আমার প্রিয় পোস্ট

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

একটি মানবিক আহ্বান : বুয়েটছাত্র শান্তর বাবার নিঃশ্বাস চিরশান্ত হতে চাইছে; আমাদের কি করণীয় নেই কিছুই?

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫

শেয়ারঃ
5 0

ছেলেটির নাম মারুফ হাসান শান্ত, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বুয়েটে সে আমার একবছরের জুনিয়র- পড়াশোনা করছে ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে (লেভেল২/ টার্ম-২),অথচ এইটুকু বয়সেই পর্বতপ্রমাণ দায়িত্বের বোঝা তার কাধে চেপে বসেছে, কারণ তার বাবার অস্তিত্ব এখন মহাসংকটে- হেপাটাইটিস 'সি' - ঘটিত লিভার সিরোসিস তাকে কব্জা করে নিয়েছে, ইতিমধ্যে একবার তিনি কোমাতেও ছিলেন, বর্তমান বন্দোবস্তানুযায়ী লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে অতিসত্ত্বর- বিরল ও ঝুঁকিপূর্ণ এই অপারেশনটি হওয়ার কথা দিল্লিতে, যার জন্য প্রাথমিক খরচ অনুমান করা হচ্ছে ৫০- ৬০লক্ষ টাকার মত ; একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের একার পক্ষে এই বিশাল খরচ যোগানোটা দুরূহ ও কিছুটা অসম্ভবও; তাই আমাদের মানবিকতার মূল্যায়নটাও এখান থেকেই।

শান্তর বাবা, মোঃ আলী আকবর, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কো-অপারেটিং এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর। ওরা ৩ভাই-বোন; বড়বোন ময়মনসিংহ মেডিকেল থেকে এম,বি,বি,এস পাশ করেছেন, অন্যবোন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, 'ও' সর্বকনিষ্ঠ- একটি ছিমছাম পরিবারেই চিত্র যেন!

ব্যক্তিমানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে, মতানৈক্য আছে, আছে রেষারেষিও, কিন্তু মানবিক ইস্যুতে সম্ভবত আমরা সবাই একইবিন্দুতেই মিলিত হই। মানবিক ইস্যুতে আমাদের এভাবে সমবেত হওয়ার অসংখ্য দৃষ্টান্তও রয়েছে- অমিত, উপমা, জনি, এরকম অনেক আছে।একজন শিক্ষক এবং একইসঙ্গে একজন অভিভাবকের জন্য আরও একবার নাহয় আমরা মানবতাবোধে উদ্বুদ্ধ হলাম।
শান্ত নামের এই তরুণটি কিন্তু মোটেই একা নয়, সমগ্র বুয়েটছাত্রসমাজ তার পাশে দাঁড়িয়েছে- গত কয়েকদিন যাবৎ বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে বুথ খুলে শিক্ষার্থীরা দিনভর বসে আছে, প্রত্যেক ক্লাস থেকে শিক্ষার্থীরা যে যেভাবে পারে অর্থসাহায্য করছে, ইতিমধ্যে বেশ কয়েকটি হলের মাসিক ফিস্ট বাতিল করা হয়েছে- ধারণা করছি সবগুলো হলেই এ মাসের ফিস্ট বাতিল করে ফিস্টের জন্য বরাদ্দকৃত টাকাটি এই উদ্দেশ্যে ব্যয় করা হবে। শুনেছি, কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের বৃত্তির টাকা এই চিকিৎসাখাতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নাকি অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এতদসত্ত্বেও প্রয়োজনীয় টাকার তুলনায় আমাদের এই স্বতঃস্ফূর্ত অর্থনৈতিক অংশগ্রহণ নিতান্তই অপ্রতুল, সেজন্যই বৃহৎ পরিসরে উদ্যোগটি ছড়িয়ে দেয়া ও অন্যান্যদের এগিয়ে আসাটা জরুরী হয়ে পড়েছে। আমাদের সম্মিলিত অংশ্রগ্রহণেই হয়ত একটি অসহায় পরিবারকে কিছুটা হলেও ভরসা দিতে পারে।

