রহস্য-মগ্ন কবির স্বপ্নময়তা বিস্ময়কর।দূরতম নক্ষত্রের শীতল অনুভূতির মতই তা শান্ত,গভীর।প্রকৃতিলগ্ন কবি কল্পনার পাখায় ভর করে পাড়ি দিয়েছেন বহুদূর,
এখনে নক্ষত্রে ভরে রয়েছে আকাশ,
সারাদিন সূর্য আর প্রান্তরের ঘাস;
ডালপালা ফাঁক করে উঁচু উঁচু গাছে
নীলিমা কি চায় যেন আমাদের পৃথিবীর কাছে।
তারপর
কারা কবে কথা বলেছিল
ভালবেসে এসেছিল কাছে;
তারা নেই
তাদের প্রতীক হয়ে
কয়েকটি পুরোন গাছ আছে
পৃথিবীতে মানুষের আসা যাওয়া তবু
শিগগিরই এ মাটির নিজের স্বভাবে
মিশে সব লোভ প্রেম যুক্তিহীন ধুলো হয়ে যাবে
প্রকৃতির কতশত অনন্ত অমিয়ে।
তারপর
বিস্মৃতি ধূলোর মত জড়ো হয় যেইখানে-
সেই হিম নিস্তব্ধ আঁধারে
আজো আমি সেই খানে তাকে খুঁজে পাই
নিচের তলায় ঠান্ডা রোগা অন্ধকারে
রেলিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে
আলোর বেগের মত প্রাণ
ছিল সেই যুবকের;
সূর্য আর নক্ষত্রের যেন সে সন্তান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



