আর্ন্তজাতিক তেল গ্যাস কোম্পানী সেভরোন গ্যাস ক্ষেত্রের মজুদ বাড়ানোর লক্ষ্যে শ্রীমঙ্গলে ত্রিমাত্রিক (থ্রি-ডি) সাইসমিক সার্ভে করতে যাচ্ছে । গ্যাস ক্ষেত্রের সম্ভাবনাময় এলাকা হিসাবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শেভরোন থ্রি-ডি সার্ভে কাজ পর্যবেক্ষণের জন্য বন বিভাগের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং এনজিওদের আহ্বান করেছে। থ্রি-ডি সার্ভের আওতায় শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল ফরেস্টের একটি অংশে কাজ করা হবে।
এ কাজের জন্য সম্প্রতি শেভরোন জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে। অপরদিকে , সেভরোনের এই সার্ভে পরিচালনার কাজে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হবে বলে লাউয়াছড়া বনাঞ্চল নিয়ে কাজ করা পরিবেশবিদরা মনে করেন।
শেভরোনের এই কর্মপরিকল্পনা নিয়ে ইতোমধ্যে পরিবেশবাদীরা প্রতিবাদ মুখর হলেও কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের এ কাজে লাউয়াছড়া বনাঞ্চলে কোনো প্রভাব পড়বে না। ফলে তাদের এক কাজ পর্যবেক্ষণের জন্য বন বিভাগের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং এনজিওদের আহ্বান করা হয়েছে। জানা যায়, ২০০৪ সালে তৎকালীন তেল গ্যাস কোম্পানী ইউনোকল ৪০০ বিলিয়ন ঘনফুট মজুদের এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন শুরু করে। বর্তমানে এই ফিল্ড থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে।
কিন্তু এর মজুদ শেষ হওয়ার আগেই তা বাড়ানোর লক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে ৩-ডি সাইসমিক সার্ভে করার উদ্যোগ নিয়েছে। শেভরোনের পক্ষ থেকে এক উপস্থানায় ৩-ডি সার্ভে করার সময় বনের কি ধরনের ক্ষতিহতে পারে এবং তা মোকাবেলায় তারা কি করবে সেটা ব্যাখ্যা করা হয়েছে। একই সাথে বিশ্বের অপরাপর দেশে পরিবেশগতভাবে স্পর্শকাতর অঞ্চলে যে সাফল্যজনক কাজ করেছে তাও তুলে ধরা হয়। ১৯৯৭ সালে শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংলগ্ন মাগুরছড়া এলাকায় গ্যাস দুর্ঘটনার কারণে পুরো এলাকা জুড়ে যে আতংক ছড়িয়ে পড়েছিল তার জের ধরে সাইসমিক সার্ভে নিয়ে স্থানীয়ভাবে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। স্থানীয় পরিবেশবিদরা দাবি করছেন যে এটা করা হলে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হবে।
শেভরোনের থ্রি-ডি সার্ভে সম্পর্কে মৌলভীবাজার জেলার পরিবেশ অন্দোলনের নেতা ও মাগুরছড়া তেল গ্যাস সম্পদ রক্ষা আদায় জাতীয় কমিটির সভাপতি সৈয়দ আমীরুজ্জামান বলেছেন, লাউয়াছড়ায় শেভরন তেল-গ্যাস অনুসন্ধান পরিবেশ ও জীববৈচিত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। পাশাপাশি এখানকার সকল অনুজীবের মৃত্যু ঘটবে। এদিকে, পেট্রোবাংলা সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আধুনিক ব্যবস্থায় শেভরোনের এই থ্রিডি সাইসমিক কাজে লাউয়াছড়ার পরিবেশ ও সেখানে বসবাসরত মানুষের কোন ক্ষতি না করেই এই সার্ভে করা সম্ভব।
শেভরোনের থ্রি-ডি সার্ভে ! পরিবেশবাদীদের মধ্যে বিরুপ মনোভাব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।