শান্তকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা। তবে ওর ব্যাচমেটদের মারফত ও বিভিন্ন পোস্টারের লেখা পড়ে জানতে পারলাম বাবার জন্য নিজের লিভারের অর্ধেকটা দিতে সে প্রস্তুত আছে, যেকারণে তাকেও কঠিন অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে, এইসব জটিলতা ও ঝামেলায় চলতি সেমিস্টারটাও সে ড্রপ করতে বাধ্য হয়েছে শুনলাম। বুয়েটের পড়াশোনার ধরনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই সেমিস্টার ড্রপটি তার শিক্ষাজীবনকে বেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করবে, তবুও একটি সেমিস্টারের মূল্য কখনই জীবনের সমতূল্য হতে পারেনা। একটি ২০-২১বছরের নির্মল তরুণের ভাবনাজুড়ে এখন হয়ত বন্ধুদের সাথে ক্যাফেতে আড্ডা দিয়ে ক্লাস-সেশনাল-কুইজ পরীক্ষা, এইসব থাকার কথা, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম কখনো কখনো!
অহেতুক লেখা দীর্ঘায়িত করতে চাচ্ছিনা; পরিচিতজনেরা সাধ্যমত চেষ্টা করছে, সেইসাথে অন্যদেরও আহ্বান করছি ছেলেটির পাশের দাঁড়ানোর জন্য - একটি ঝলমলে জীবন কি ঝরে যাবে আমাদেরই অক্ষমতায়?

শান্তকে সাহায্য করতে চাইলে:
একাউন্ট নং : 34228774
সোনালী ব্যাংক, বুয়েট শাখা।
ব্যক্তিগত যোগাযোগ : 01717838906

আপডেট:
১.শান্তর বাবাকে এই এপ্রিলের ২৩ তারিখের মধ্যেই দিল্লি যেতে হবে
২.বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে বুয়েট এর আডিটরিয়ামে film festival এর আয়োজন করা হচ্ছে । সম্ভাব্য তারিখঃ ১৪,১৫,১৬,১৭ এপ্রিল ( তারিখের পরিবর্তন হতে পারে ) ।
৩.লিভার ট্রান্সপ্লান্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ০১৭১৭৮৩৮৯০৬ নম্বরে যোগাযোগ করুন ।

 

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সাথে আছি..........।
সুচিকিৎসা যেনো হয়।

ভালো থেকো হিমু।
আশীষ রইলো।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: আমিও চাই ছেলেটির বাবার সুচিকিৎসা হোক।।।

২. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২২
নকীবুল বারী বলেছেন: বুয়েট থেকেই কমপক্ষে দশ লাখ টাকা তোলা সম্ভব..............ডাচ বাংলা ব্যাংক, আই ।আই আই ছি ব্যাংকের ফাউন্ডেশন আছে, উপযুক্ত লিংকে যেতে পারলে পাঁচ-ছয় লাখ পাওয়া যেতে পারে.............
তবে ৫০-৬০ লাখ অনেক বড় এমাউন্ট। কিন্তু সংগহ করা অসম্ভব নয় ।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: সেজন্যই তো পোস্টটা দিলাম, যদি কেউ সাহায়্য করতে পারে.....টাকার এমাউন্টটা অনেক বেশি ।।।

৩. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩০
বিডি আইডল বলেছেন: বুয়েটের ভিতর থেকে আরো অনেক বড় এমাউন্ট সংগ্রহ হতে পারে...

লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসার খরচ এত হবার কথা নয়...ডোনার যেখানে ছেলে নিজে...আপনি কি শান্তর সাথে কথা বলে একটা বিস্তারিত জানাতে পারবেন কোন কোন হাসপাতালে তারা যোগাযোগ করেছে...?
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: আমি দেখছি যোগাযোগ করে, আসলে বুয়েটের সব ব্যানারে টাকার পরিমাণটা এটাই লেখাই হয়েছে।।।(আপনি আমাকে "তুমি" বলতেন সম্ভবত)

৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩
বিপ্লব কান্তি বলেছেন: হেপাটাইসিস - সি,
মানব সম্প্রদায়ের যত অসুখ আছে সবচেয়ে কঠিন রোগ এটিই,

লিভার বদলিয়ে কি হবে ?

