আমার প্রিয় পোস্ট
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- শেবাগের সাথে লোটাস কামালকে সমকামী বিবাহ পড়াইয়া দেয়া হোক ****১৮++ পোষ্ট - সুইট
- ফোল্ডার অপশন ডিজাবল প্রবলেম কিভাবে solve করবেন - আলোকিত পৃথিবী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আবহমান বাংলার প্রবাদ প্রবচন সমূহ সংকলন (একটা প্রবাদ কইয়া যান) - কঁাকন
- অভ্র থেকে কিভাবে বিজয়ে কনভার্ট করব????প্লিজ!!!! - েমাসেেলহ
- বাংলা ই-বুকের সন্ধানে - মহসিন০৮
- কম দামে নেটবুক কিনব- হেল্পান প্লিজ - প্রজন্ম একুশ
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- আপনার একুরিয়াম-৪ - মিলটন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- গতানুগতিক বর্ষপূর্তি পোস্ট - কঁাকন
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমার বিয়ে পরবর্তী জীবনের জন্য বিয়ের আগেই ভেবে রাখা তিনটা নিয়ম - হাল্ক
- ক্যাচালের আল-কোরান বিষয়ে সাতটি প্রশ্ন - সুশীল সমাজ
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- স্মৃতির পাতা থেকে কিছু ভালোলাগা সাদাকালো সিনেমা - কঁাকন
- জলপাই প্রেম - ভাঙ্গা পেন্সিল
- সুন্দরীদের জীবনচক্র- পর্ব ২ (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

- জানজাবিদ
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- লেসবিয়ানিজমের অ আ ক খ - টি_মৃদুল
- কম্পিউটার সাইন্স ওয়ালারা আওয়াজ দেন ( এবং নন-কম্পিউটার সাইন্স ওয়ালারা ও ) - রেজওয়ান শুভ
- বর্তমান বিশ্বের ক্রেডিট সমস্যা বুঝতে চান? - এ. কে. এম. নেওয়াজ
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- দুহাই লাগে হুজুর, বাটন চাঁইপেন না
- খেজুর কাঁটা
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৩ - বিডি আইডল
- গুটিপোকার গুটি কথা - আরিয়ানা
- কাজলা দিদি। - মুক্ত বয়ান
- রুবিকস কিউব (পর্ব ২): রুবিকস কিউব সমাধান: আশ্চর্য সব রেকর্ড!!! - গণিত পাগল
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- বিষিএষ ফরিক্কার গুরুত্মফুর্ণ প্রশ্ন - চিন্তা ভাবনা করে ইদুর
- আমার বাবা - রেজওয়ান শুভ
- আমার বান্দরবেলা............৫ - তামিম ইরফান
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- একদিন বুঝবে (উৎসর্গ মহাকবি মাইকেল মেহেদী) - হাসান বিপুল
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- সেবা প্রকাশনীর কিছু জনপ্রিয় বইয়ের উৎস সন্ধান - জানজাবিদ
- আমি-ই একমাত্র ENJINEER
- শিবলী
- এক নজরে ৮১তম অস্কার নমিনেশন লিস্ট ২০০৯ - নতুন পৃথিবী
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- এ কেমন মানুষ বোনাপার্ট? - ইমন জুবায়ের
- আমেরিকার কিছু অদ্ভুত আইন!
- ইসানুর
- রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের কিছু উক্তি - আখসানুল
- জীবনানন্দ হয়ে: নিয়াজ মোহাম্মদ চৌধুরী - রিয়াজ শাহেদ
- আপনার বুদ্ধি মাপেন, দেখেন কয়টা পারেন?
