somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দিগন্তচারী

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এ জীবন যেন দুটো মৃদু পাখা তার পরে ভর....

লিখেছেন সম্পা সাহা, ২০ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৪০

রোম্যান্টিক জীবনানন্দেরর স্বপ্ন ময়তা বারবার মাটির পৃথিবী ছেড়ে দূরতর নক্ষত্রলোককে ঘিরে আবর্তিত হয়েছে।পার্থিব জীবনের ক্লান্তি,অবসাদকে মুছে ফেলতে চেয়েছেন নিঃসীম মহাকাশের আশ্রয়ে।



এখানে ঝাউয়ের নিচে শুয়ে আছি ঘাসের উপরে

কাশ আর চোরকাঁটা ছেড়ে দিয়ে ফড়িং চলিয়া গেছে ঘরে।

সন্ধ্যার নক্ষত্র বল দেখি কোন পথে কোন ঘরে যাবো!

কোথায় উদ্যম নাই,আবেগ নাই-

চিন্তা,স্বপ্ন ভূলে গিয়ে শান্তি আমি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

অদ্ভুত-অদ্বিতীয় কবি জীবনানন্দ

লিখেছেন সম্পা সাহা, ১৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫২

প্রকৃতি-লগ্ন জীবনানন্দের ভালবাসা স্রষ্টার সৃষ্ট প্রান ও অপ্রাণ জগতের সকল কিছুর উপর পড়েছে,ক্ষতিকর কীটও তাঁর কবিতায় ঢুকে পড়েছে অবলীলায়,পেয়েছে আন্তরিক মমতা।বাংলার গাছপালা,ফল,পাখি,জীবজন্তুর এত নাম আর কোন কবির রচনায় পাওয়া গেছে কিনা সন্দেহ।



জীবনানন্দের কবিতায় নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে থাকে।আলো আর বুলবুলি খেলা কোরে হিজলের জানালায়,হলুদ পাতার ভীড়ে বসে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

বুড়ি চাঁদ কবে গেছে বেনো জলে ভেসে!

লিখেছেন সম্পা সাহা, ১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

রোম্যান্টিক জীবনানন্দের স্বপ্নময়তা অন্তহীন,বিচিত্র।তাঁর কবিতা পাঠককে দুর্লভ এক স্বপ্নলোকে বিচরণ করায়,সেই রেশ কাটতেই পাঠক আবার ফিরে পায় পরিচিত পরিসর,বাস্তব পৃথিবীর মৃত্তিকা শরীর।শিল্প জীবনের সমান্তরালে এগিয়ে চলে,কবিতা ও জীবন একই জিনিসের দুই রকম উৎসারণ।আজকের এই যান্ত্রিক জীবনে তাই কবির কবিতার জীবনবেদের অন্বেষণ অপরিহার্য হয়ে পড়েছে।



পৃথিবীর পুরোন সে পথ

মুছে ফেলে রেখা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     like!

অদ্ভুত-অদ্বিতীয় কবি জীবনানন্দ!

লিখেছেন সম্পা সাহা, ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৬

রহস্য-মগ্ন কবির স্বপ্নময়তা বিস্ময়কর।দূরতম নক্ষত্রের শীতল অনুভূতির মতই তা শান্ত,গভীর।প্রকৃতিলগ্ন কবি কল্পনার পাখায় ভর করে পাড়ি দিয়েছেন বহুদূর,



এখনে নক্ষত্রে ভরে রয়েছে আকাশ,

সারাদিন সূর্য আর প্রান্তরের ঘাস;

ডালপালা ফাঁক করে উঁচু উঁচু গাছে

নীলিমা কি চায় যেন আমাদের পৃথিবীর কাছে। ... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

অদ্ভুত-অদ্বিতীয় কবি জীবনানন্দ!

লিখেছেন সম্পা সাহা, ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০৯

বাংলা সাহিত্যের সুন্দরতম কবি জীবনানন্দ।তাঁর কবিতার পরিধি মহাকাশ-সম,গভীরতায় অতল।হাজারো কবিতার ভিড়ে তার যেকোন একটি কবিতাই পাঠককে গভীর শান্তি দান করে,সত্যের পথ দেখায়।কবি শব্দ চয়নে অদ্ভুত,শহজ,আঙিকে অতি-আধুনিক।বহুমাত্রিক,রোমান্টিক,রহস্যময় এই কবির লেখা কিছু অসাধারন লাইন আজ আপনাদের সামনে তুলে ধরছি,



এখানে শিশির থেমে গেছে

ঘাসের বুকের পরে চুপে।



তারপর ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

আরেক জীবন

লিখেছেন সম্পা সাহা, ১২ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০৪

জীবনের ঢের আগে আরেক জীবন...

পৃথিবীর থেকে দূরে নিস্তব্ধ পদ্মের দ্বীপ নদীর ভিতর

মানুষেরা দেখে নাই যারে

আবার পেতাম যদি সে শরীর সে জীবন।

জীবনের স্তব্ধ ব্যবহার,অভিজ্ঞতা আমরা জেনেছি পরস্পর

এ জীবন যেন দুটো মৃদু পাখা তারপরে ভর

তারপর একখানা আধখানা লুকোনো বিস্ময়.... ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

পাপিষ্ঠার প্রতি

লিখেছেন সম্পা সাহা, ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪

পাপিষ্ঠার মর্মমূলের অসহায় ,গোপন অশ্লীল বেদনার সাথে কথা হল গতকাল মধ্যরাতে.......