উনাকে শান্তিতে থাকতে দিন, কষ্ট দিয়ে লাভ নেই ।
আর কারো যেন হেপাটাইসিস - সি না হয়।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: দয়া করে, এধরনের উদ্ভট মন্তব্য না করে নিজের কাজ করুন।্

৫. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭
বিডি আইডল বলেছেন: পরীক্ষা সামনে...মাথার ঠিক নাই..
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ঠিক আছে, ছেলেটার বাবার জন্য দোয়া কইরেন

৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হিমালয় আমি এই ব্যানার ঢাবি তে দেখি নাই মনে হচ্ছে।যদি না করা হয়ে থাকে করা উচিৎ।
এখানে অনেক উঠার কথা।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: আপনি কি ঢাবির?? আপনাদের ওখানে একটু ক্যাম্পেইন করলে হয়ত সাহায্য পাওযা যাবে..আপনাদের তো ছাত্রছাত্রীসংখ্যা বুয়েটের থেকে অনেক বেশি।।।

৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩
বিপ্লব কান্তি বলেছেন: হেপাটাইসিস - সি দ্বারা সবশেষে যা হয় তা হলো,

*** পুরো শরীর হলুদ হয়ে যায়।
*** রোগির কোন স্মৃতিশক্তি থাকে না।
*** লিভারটা তো অনেক আগেই নষ্ট হয় ।
*** লিভার অক্ষম হওয়ার সময়ে বিলুরুবিন, SGPT, SGOT ইত্যাদি
চূড়ান্ত পর্যায়ে চলে যায়।


এ রোগটা পুরোপুরি রক্তবাহিত রোগ, দূর্ভাগারাই মানব জাতির সবচেয়ে ভয়ংকর রোগের খপ্পরে পড়ে।
এই একটা রোগই যার কোন ট্রিটমেন্ট নেই।

প্রাথমিক পর্যায়ের এইডস এর কিন্ত্ু ট্রিটমেন্ট আছে।
৮. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৪
বিপ্লব কান্তি বলেছেন: ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮
লেখক বলেছেন: দয়া করে, এধরনের উদ্ভট মন্তব্য না করে নিজের কাজ করুন।্


লেখক কি হেপাটাইসিস - সি কি তা জানেন ?

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: দেখেন, আপনার কাছে এই মুহূর্তে কিছু জানার ইচ্ছা আমার নাই; একদিন বুয়েটে আসেন, আপনার সাথে এটা নিয়ে কথা বলা যাবে... বিরক্ত না করে নিজের কাজ করেন...

৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
মুক্ত বয়ান বলেছেন: @বিপ্লব কান্তি: হেপাটাইটিস সি হলে চিকিৎসা নেই। এটা বাংলাদেশে সত্য। তাই, চিকিৎসার জন্য ওনাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। আর, হেপাটাইটিস সি এখন মূখ্য বিষয় নয়। এখন মূল বিষয় হল, বাবার লিভার অপারেশন করে চিকিৎসা করা।
আর, তাকে শান্তি থাকতে দেয়া মানে কি?? তাকে তিলে তিলে মৃত্যু মুখে ফেলা?? অদ্ভুত আপনার চিন্তা!!

@একলব্য: আজ মিটিং হইছে। ডি.এস.ডব্লিউ স্যার রাজি হইছেন। বাইরের বিশ্ববিদ্যালয় গুলোয় সাহায্যের জন্য যাওয়া যাবে।

@বিডি আইডল: আপাতত শুধুমাত্র বুয়েট থেকেই প্রায় ৯০ হাজার টাকার মত সাহায্য উঠেছে।
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ নেও সহসম্পাদক।।।

১০. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
মুক্ত বয়ান বলেছেন: কর্তৃপক্ষ.. পোস্টটাকে স্টিকি করা হউক।
১১. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১০
তন্ময় ভট্টাচার্য বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হউক।
১২. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৮
বিপ্লব কান্তি বলেছেন: @ মুক্ত বয়ান ..... এই পোষ্টে মন্তব্য করার ইচ্ছে আমার ছিল না। আমাকে @ মারায় আবার মন্তব্য করলাম।

যারা একজন মূমূর্যকে শান্তি দেয়ার জন্য কাজ করতেছেন, সাহায্য জন্য আবেদন করতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। কয়জনা একাজ করে?