- মেঘলা মানুষ
- স্মরণ: ববি ফিশার---+ ৫০তম পোষ্টের উৎসব... - অ্যামাটার
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- আমি কিংকং - কিংকং
আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস রহস্য - সায়েন্স জোন
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- কিশোরটি যে কারণে খুন করেছিল কুখ্যাত গভর্নর মোনায়েম খানকে; শেরিফ আল সায়ার - আক্রমণ
আমার বিয়ে পরবর্তী জীবনের জন্য বিয়ের আগেই ভেবে রাখা তিনটা নিয়ম
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
গত কয়দিন ধরে বিয়ে পরবর্তী জীবনের জন্য আমি তিনটা নিয়মের কথা ভাবছি।
নিয়ম-
প্রথম নিয়ম- বিয়ের পর আমার যেভাবে ভালো লাগে সেভাবেই, ছোট থেকে বড় সবকিছু থাকবে ও চলবে, নিজের বুদ্ধি এবং বিবেচনায় যা ভালো মনে হয় সেইভাবেই সমস্ত কাজ করব, যতক্ষন না দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম দ্বারা প্রথম নিয়ম বাধাগ্রস্থ হয়।
দ্বিতীয় নিয়ম- বিয়ের পর আমার স্ত্রী আমার সকল কর্মকান্ডের সমালোচনা,
পরিবর্তন, পরিবর্ধন এবং ইচ্ছে করলে বাতিলের সিদ্ধান্ত, আমাকে জানিয়ে বা না জানিয়ে নিতে পারবে। তাকে কোন রূপ জবাবদিহিতার ও আমার তরফ হতে প্রতিবাদের সম্মুখীন হতে হবে না। নির্বিচারে তার নির্দেশ এবং অনুরোধ পালনে আমি সচেষ্ট থাকব যতক্ষন না তা তৃতীয় নিয়মের বিরোধী হবে।
তৃতীয় নিয়ম- বাব-মার আদেশ শিরোধার্য, তারা যা বলবেন, তাই হবে।
(এইখানে প্রাসঙ্গিক কারনেই জানিয়ে রাখি, আমার ছোটভাই -বোন দুইটা এই তিনটা নিয়মের বাইরে থাকবে।)
আসিমভের রোবটিক্সের তিনটা সূত্রের মত আমার এই নিয়ম।
===========================
আমি মনে হয় না কোনদিন আমার বাবা-মা আর ভাই-বোন দুইটাকে ছেড়ে আলাদা থাকতে পারব। একটু চিন্তায় আছি। যদি বউ চায় আলাদা থাকতে? তাই ভেবে চিন্তে একটা নিয়ম দাড় করালাম।যে মেয়েকে বিয়ে করতে পারি- বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে মেয়েটাকে জানিয়ে দিব এই তিনটা নিয়ম। এরপর মেয়ের সম্মতি থাকলে আমি আছি, সে রাজি না হইলে রাতে কোল বালিশ জড়াইয়া শুয়ে থাকব।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাঙাল মামা বলেছেন:
biyer por arekta post diyen লেখক বলেছেন: হ দিমু নে, এত মানুষের নিয়া পুষ্টাই, আর বউরে নিয়া লিখমু না? দিনে দুইটা লিখমু। একটা কবিতা আর একটা ব্লগ।
লেখক বলেছেন: হবু ভাবী সাহেবার পদ খালি আছে।
দুরের পাখি বলেছেন:
তৃতীয় নিয়মটাতে একটু ফাঁক রৈয়া গেলো না ? যদি তুর বাবা মা , তোর বউয়ের আলাদা হইবার ইচ্ছার কথা টের পাইয়া আদেশ করে আলাদা হৈয়া চৈলা যাইতে ??
লেখক বলেছেন: সেই সম্ভাবনা ত আছেই।
কিন্তুক আমি যদি বাসায় থাকতে চাই, আমার বাপ-মা ক্যান চইল্লা যাইতে কইবো????
দুরের পাখি বলেছেন:
খিক খিক , এই অবসরে আমার দুইটা নিয়মের কথাও কৈয়া দিই১ । তোর উপরের সূত্র এক হুবহু
২ । এ ব্যতিক্রম কুনো পরামর্শ আইলে উষ্ঠা ।
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
তোর বউরে যতটুকু আমি চিনছি, সে তোর সাথে থাকবই। তা তুই যতই অত্যাচার করোছ না ক্যান।
অক্ষর বলেছেন:
মনে হয় আপ্নের কোল বালিশ জড়াইয়াই ঘুমাইতে হৈবো
লেখক বলেছেন: মিয়া, বদ দোয়া দিলেন!!!!!
আপনেরেও বদ দোয়া দিলাম। সুন্দরী বউ আপনের জুটব না।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
সূত্রে গলদ আছে...বাবা-মাও বৌয়ের মুখের দিকে তাকায় ছেলের সুখের চিন্তা করে বলবে বাবা তুই আলাদা থাক। আমরা তো আছিই। মাঝে দিয়ে আপনার নিয়মকাঠামোটা ভাইঙ্গা পড়লো। বাবা-মা নাই তো বউই রাজাধিরাজ!তাড়াতাড়ি পোস্ট ড্রাফট করেন, হবু ভাবিজান দেখার আগেই
নাকি উনারে পটাইতেই পুষ্ট ছাড়লেন?
