এ মুহূর্তে আমার হাতে সময় খুব কম, তাই আমি সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনাদের সাহায্য প্রয়োজন।
আমি খুব সাম্প্রতিক একটা রিয়েল এস্টেট অফিসে ৩-মাস কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন করেছি। দু'সপ্তাহ যাবার পর আমার কাছে যাকে দেখতে সবচেয়ে ভদ্র লাগতো সেই এক্সিকিউটিভ আমার অনবস্থানে আমার পিসিতে ঢুকে পাসওয়র্ড ব্রেক করে আমার প্রোফাইলে আনঅথোরাইজ ভাবে ঢুকে আমার ছবি দেখে, আমার প্রোফাইল থেকে নিজেকে এবং তার ফ্রেন্ডদের রিকোয়েস্ট পাঠায় আর অনেক আজেবাজে সাইট ভিসিট করে। তারা আমার ফেইসবুক প্রাইভেসি সেটিংস-ও বদলে দিয়েছে "এভরিওয়ান" করে। আমি লগ-আউট করে এসেও বুঝলাম না কিভাবে তারা পাসওয়র্ড ব্রেক করলো। আমি "রিমেমবার" পর্যন্ত দেই নি। যাই হোক, সেদিনের মতো বাসা থেকে সবকিছু ফিক্স করে পরদিন অফিসে গিয়ে মোজিলা হিস্টরিতে গিয়ে দেখি তারা আমার প্রোফাইল ছাড়াও অনেক পর্ন সাইট ভিজিট করেছে এবং তাদের প্রত্যেকের-ই মেয়েদের নাম দিয়ে ফেইক প্রোফাইল আছে। তারা এমন কোন সাইবার নোংরামী নেই যেটা করে না। আমি স্ক্রিন শট নিয়ে তাদের কাজকর্ম আমাদের এম.ডি.-র কাছে মেইল করে একটা কমপ্লেইন পাঠাই। তিনি ওদের সাবধান করে দিয়ে আমাকে বললেন, "আমার-ই কোনভাবে ভুল হয়ে গেছে। এটা "মেয়ে" হিসেবে আমার জব লাইফে একটা এক্সপেরিয়েন্স। এটার প্রয়োজন ছিল।" ঐ এক্সিকিউটিভদের আজকেও দেখলাম হাসতে হাসতে গেল আমার রুমের সামনে দিয়ে। আমি জানতাম এমনটাই হবে। অফিসে কিছু জিনিস বদলে গেছে তো অবশ্যই তবে ওদের বিরুদ্ধে তেমন কোন স্টেপ নেয়া হয় নি।
আমি সবাইকে অনুরোধ করবো লোকটার প্রোফাইলের বিষয়ে রিপোর্ট করতে। তাহলে আমরা সবাই মিলে অন্তঃত একটা অসুস্থ ইভ টিজারের প্রোফাইল বন্ধ করে তাকে কিছুদিনের জন্যে থামাতে পারবো।
Click This Link
সবাইকে ধন্যবাদ।
বি.দ্র. যেসব মেয়েরা অফিসে বা আউট-অফ-হোম পিসিতে কাজ করেন তারা Mozilla Firefox এর "TOOLS" এ গেলে "START PRIVATE BROWSING" একটা অপশন পাবেন। এটা এনাবল্ করে দিয়ে কাজ করুন। এক্ষেত্রে আপনার কোনো পাসওয়র্ড, ব্রাউজিং হিস্টরী বা রিসেন্ট ক্লোজড্ ট্যাব হিস্টরী সেইভ করবে না মোজিলা। Google Chrome এর Incognito Window-ও একই কাজে ব্যবহার করতে পারেন। আপনি পিসি থেকে উঠে গেলে উইন্ডো বন্ধ করার সাথে সাথে সব তথ্য মুছে যাবে। এতে কাজ করাটা তাই অনেক বেশি সিকিওর। ভাল থাকুন সবাই।
কি-স্ট্রোক লগিন বলে একটা লিংক দিলো আমার এক ছোটভাই। আমার সময় কম দেখে সবার জানার জন্য দিয়ে দিচ্ছি। সময় করে পড়ে নেবেন।
http://en.wikipedia.org/wiki/Keystroke_logging
ব্লগার শূণ্য আরণ্যকের দেয়া এই পোস্টটা সেফ ব্রাউজিং এর জন্য অসাধারণ একটা হেল্পলাইন হিসেবে কাজ করবে। সবাইকে পড়ে নেয়ার অনুরোধ থাকবে:
সেফ ব্রাউজিং আর সেফ কম্পিউটিং সম্পর্কে আমার দুই পয়সা।
ভাল থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



