!!
কালপুরুষ বলেছেন:
তুই কী বিলবোর্ডের ছবিটা খেয়াল করেছিস? না করে থাকলে কালকেই মিলিয়ে নিবি। আমার কথা সত্যি কিনা টের পাবি। তবে ঐ ভদ্রমহিলাকে আমি মোটেও চিনিনা। চোখ আর কপালের টিপটা চিনি।
লেখক বলেছেন: এটা সত্যি তার ছবি না !!! তাও আমি খেয়াল করে দেখবো তো। মরিচের মহিলার ছবি দিবো কেনো !!! হাহাহা !!!
নোবেলজয়ী বলেছেন:
হায় হায়...দুলাভাই তো বেশি কিউট। ভাবতে ভালোই লাগে...আমি পৃথিবীর একমাত্র শ্যালক যে দুলাভাই কে কলে নিবে। ক্ষীক্জ...হুবু দুলাভাইয়ের ডায়লগ সমূহ শুনিয়া তাহার গাল-বালিশে চুম্বন+কামর বসাইতে মনে চায়ে, সে তো আবার বিরাট গোল বলিয়া শুনিয়াছি।
লেখক বলেছেন: মাইর খাবি! আমার "ওর" ব্যপারে কোনো কথা নাই! ওকে শুধুই আমি কোলে নিবো! ও গোল্লা তো অবশ্যই! আমরা গোল পরিবার! ![]()
একজন ব্লগার বলেছেন:
নোটিশবোর্ডও যে কারো প্রিয় লিংকের ঘরে থাকতে পারে, আপনাকে না দেখলে বিশ্বাস কর্তাম না!যাযাবর ভাইরে জাঝা!
লেখক বলেছেন: ও! হাহাহাহা ! এটা আসলে প্রিয় লিংক না, ঘটনা হলো আমি এত্তো প্রবলেম-এ পড়ি যে বারবার কমপ্লেইন করতে হয়। তাই একটা অপশন হিসেবে এটা রেখে দিয়েছি।
দয়া করে আমার ব্লগে কাউকে ইন্ডিকেইট করে কথা বলবেন না কেউ। ব্যপারটা ভালো লাগে না আমার।
লেখক বলেছেন: থ্যাংকু ম্যাংকু!!! ![]()
ফ্রুলিংক্স বলেছেন:
বেশ মজার কারেটটার।
লেখক বলেছেন: হুমমম!
,,,আপনি কেমন আছেন ? অনেকদিন পর আসলেন আমার ব্লগ বাসায়। ভাল থাকবেন সবসময়!
ফ্রুলিংক্স বলেছেন:
ব্লগ পড়া হয়। কমেন্ট করা হয় না।
লেখক বলেছেন: ওকেই! ভাল থাকবেন...
অরুনাভ বলেছেন:
মজা লেগেছে লেখাটা পড়ে........আদ্রিয়ানের কথাগুলি আসলেই মজার.....অফটপিক: জ্বর ভালো হয়েছে?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ভাইয়া, আপনিও তো অনেএএক দিন পর আসলেন ! কেমন আছেন ?? মন ভালো ??? আমার জ্বর খারাপ হয়ে গেছে আর আমি ভাল আছি!
অনেক ভাল থাকবেন ভাইয়া!!!
মেহরাব বলেছেন:
লেখা অনেক ভাল হইছে। প্রতিদিন লেখা চাই।
লেখক বলেছেন:
...প্রতিদিন লেখা তো সম্ভব না! কিন্তু এমন করে বলার জন্য প্রতিদিন একটা ধন্যবাদ! ভাল থাকবেন!
বিবর্তনবাদী বলেছেন:
সো সুইট............ অফটপিক: আগের প্রোফাইল ফটোটা পুনরায় দেবার জন্য ধন্যবাদ। নিকের সাথে মানায় ভাল।
লেখক বলেছেন: থ্যাঙ্কু-ম্যাঙ্কুজ !!! ধন্যবাদ আপনাকেও। ভাল থাকুন।
এই আমি বলেছেন:
ইস আপ্পি আমার যদি এমন একটা ফ্রেন্ড থাকত...
......আপনি আমার ফ্রেন্ড হবেন জানটুশ,প্রানটুশ, আপ্পি..................
.............
লেখক বলেছেন: ওকে তোকে ফ্রেন্ড বানায় ফেল্লাম। ঝড়-ঝাপ্টার সাথে ফ্রেন্ডশিপ...চিন্তা করে দেখ... শুন্ তোর পরীক্ষা কেমন হয়েছিল ? বেশি বেশি ভাল থাক... ম্মুআআআহ !!!
লেখক বলেছেন:
খুশিতে দিলাম নাচ,
পেয়ে আপনার পেলাচ ।...
ধন্যবাদ! ভাল থাকুন!
~টক্স~ বলেছেন:
আমিও তোমাকে আনজি ডাকবো বলে ঠিক করলাম আজকে থেকে, অসুবিধা নেই তো ? আসলে কি জানো উশৃংখল ঝড়কন্যা বলতে গেলে আমার দাঁত একেবারে ভেঙ্গে যাবার যোগাড় হয়।তাই আনজি বললে সুবিধাই বেশি আমার জন্য। আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করলাম আদ্রিয়ান বাবু তো আনজিকে তুমি করে বলে আর আনজি ওকে বলে তুই করে, ঠিক হল ব্যাপারটা? আমি হলে আদ্রিয়ান বাবুকে বলতাম তোমাকেও তুই তুই করেই যেন বলে ? বেস্ট ফ্রেন্ড তুমি বললে ভাল দেখায় না তাইনা !!!! তারপর আনজির বিয়ের প্রস্তুতি কতদূর ? আমাদের তুমি যদি দাওয়াত না দাও তাহলে কিন্তু বিশাল হল্লা হয়ে যাবে বিয়েতে বলে রাখলাম , হুম্ম !!! শেষকথাঃ তোমার লেখা পড়তে বরাবরই ভাল লাগে আমার।জানোই তো তোমার লেখার ভক্ত বলে কথা !! পরীক্ষা নিয়ে দৌড়ের উপর থাকার জন্য এত্তো ভাল একটা লেখা পড়তে বেশ দেরি করে ফেললাম।সেজন্য ক্ষমাপ্রার্থী।আনজি এবং আদ্রিয়ান দু'জনের জন্যই শুভকামনা।
লেখক বলেছেন: বিয়ের প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে,,,আমার জাম্মি অফিস-এ পড়তে পড়তে কমপ্লিট হয়ে যাবে সব প্রস্তুতি হোপফুলি!
