somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনশাল্লাহ্ এই ২২ মাসে যেভাবে আমরা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে রক্ষা করতে পেরেছি, ইনশাল্লাহ্ আগামীতেও হবে

২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশ টেলিভিশন ভবনে বোমা হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত আন্তঃবিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সরকার সব ব্যাপারে সতর্ক আছে-এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশ টিভিতে বোমা হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। সে ব্যাপারে আমরা সতর্ক আছি।"
তিনি আরো বলেন, "ইনশাল্লাহ্ এই ২২ মাসে যেভাবে আমরা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে রক্ষা করতে পেরেছি, ইনশাল্লাহ্ আগামীতেও হবে।"
এ সময় দেশবসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সাহারা খাতুন বলেন, যেকোনো অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে।
এদিকে, দেশ টিভি ও ভোরের কাগজ পত্রিকা কার্যালয়ে বোমা হামলার ১৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, প্রকৃত অপরাধীকে আটক করতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
দেশ টিভির পক্ষ থেকে রমনা থানায় বৃহস্পতিবার রাতে বোমা হামলা সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই পুলিশ তাদের কাজ শুরু করে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দেশ টিভি-ভোরের কাগজ কার্যালয়ে বোমা হামলা চালান অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ সময় মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতিকারী রাজধানীর মৌচাক মোড়ে কর্ণফুলী মিডিয়া পয়েন্ট ভবনে বোমা ছুড়ে মারে। তীব্র বিস্ফোরণে ভবনের প্রবেশ গেট চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা জায়গাটি কর্ডন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এ ভবনে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক দিনের শেষের কার্যালয় রয়েছে। বোমা হামলার ঘটনায় সাংবাদিক ও মিডিয়া কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×