তবে, ছেলেটার তার বাবার প্রতি আবেগে সার্জনের কাঁচির নিছে নিজেকে দিচ্ছে। তার বাবা এমন একটা রোগে আক্রান্ত যাকে নিয়ে নাড়াচাড়া করলেই কষ্ট বাড়বে। কখন ও কমবে না। সে ও তার পরিবার মায়ার বন্ধনে অবুজ।



১৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২২
মুক্ত বয়ান বলেছেন: @বিপ্লব কান্তি: আপনার শুভকামনার জন্য ধন্যবাদ। আর, আপনার জ্ঞতার্থে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি.. আমার জানামতে, ডাক্তার এই বলে আস্বস্ত করেছেন, হতে যাওয়া চিকিৎসায় সাফল্যের হার ৮০%।
১৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ্যাঁ ঢাবির......লাগলে একটু জানালেই হবে ।

এখানে পোস্টার টানানোর ব্যাবস্থা টা নিয়ে নিন।
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ঠিক আছে, আপনি কি ঐ নাম্বারটায় একটু যোগাযোগ করতে পারেন???

১৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫১
একরামুল হক শামীম বলেছেন: স্যুস্থ হয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করছি।

ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পেইন চালাতে পারলে ভালো সাড়া পাওয়া যাবে। এমনকি বিভিন্ন মার্কেটে (বসুন্ধরা সিটির মতো)

পোস্টটি স্টিকি করার অনুরোধ জানাচ্ছি।
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: স্টিকি হলে ভাল হত..

১৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: এর আগে হৃদয় ভাইয়ের ক্যাম্পেইনের কথা মাথায় রাখতে পারি কিন্তু
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: সেটাই..

১৮. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২০
মিশা আগ্নেয় বলেছেন: সবার অবগতির জন্য জানাচ্ছি,
শান্তর বাবাকে এই এপ্রিলের ২৩ তারিখের মধ্যেই দিল্লি যেতে হবে ।
তা্ই আমাদের হাতে সময় ও খুব বেশি নেই ।
যে যেভাবে পারেন প্লিজ সাহায্য করুন ..।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: আপডেটগুলো কমেন্ট আকারে দিও...

১৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৪
মুক্ত বয়ান বলেছেন: ফাউল। এখনও স্টিকি হইল না।
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: হইবো না...কী আর করা....

২০. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১০
ফারহান দাউদ বলেছেন: পোস্ট টা স্টিকি করা হোক।
২১. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২০
মুক্ত বয়ান বলেছেন: হইব না মানে কি!! দাড়াও.. অপেক্ষা কর। কাল সকালেই হবে। এখন মনে হয়, ঘুমায়!!
২২. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৪
ফারুক ৬১৭ বলেছেন: সবার অবগতির জন্য জানাচ্ছি,
এ ব্যাপারে বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে বুয়েট এর আডিটরিয়ামে film festival এর আয়োজন করা হচ্ছে । সম্ভাব্য তারিখঃ ১৪,১৫,১৬,১৭ এপ্রিল ( তারিখের পরিবর্তন হতে পারে ) । এ ব্যাপারে সবার সহযোগিতা বিশেষ ভাবে কাম্য ।

লিভার ট্রান্সপ্লান্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ০১৭১৭৮৩৮৯০৬ নম্বরে যোগাযোগ করুন ।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: আপডেটগুলো কমেন্ট আকারে দিও..

২৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩২
মুক্ত বয়ান বলেছেন: হিমালয়, তুমি পোস্ট আপডেট করতে থাক।
২৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫১
নুশেরা বলেছেন: স্টিকি করার দাবী জানাই।
২৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১১
তনুজা বলেছেন: স্টিকি হোক
হিমালয় দেশে যে আছে তাকে বলে দেব
আর যদি প্রবাসীদের কোন অপশন থাকে সেটাও জানিয়ে দেবেন

পোস্টের জন্য ধন্যবাদ
২৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩০
রাগিব বলেছেন: অনলাইনে খুব দ্রুত টাকা উঠাতে হলে পে-প্যালের মাধ্যমে একটা ডোনেশন ফর্ম বানাতে পারো। হৃদয়ের জন্য এই পদ্ধতিতে বেশ দ্রুত অর্থ সংগ্রহ করা গিয়েছিলো।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: চমৎকার সাজেশন রাগিব ভাই, আমি আপডেটটা আপনাকে জানাবো ইনশাল্লাহ..

