somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

THE P A U S E .

১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্লাস ফোরে আমাদের র‌্যাপিড রিডার ক্লাস হতো। সেখানে এক ধবধবে সাদা ব্রিটিশ তরুনি আমাদের এক একটা গল্প শোনাতো। ওর হাতে কখনো বই দেখি নি। লিটারেচারের স্টুডেন্ট হিসেবে সব গল্পগুলো ওর একেবারে গড়গড়ে মুখস্থ ছিল। বেশ কঠিন বাঁকাচোড়া উপন্যাসগুলো একদম রূপকথার মতো বলে যেত ও। সাদা শার্ট-গাঢ় নীল স্কার্টের সোনালী চুলের খুব শীর্ণকায় সেই মেয়েটাকে আমি ভুলতে পারি নি এখনো। আমাদের ছোট ছোট মনে রূপকথার আদলে সে ভরে দিয়েছিল সেক্সপিয়র-কিটস্‌ বা প্যাপিলনের মতো গল্পগুলো। আমরা তার ভিন্ন অবয়বের জন্য নাকি অদ্ভুতভাবে গল্প বলার জন্যই তার মন্ত্রমুগ্ধ দর্শক-শ্রোতা বনে গিয়েছিলাম।

পাঠকেরা যদি পোস্ট শিরোনামের সাথে কথার কোন মিল না খুঁজে পান তাহলে দুঃখিত। টপিকের বাইরে কথা বলতে বলতে ওটা আমার অভ্যাসে পরিনত হয়েছে। বিরক্ত পাঠকদের এখন-ই পড়া থামিয়ে দেয়া উচিৎ নাহলে বিরক্তি বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।

আমাদের সেই "ম্যাম" আমাদের বছর শেষের এক ক্লাসে এসে এক ঝুড়ি চিরকুট রেখে একজন একজন-কে ডেকে তার স্টোরি রাইটিং টপিক নিতে বললেন। আমার টুকরো কাগজটা খুলে দেখি ওতে আস্ত আস্ত হরফে দাবিয়ে লেখা, "THE P A U S E ." অনেকে ম্যামের কাছে গিয়ে টপিক বদলে নিলেও আমার লজ্জা লাগলো দেখে গেলাম না। বরং বসে বসে একটা আধা-খেঁচড়া গল্প লিখে ফেললাম যেটা তখন আমার মাত্রাতিরিক্ত সায়েন্স ফিকশন গেলার ফল।

গল্পের শুরু এক বাঙালি জিনিয়াস সায়েন্টিস্ট বুড়োকে নিয়ে। বুড়োর বয়স প্রায় ৫০-৬০। সে একা একা ল্যাব-এ কাজ করে, তার সাথে থাকে তার এ্যসিস্ট্যান্ট এক রোবট। বুড়ো হওয়ার সাথে সাথে তার শারীরিক বা মানসিক চাপ বাড়তে থাকে। সে সবকিছুর চাপে অতিষ্ট হয়ে সবকিছু থেকে একটা pause পাওয়ার এক অষুধ আবিষ্কার করে ফেলে। ওটা ইনজেক্ট করে টাইম সেট করে দিলে ততোদিন সে ঘুমিয়ে থাকবে। ঘুমটা তাকে বাইরের পৃথিবীর ঝামেলা থেকে বাঁচিয়ে দিবে। বোকা বুড়োটা ওটার এ্যান্টিডোট -ও বানালো যেটা রোবটটা ইনজেক্ট করে দিলে সে জেগে উঠতে পারবে। কিন্তু ঐ এ্যান্টিডোটটায় একটা ভুল এলিমেন্ট চলে যাওয়ায় ওটা পয়জনে বদলে গেলো। এভাবে বুড়ো মরে গেল শেষে আর একটা perfect pause তাকে খুঁজে নিল।

ম্যাম সেই গল্প আর ক্লাসের আরেক ছেলের গল্প নিয়ে মহা হৈচৈ ফেলে দিলেন। ওটা আমাদের ইয়ারলি স্কুল ম্যাগ-এও চলে গেল। গল্পটা দুমড়ে-মুচড়ে আমার ভেতরে রয়ে গেল আর সেই শ্বেত-তরুনীও সময়ের ভাঁজে কোথাও হারিয়ে গেলেন।


আজকে প্রায় ১০ বছর পর আমার নিজের সেই বোকা বুড়োটার মতো একটা pause solution খুঁজে বের করতে ইচ্ছা করছে। আশেপাশের প্রতিটা মানুষ বা পারিপার্শ্বিকতা থেকে একটা বিরতি নিতে ইচ্ছা করছে। আমি ঐ সময়েই কিভাবে যেন জীবন থেকে এই রেহাই পাওয়াটা আঁচ করেছিলাম। সময় কি তখনো আমাকে যন্ত্রণা দিতো? তখনের সময় বা দিনযাপন ছিল সহজ-উচ্ছল। তাহলে ঐ বোধ কেন আসলো ভেতরে ?! এসব জানি না আমি নিজেও। তবে আমি বুঝি যে আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। মাঝে মাঝে বেঁচে থাকা থেকে রেহাই পেতে ইচ্ছা করে ঐ perfect pause-এর মতো। প্রতিটা বিষয় থেকেই মন উঠে গেছে। কোন একটা টাইমপাসিং অবজেক্টের ভেতরে কিছু খুঁজে পাই না। তারপর-ও আশাহত হওয়া বিষয়টা মানুষের ভেতরে নেই বোধহয়। জেনেটিক্যাল ঐ ডিসওর্ডার নিয়ে আমি তাও একটু আলোর খোঁজে এক নিরেট ব্ল্যাকহোলের মধ্য চোখ রাখি আর প্রতিবার-ই থরথরাই।


এক জার্মান ধর্মপ্রচারক নান-কে চিনতাম। তাকে আমার খুব পবিত্র লাগতো দেখলেই! সে একদিন তার এক অলস অনুসারিকে বুঝানোর সময় বলছিলেন, "sleep is the sister of death. don't you know my child ?" আমি আজকে মৃত্যুর সেই বোনকে খুব ভালবেসে আলিঙ্গন করতে চাই, একটা pause এর খোঁজে...

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×