somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টিদহন থাকে অস্ত আলোয়

১৩ ই মে, ২০১১ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরপথে ডাকনাম অশ্রুত থেকে গেছে
অশ্রুত থেকে গেছে সবচেয়ে সেরা রূপকথা
অদেখাই রয়ে গেছে নীলতম জোনাক জ্বলন
বিষের আঁখর, আরো কত শত অপরূপ কথা

ছম-ছম ছায়া নৃত্যের এই সন্ধ্যায় মনে হলো,
ভুলে যাওয়াও এক প্রচ্ছন্ন সংগ্রহ
ভুলে যাওয়া ম্যাজিক ভোরের মুখ, ক্যাফেইনের রঙ...
এরপর অবিশ্রান্ত স্পষ্টাস্পষ্টি রোদ

বনবাসী মনে সন্ধ্যাঅন্ধকারে অরণ্য জেগে আসে
শ্যামদেহে অতসীর তারা,
আমি অগণন বকুলপাতের তলে বুক পেতে দেই
বুকের ভ্রমর গানে বন্ধুবৃষ্টি এলে
যমুনা আঁচল খুলে নদী সরে যায়
পোড়াবাড়ি দিক করে হাসতে গড়িয়ে যায় জলের ফিনিক

পাখিবদ্ধ আকাশে ঘুম ঢলে আসে
ঘুমের জগতে থাকে চোখখোলা ঘুমের অতল......

এই পাতালদুর্গে
শোকজাগিনা আমি রাত-ভোর-দিন
শুধু পাতাঝরা খরার চিহ্ন মুছে যাই -
পাথর ফাটিয়ে নাচঝর্না ফোটাই

জানি তার জল মেশে নাই দীঘল নদীর ঢেউ
যার পাড়ে পড়েছিল ঝিনুক-বাটির দিন
কাশফুল, শুদ্ধ অবকাশ

বিশোক অন্ধকারে অরণ্য জেগে ছিল
শ্যামদেহে অতসীর তারা
মুগ্ধমুখের কাছে জেগে জেগে উঠেছিল
নীল নীল হীরের ঝিলিক;
চৈত্রের চুমুকপ্রহরে
ঠোঁট জুড়ে ছেয়েছিল মদের শীতল

তারপর সংহার, তারপর আগুন পিপাসা
তারপর অস্ত আলোর আঁচে দাউ দাউ অন্তপশ্চিম
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০৮
৩৯টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×