আনজি বলে ডাকতে পারেন, ঝড়কন্যা নামটা একটু কঠিন তো অবশ্যই!
আরে ধুর! ব্যপার-ই না! ক্ষমাপ্রার্থী হয়ার কি আছে?! দেরি হোক তাড়াতাড়ি হোক লেখা পড়ে কেউ ভাল বললে খুব-ই ভাল লাগে। ভক্ত পেয়ে বিষম খুশি পেলাম। পরীক্ষা কেমন হলো আপনার ?? অনেএএক ধন্যবাদ আর অনেক ভাল থাকুন!!!
শরীর এখন কেমন?
লেখক বলেছেন: ঢাকায়-ই ব্যবস্থা করবো ভাইয়া! এইটা নিয়ে ভেবো না, সাসুমাকে পাম দিতে হবে একটু তাহলেই হবে। আমাদের সাস্বাহুর সম্পর্ক আবার খুব-ই ভাল! ![]()
শরীর মোটামোটি ভাল-ই, মাইগ্রেন এটাকটা খুব জ্বালায়। এছাড়া খুব ভাল আছি। তুমিও অনেএএএক ভাল থেকো !!!
ওয়ার হিরো বলেছেন:
আজাইরা, ফালতু........।
লেখক বলেছেন: আপনি তো দেখি বিরাট ধৈর্যশীল মানুষ! আজাইরা লেখা কষ্ট করে পড়েন আবার কমেন্ট-ও দেন!! প্রথমে দেখেই তো বুঝার কথা যে লেখাটা আজাইরা! আপনার মতো গুরুত্বপূর্ণ মানুষের পদধূলী আমার মতো আজাইরা ব্লগে পড়ায় আমার মানবজীবন ধন্য!!!
ওকে নিয়ে আপনার আরো একটা লেখা পরছিলাম মনে হয়.....।
ওর সাথে আপনার ফোনে পরিচয় এই টাইপ....।
ভাল লাগল........।
লেখক বলেছেন: হুমম...ওটার লিংকটাই দিয়েছি প্রথমে। অনেক ধন্যবাদ! ওকে পড়ানোর চেষ্টা করি নাই আসলে, ওকে পড়াশোনা সম্পর্কে কিছু বললেই ক্ষেপে উঠে চিল্লাচিল্লি শুরু করে...আমি চরম মজা পাই!
অনেক ধন্যবাদ! ভাল থাকবেন!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
রুবেল শাহ বলেছেন:
হা হা হা হা হা হা হা হা ------- সুইট একটা লেখা
লেখক বলেছেন: (লজ্জ্বার ইমোটিকন)...ধন্যবাদ ভাই! ভাল থাকবেন! ![]()
আল-ইমরান সিদ্দিকী বলেছেন:
aro aro likhun
লেখক বলেছেন: ভাইয়া আপনি বাংলায় টাইপ করলে ভাল হয়। আমি তো লিখি-ই , আপনি আরো আরো পড়ুন আর অনেএএএক ভাল থাকুন।
লেখক বলেছেন: হিহিহি! অসাধারণ বলেছেন! ব্যপক ও বৈচিত্রময় ব্যবহার! ভাল থাকবেন পাপীভাই !!!
লেখক বলেছেন: চিকনাআআআআআআআআআআআ!!! অনেএএএএএএএএক ভালা... তুমি কেমন ??
লেখক বলেছেন: ভালাই থাকবা!!! তোমাকে ভালা দেখতেও ভালা লাগে! ![]()
লেখক বলেছেন: হিহিহিহি! নো সমস্যা! দাওয়াত দিয়ে দিলাম এখনি, হাজিরা যেনো পাই! ভাইয়া আমার ব্লগে স্বাগতম! ভাল থাকবেন!
বোকামাষ্টার বলেছেন:
অনেক দেরীতে যদিও, তবু আপনার গুলটুশ বলে কথা! একন তো আবার দেখছি দুলাভাইও বলতে হবে।খুব মজা লাগলো।
আপনার জাম্মির জন্য আদর।
লেখক বলেছেন:
হাহাহা! অনেক ধন্যবাদ! আমার জাম্মি খুব ব্যস্ত এখন। কথা হয় মাঝে মাঝে। তার পড়াশোনা নিয়ে আর অন্য ফ্রেন্ড নিয়ে। সে গম্ভির হয়ে ব্যস্ততার কাহিনী বলে। অনেক ভাল থাকবেন ভাইয়া!
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
বোকামাষ্টার ভাই, আপনার দু'টা কমেন্ট বক্স এসেছিল। আরেকটা একদম খালি। পরেরটায় কিছু লিখেছিলেন ? এরকম আসে বাগের জন্য। কিছু লিখলে প্লিজ আরেকবার লিখে দিবেন।

