তখোন একটি চন্দ্রাংশ কালো নদীতে স্হির অবগাহনে নিমজ্জিত।

খুব বেশী কুৎসিত নোংরা অনুভূতির মাঝখান দিয়ে যেতে যেতে

হঠাৎ অদ্ভুত এক নিঃশ্বাসে থমকে দাঁড়িয়ে গেলাম চলৎশক্তিহীন।

পঙ্গুর মতো মনে হল কিছুক্ষণ। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

অপরিচিতা

লিখেছেন সম্পা সাহা, ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০০

স্বেচ্ছায় নির্বাসনে যাবে বলে পণ করেছে সে-

ওই জীবনটাই নাকি প্রার্থিত।

স্বেচ্ছায় সে অশ্রুকে নিমন্ত্রণ জানায়।

অশ্রুগুলোও ধরা দেয়-বোধ হয় ওরা গর্ব বোধ করে।

ওরা যখন চোখের তারায় আশ্রয় নেয়

বেশ লাগে তখন দেখতে তাকে।

আকাঙ্ক্ষিত অশ্রু অলঙ্কারের মূল্য পায়। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

সময়-সূর্য

লিখেছেন সম্পা সাহা, ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২২

সময়-সূর্য-চোখ অন্তরালে জীবন্ত পৃথিবীর নিঃশ্বাস মৃত পৃথিবীতে মেশে।

বন্ধুত্বের জন্ম হলো বহুদিন পর

যণ্ত্রণা-জর্জরিত জীবন কামনায়

তিলে তিলে দগ্ধ হবার প্রার্থনায়

হঠাৎ মৃত্যু নেমে আসে।

এমন সমাপ্তি কাঙ্ক্ষিত ছিলনা-

জমানো ক্ষোভ সব জল হয়ে আসে। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

মানচিত্র

লিখেছেন সম্পা সাহা, ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৮

সব যেন ছিঁড়ে ছিঁড়ে যায়-গীটারের তার , বেহালার সুর

সব যেন ক্ষয়ে ক্ষয়ে যায়-পাথরের চোখ,কঠিন হৃৎপিণ্ড

সব যেন ভেঙ্গে ভেঙ্গে পড়ে-আরণ্যক বিশ্বাস,সহজ প্রাণ।



সব যেন হারিয়ে যায়-অন্ধকারে,বিস্মৃতির অতল গুহায়,

কত মুখ,কত আশা,কত কথা,ভালবাসা

বন্ধুত্ব,কত পথ,কত নদী,অরণ্য-সাগর জল ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

বরফমানবী

লিখেছেন সম্পা সাহা, ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

অনুভূতির সমান্তরালে অক্ষরগুলোকে সাজানোর চেষ্টা চলেছে বহুক্ষণ,

মেলেনি উত্তর।

ঘরের মধ্যকার জমাট বাঁধা অন্ধকারে কখনো দৃষ্টি স্হির হয়ে গেছে,

খুঁজেছে কোনো পরিচিত মুখ

কখনো অশরীরী সত্তাকে।

কখনো বা নক্ষত্রলোকে চিহ্নিত করেছে কাঙ্ক্ষিত অবয়বখানি

যা আজ সবকিছুর অতীত। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

অচেনা

লিখেছেন সম্পা সাহা, ০৭ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৩

শুনতে কি পাও জীবনের লক্ষ মৃত নিঃশ্বাসের স্বর

পৃথিবীর গহ্বরের ভিতর।

প্রশ্নহীন নীল বেদনার নশ্বর অভিজ্ঞতা চোখ খোঁজে জ্যেৎাস্নার সাগর।

ভিতরকার শ্মশানচারী সন্নাসীর শব্দহীন আলাপন চলে বহুক্ষণ,

বিপুল প্রশ্ন বিপুল বিস্ময়

আছে কি অবশিষ্ট কিছু আর।

কেবল আহত সময় খোঁজে অন্ত্হীন জ্যোৎস্নার সাগর ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন সম্পা সাহা, ০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫

বালিহাঁস



চেতনার এ্যালবামে একঝাঁক বালিহাঁস ওড়ে।

বেদনার ভায়োলিনে চিকন সুরে ভেসে ভেসে

স্যাতস্যাতে দেয়ালেতে শ্যাওলারা জমে গেলে পরে,

প্রেরণার শৈশবে সমুদ্র-শিশিররে মিশে গিয়ে

অবেলার গুন্জনে ছোট ছোট মায়া মুখ মনে আসে। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন সম্পা সাহা, ০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৬

মায়াস্রোতে



প্রহেলিকার প্রাকার থেকে পাথরের কান্না শোনা যায়।

হৃৎপিণ্ডে খচিত অক্ষরগুলি মহাকাল গহ্বরে আর্তনাদ করে,

নক্ষত্রেরা কথা কয় পৃথিবীর কানে কানে,

নিঃসঙ্গ বুকের 'পর বয়ে যাওয়া নিশীথের ঝড়ো হাওয়া

প্রশ্ন করে ,'সেখানে কে কারে ভালবাসে' ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন সম্পা সাহা, ০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৫৫

জানা হল না





বিবর্তনের দর্পণে দেখিনা আর সেই মুখ।

কালো পৃথিবীর নোনা রক্তিম আলোয়

চুপিসারে মুখ বুজে কাঁদছিল অক্ষম অমাবস্যার চাঁদ, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬১৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