জীবনের ঢের আগে আরেক জীবন...
পৃথিবীর থেকে দূরে নিস্তব্ধ পদ্মের দ্বীপ নদীর ভিতর
মানুষেরা দেখে নাই যারে
আবার পেতাম যদি সে শরীর সে জীবন।
জীবনের স্তব্ধ ব্যবহার,অভিজ্ঞতা আমরা জেনেছি পরস্পর
এ জীবন যেন দুটো মৃদু পাখা তারপরে ভর
তারপর একখানা আধখানা লুকোনো বিস্ময়....
মানুষের মন থেকে নদীর দিন শেষ হয়..
তবু তারে চাই আমি ,তারে শুধু-আর কিছু নয়।
আর কিছু নয়
মানুষের জীবনের মুহূর্তের কথা
অপার রূপ শান্তি স্বচছলতা
এই সব কিছু নয়।
হারায়ে গেছ তুমি পৃথিবীর দিন আর রাত্রির ভিতর।
আজ তুমি কেবলই বিস্ময়...
এক রাশ পৃথিবীকে নিয়েছিলো ডেকে
আজ তা কেবল বিস্ময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



