সময়টা ...
হঠাৎ করেই ধাক্কা খেলো,
বাঁধা পেয়ে থেমেই গেলো,
জলতরঙ্গের কাঁচগুলো -
আত্মাহুতির সুর বাজালো!
কঠিন একটা মুখোশ এবার মুখের ওপর এঁটে গেলো।
সুখী থাকার অভিনয় প্রতিনিয়ত করি।
নিজের মনের চায়ের কাপে অশ্রুগুলো ভরি।
প্রাচীন ভবিষ্যতের ভয়ে থরথরিয়ে নড়ি।
নিজের মতবাদের সাথে শক্তভাবেই লড়ি।
সর্বনাশা ঘন্টা বাজায় সময় নামের ঘড়ি ।।
নিজেকে ভেবে উঠি চরম মূল্যহীন!
আমার উচ্ছ্বল সম্পদগুলো কোথায় বিলীন ??
জীবন কেন হলো এতোটা আশীর্বাদহীন ??
ভেতরের কষ্টগুলো কেনো এতোটা স্বাধীণ ??
প্রশ্ন দিয়েই শেষ করি অসাঢ় একটা কবিতা...
আমার আবোল-তাবোল নিষ্প্রান সেই ছবিটা !!!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


