সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

খবর
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৩
তার অশ্বখুরের নালের স্ফূলিঙ্গ -
সেই আগুনরেখা চলে গেছে সীমানার ঐ পাড়
গন্ধমৃগের বনে সূর্যবিগ্রহ হাতে নিয়ে মন্দিরে চলে গেছে
রাত্রি তাড়িত পুরুষ
এই শ্যামভূমির বেথুয়া শিশির বিন্দু বিন্দু সরে গেছে চিরপ্রবসন
নূপুর মুখর নীলকুঠি পড়ে আছে এইখানে...
- ৭৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৭বার পঠিত
এখন তো নিতে পারো
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯
মেলো না তো আদি জাল
আমাকে দিও না বরাভয়
এখন আর সবকিছু ঈশ্বরাধীন নয়
এখন সবকিছু দুষ্প্রমেয় ফরমালিন
হ্যাংওভার...শনি রবি সোম – সাতদিন
যখন আমি অন্ধকার - অন্ধকার আমার শহর
তখন তুমিও অহল্যা রূপমতি...
- ৯০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৬৫বার পঠিত
মিথি তুমি নউমির রাত নেমে কালো
০১ লা জুলাই, ২০১১ রাত ১১:৫৯
দিব্যদোয়েল ঝাঁক ঝাঁক পাখি
আলোর পাখিরা ভালো
মিথি হয়ে আছো নউমির রাত -
রাত নেমে এলে কালো
নিরিখ জানো না প্রাণের
স্রবনের খুশি জানোনি নিশীথি নদী,
মেঘলীন আছে সূর্যের ঘোড়া...
- ৮৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৮বার পঠিত
বোধিবৃক্ষে হয়ে থাকি সবুজ পুণ্য
১৮ ই জুন, ২০১১ রাত ১২:৩৩
দেখেছি পৃথিবী এক পলক পড়ার মত সুধীর চলন
তারাতোলা আকাশ শরীরে যার বিজলী ধনুক
আষাঢ় অধীর রাতে বুক পাতি জল নির্জন...
এখন আমরা যেন পৃথিবীর নই
বোধিবৃক্ষে হয়ে আছি সবুজ পুণ্য,
এই বজ্রগর্ভ রাতে ইথারে ছড়িয়ে তার শ্লোক বুকে লই...
- ৮৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪৬বার পঠিত
অতন্দ্রিতা, একদিন তুমিও ঘুমিয়ে ছিলে
০৩ রা জুন, ২০১১ রাত ১১:১৬
সুচারু আলোয়
লেন্স থেকে কুয়াশা মুছে ফেলেছিল সেইদিন সমুদ্রমুসাফীর
লোনা হাওয়ায় উডস্পাইস -
নীলাঙ্গ আকাশের তলে ডাবসবুজের দেশে কঙ্গোর তালে তালে
গুরিয়া রানী’র নাচ
তার সাথে নেচে নেচে
সহস্র সোনালী হীরের মত রাজফড়িং মুছে দিচ্ছিল নৈঃশব্দ্যের পরিচয়......
- ১০৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩২বার পঠিত
দৃষ্টিদহন থাকে অস্ত আলোয়
১৩ ই মে, ২০১১ রাত ৮:৩৩
ঘুরপথে ডাকনাম অশ্রুত থেকে গেছে
অশ্রুত থেকে গেছে সবচেয়ে সেরা রূপকথা
অদেখাই রয়ে গেছে নীলতম জোনাক জ্বলন
বিষের আঁখর, আরো কত শত অপরূপ কথা
ছম-ছম ছায়া নৃত্যের এই সন্ধ্যায় মনে হলো,
ভুলে যাওয়াও এক প্রচ্ছন্ন সংগ্রহ
ভুলে যাওয়া ম্যাজিক ভোরের মুখ, ক্যাফেইনের রঙ......
- ৬৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮২বার পঠিত
রতনপুরের ডাকপিয়ন
২৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৯
আকাশ এমন ব্যাকুল ছিল সন্ধ্যারেখার আগে
বৃষ্টিনীলে ভাসিয়ে নিল রাত্রি যখন জাগে
রতনপুরের ডাকপিয়নের বাড়ি ফেরার পথে
আকাশ যেন ভেঙ্গে পড়ে রতনপুরে – রাতে
প্যাডেল জোরে চাপে হারান কোথায় পড়ে বাজ
রতনপুরের হারান করে ডাকপিয়নের কাজ।
এক মেয়ে তার নামটি খুকি, মা মরা সেই মেয়ে...
- ১০৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৮২বার পঠিত
বোশেখশাণিত দিন
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪
মায়াবিশারদ, তুমি কার গাঢ় কাজলের নীচে খোঁজো পাথরছায়া?
তুমি খোঁজো অনুতাপহিম মেদুর নোনা আন্দামানের চোখ
আজ শহর গলিতে তোমার বেথুনগন্ধ হাওয়া
মেলায় শহর রাস্তায় শাড়ি-চুড়ি, চোরা চোখে ক্যাটগ্রেইস...
কবি দেখেছো আজ বোশেখশাণিত দিন,
জন্ডিস, হলুদ টক্সিন...
ভিড় ঘামে বদ্ধ শহরে তবু...
- ৮৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৮বার পঠিত
তার চোখ কুড়িয়ে পেয়েছি আমি বকফুল, ঘাসে
০৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১০
তার চোখ কুড়িয়ে পেয়েছি আমি বকফুল, ঘাসে
আশাতীত ভোরে ছড়িয়ে দেখেছি আমি একমুঠো নীল মার্বেল
বর্ণালি রোদন শিশির
কাল রাতে জ্যোৎস্নাপ্রলয় শেষে হাতেই ছুঁয়েছি আমি হেমলুব্ধক
পথের সিলিকায় ছড়িয়ে দিয়েছি আমি
পুমা’র চোখের মত ক্ষিপ্র জ্বলন
ডাকনাম তার কুড়িয়ে নিয়েছি আমি অশ্বখুরের আগে...
- ৮৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪৭বার পঠিত
অনুবাদঃ The Solitary Reaper
২৬ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৫
মূলঃ The Solitary Reaper
by William Wordsworth
===================
শস্যলীনার গান
চেয়ে দেখ নিঃসঙ্গ সে
দূরে তবু দৃষ্টি সীমায় সে...
- ৮৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯৩বার পঠিত




