ঐখানে তোমার চোখের পলক পড়েছিলো
চেনা সময়ের ম্যুরাল গড়েছি তাই পানাম নগরে
সাতরঙা ঝুঁটি বেঁধে এসেছিলো ঐখানে পলাতকা পাখি
বিয়োজিত টানের রেখা ধরে
মিলিয়েছি কপালের চিত্রল টিপ্
এই ছুটকো বসত ভেংগে বানিয়েছি তোমার জমিন
আমি অথবা তার-ই মত কষ্ট
করতলে নিয়েছি আমার --
উড়িয়েছি উড়ন্ত খৈ-এর মত একটা জীবন
দুই মানুষের অনুভব
হেঁটেছে অগুনতি দিন
গেছে অরণ্যে
হিমশীতল রাতে ক্যাম্প ফায়ার
ঘুরে ঘুরে জীবনের কাহারবা কত --
আর
কোন চৈতী রাতেই
চাতকের কাছ ছুটে এসে বৃষ্টির ফোঁটাগুলো
উল্কাপাত করে গেছে
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