২৮. ০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৭
অচেনা সৈকত বলেছেন: এই পোস্ট স্টিকি করার দাবী জানাচ্ছি।
২৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৫
জুল ভার্ন বলেছেন:
সুচিকিৎসার জন্য সাথে আছি..........
৩০. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৬
মুক্ত বয়ান বলেছেন: এখনও স্টিকি হইল না??
৩১. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৭
হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: এক দফা এক দাবি>>> স্টিকি করা হোক
৩২. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৯
আকাশনীল বলেছেন: পোস্ট স্টিকি করার দাবী জানাচ্ছি।
৩৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৩
লীনা দিলরূবা বলেছেন: হিমালয় ধন্যবাদ ।তোমার প্রতি শ্রদ্ধায় নত হলাম। আমি আছি।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: জানি, আপনি আছেন সবসময়।।

৩৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৮
যীশূ বলেছেন: স্টিকি করার দাবী জানাই।
৩৫. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪
মুক্ত বয়ান বলেছেন: বাহ!! চমৎকার!!

স্টিকি পোস্টেই মানুষ যাইতে চায়না!! আর, এইটা দেখি চিপায় ফেলায় রাখছে!! গ্রেট মডু.. গ্রেট!!
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: কী আর করবা, এইটাই মাইন্যা লও..

৩৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৯
মোঃ আজিজুর রহমান বলেছেন: সাথে আছি, প্রার্থনা করছি তিনিযেন সুচিকিৎসা পান এবং সুস্থ্য হয়ে আসেন।

পোষ্টটি স্টিকি করা হোক।

ধন্যবাদ
৩৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৬
অদ্রোহ বলেছেন: হিমালয় ভাইকে ধন্যবাদ পরিস্থিতির দাবি মেটানো এমন একটি পোস্ট দেওয়ার জন্য।শান্ত আর আমি আসলে একই ব্যাচের ছাত্র,যদিও বিভাগ আলাদা।তাই শান্তর এমন সংকটে আমরা আমাদের সাধ্যের সম্পূর্ণটুকু দিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছি।আর সর্বশেষ হল এখন ক্যাফে বুথের পাশাপাশি প্রত্যেকটি ক্লাস হতে সমন্বিতভাবে টাকা তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর সবশেষে বলতে চাই সবার আন্তরিক সাড়া পেলে এই লক্ষ্য পূরণ অসম্ভব নয়।
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: ইনশাল্লাহ এই লক্ষ্য পূরণ অসম্ভব হবেনা..

৩৮. ০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
পোষ্ট টা স্টিকি হবে নিশ্চিত ছিলাম..........।
সকাল বেলা ব্লগে এসে দেখি এখনো স্টিকি হয় নাই........

কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: কিছুই হবেনা আপু..

৩৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৮
পারভেজ বলেছেন: হিমালয় কে ধন্যবাদ বিষয়টা নজরে আনার জন্য।
আপডেট করা হয় যেন।
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ইনশাল্লাহ আপডেট জানানো হবে..

৪০. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬
গিফার বলেছেন: :(....

ধন্যবাদ আপনাকে।
৪১. ০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬
সাদা কাগজ বলেছেন: ছেলেটির বাবার সুচিকিৎসা হোক।।।
৪২. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৮
টুশকি বলেছেন: দোয়া করছি যেন শান্তর বাবা ভালো হয়ে যায়, ঠিকমত চিকিৎসা যেন হয়
অনলাইনে টাকা সংগ্রহের কোন ব্যবস্থা থাকলে প্রবাসীদের জন্য সুবিধা হত
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: আশা করছি, ব্যবস্থা হবে।।

৪৩. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৯
টুশকি বলেছেন: পোস্ট টা স্টিকি করা হোক
৪৪. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৯
মুক্ত বয়ান বলেছেন: @টুশকি আপু: লাভ নাই। আঠা শেষ হইয়া গেছে মনে হয়!! পেশাদার লেখকগোষ্ঠীর লেখা চাই!! তাইলে স্টিকি হয়ে যাবে!!
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: লেখা শুরু হইচে, একটুপর মেইল চেইক কইরো...

৪৫. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
অন্তিম বলেছেন: পোষ্টটি পড়ে খারাপ লাগল জানি না কিছু করতে পারব কিনা।
বেশ কয়েকদিন ব্লগে নিয়মিত ছিলাম না তাই কিছু জানতে পারি নাই।

ব্লগ থেকে কেমন সারা পড়ল?
৪৬. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: CSE-B -07 এর তোলা টাকা এখনো নেয়া হয়নাই। CR এর কাছে আছে।
৪৭. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
স্টিকি হোক এই পোস্ট। দুটো পোস্ট একসাথে স্টিকি হওয়া নতুন কিছু না। স্টিকি হোক এই পোস্ট।
৪৮. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
মাহিরাহি বলেছেন: পোস্ট টা স্টিকি করা হোক
৪৯. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪
মরি-নাই বলেছেন: সুস্থতা কামনা করি।



western union এ পাঠাইলে passport এ যেই নাম আছে ঐটা দরকার। western union এ তিনদিন লাগবো। আমার মেইল এ মেইল করলে আমি কিছু টাকা হয়তো পাঠাতে পারব।
১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আমি সংশ্লিষ্টদের বলবো যোগাযোগ করতে...ধন্যবাদ

৫০. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪৪
মিশা আগ্নেয় বলেছেন: শান্ত'র সাথে কথা হয়েছে । বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য পে-পেল system টা নাকি আমাদের দেশে নাই । এ ক্ষেত্রে "money gram" system টা নাকি অনেক বেশী easy .
শান্ত money gram এর মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ টাকা পেয়েছে ।
যারা টাকা পাঠাতে চান তারা kindly এই ব্যাপারে হিমেল ভাই এর সাথে যোগাযোগ করেন । আমি সাক্ষাতে হিমেল ভাই কে সব procedure বলে দিব ।
সবার দোয়া এবং সাহায্য চাই ।
৫১. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৭
এন এইচ আর বলেছেন: অনেক অনেক দোআ রইল শান্ত আর তার বাবার জন্য।
৫২. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৯
ফারুক ৬১৭ বলেছেন: ফিল্ম show এর তারিখ পরিবরতন হয়েছে
নতুন তারিখঃ ১৫,১৮,১৯,২০ এপ্রিল
সময় সুচীঃ
১৫-০৪-০৯(বুধ বার)- ৫: ১৫- স্লামডগ মিলিওনাইআর ।
৭: ৪৫- WALL-E
১৮-০৪-০৯ (শনিবার)- ৫: ১৫- ব্যাচেলর ।
৭: ৪৫- THE INCREDIBLE HULK
১৯-০৪-০৯ (রবি বার) ৫:৩০- GHAJINI
২০-০৪-০৯ (সোম বার) ৫:৩০- THE DARK KNIGHT
ভেন্যুঃ BUET CENTRAL AUDITORIUM.
টিকেট মুল্যঃ ৩০ টাকা ।
টিকেট প্রাপ্তি স্থানঃ বুয়েট ক্যাফে বুথ ।


সকলের সহয়োগিতা এবং উপ্সথিতি কামনা করছি ।
৫৩. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২২
ফারুক ৬১৭ বলেছেন: হিমেল ভাই ফিল্ম শো এর কমেন্ট টা আপডেট এ লিখে দেন...
৫৪. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৮
ফারুক ৬১৭ বলেছেন: হিমেল ভাই সময় গুলো সব হবে PM এ ।
৫৫. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
ইমির বলেছেন: যে যেতে চায় তাকে ধরে রেখে কি লাভ?
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: get out of my blog..

৫৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮
আমিই জিনিয়া বলেছেন: আমার ব্লগিং লাইফ এর শুরুর দিকের কথা।এই পোস্টার দিকে চোখ পরে যায়।মনটা প্রচন্ড রকম খারাপ হয়ে যায়।তখন কাওকে মন্তব্য করতে পারিনা।ছেলেটার বাবা কেমন আছেন জানার আসায় লেখাটা প্রিয়তে নিয়ে রেখেছিলাম।
আজ জানতে চাচ্ছি,ছেলেটার বাবা এবং ছেলেটা কেমন আছে?অনেক অনেক দোয়া রইলো তাদের জন্য।

 

মোট সময় লেগেছে ২.৮৮২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিছু কিছু মানুষ থাকে যারা কোন ঘটনার উদ্দেশ্য হয়না,বিধেয় হয়না; সকলের অগোচরে মেঠো ইদুরের মত নিজেকে লুকিয়ে বেচে থাকে; এরা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