লেখক বলেছেন: আরে মিয়া, বউয়ের পোষ্ট খালি আছে। কাউরে নিয়োগের জন্য এখনো ঠিক করি নাই।
বউয়ের সাথে মনে হয় না বাপ-মার ঝগড়া হইব। আর মায়ের সামনে উচা গলায় কথা বলব, এমন মেয়ে ত্রিভুবনে নাই।
হুমমম। সূত্রের গলদটা দূর করার জন্য চিন্তা করতে হইব।
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
বিডি আইডল বলেছেন:
আপনার বন্ধুর কেস বুঝলাম না....একসাথে থাকার চিন্তা তো মনে হয় আপনার বন্ধুরই ছিল না...আখসানুল..বিয়ের পরের সমীকরণগুলো অনেক জটিল...শুভকামনা থাকলো আপনার জন্য
লেখক বলেছেন: ওদের ভিতরের খবর আমি জানি না।
আপনি ত আমাকে ভয় দেখিয়ে দিচ্ছেন।
লেখক বলেছেন: আফনে কি ঘর জামাই হইবার চান নাকি?
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
এরপর মেয়ের সম্মতি থাকলে আমি আছি, সে রাজি না হইলে রাতে কোল বালিশ জড়াইয়া শুয়ে থাকব।বেস্ট অফ লাক! তবে ভবিষ্যতে আপনার মনোবাঞ্ছা পূরণ হউক, সবাই মিলে মিশে থাকাটাই ভাল।
লেখক বলেছেন: মিলে মিশে থাকার ইচ্ছে বেশি। দেখা যাক কি হয়।
জেরী বলেছেন:
ঠিকাছে.....।
লেখক বলেছেন: ব্লগার জেরী সার্টিফিকেট দিয়েছেন ঠিক আছে।
i am happy.
তোমোদাচি বলেছেন:
২য় এবং ৩য় নিয়ম একটা অন্যটার বিপরীত।দুইটার একটা ছাড়েন নইলে ওই দুইটা হবে আখের রস বানানোর দুইটা লোহার রড আর আপনি হবেন মাঝখানের আখ। রস বের করে ছোবড়া বানিয়ে ছাড়বে----
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
আমারে আখছ্যাবড়ানুল বানিয়ে ফেলবে...
অক্ষর বলেছেন:
সব জামাইতো ঘরে থাকে, কেন আপ্নে কি বাইরে থাকবার চান্নাকি???
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
সব জামাই নিজের ঘরে থাকেনা। কেউ কেউ অন্যের ঘরে থাকে... আহা!! বেচারারা...
যুধিষ্ঠির বলেছেন:
...এরপর মেয়ের সম্মতি থাকলে আমি আছি, সে রাজি না হইলে রাতে কোল বালিশ জড়াইয়া শুয়ে থাকব... হিহিহি
লেখক বলেছেন: ![]()
বিডি আইডল বলেছেন:
ভয়ের কিছু বিষয় থাকেই...ছেলেদের মূল সমস্যটা হয় যখন মা-বা, ভাই-বোন আর বৌ এই দুই দলের একটি পক্ষ নিতে হয়...স্বাভাবিক ভাবেই একটা ছেলে চাবে দুই পক্ষকেই খুশী রাখতে..এই মানসিক টানাপোড়ন যৌথফ্যামিলিতে খুবই সাধারণ।শুনতে হয়ত খারাপ শুনাবে...আমার বন্ধুরা অনেকেই আজকাল এই জটিলতা এড়াতে কম শিক্ষিত মেয়ে বিয়ে করছে...
একজন দৃঢ়-স্বাধীনচেতা মানুষকেও বিয়ের পর শিখতে হয় সমঝোতা কত প্রকার ও কি কি।
লেখক বলেছেন: ![]()
কথা সত্য। কিন্তু কম শিক্ষিত একটা মেয়ে যে আমাকে চিনতেই পারবে না। আমি ত শুধু একটা শারীরিক প্রানী নই। আমার আরো কিছু পরিচয়ও যে আছে।
ডিমওয়ালা বলেছেন:
আহ, আরো একজন, যার পদধুলিতেhttp://chapabazi.com/
খুশি হবে।
আপনে ও আপনার তিনটি নিয়ম নিয়ে চলে আসুন আমাদের আরেকটা স্পেসার ওয়ার্ল্ডে
লেখক বলেছেন: আইচ্ছা, যাইতাছি লিঙ্কে।
কাঙাল মামা বলেছেন:
জয় বাংলা! বিয়া করা বউরে নিয়া প্রতিদিন দুইদুইটা পুস্ট!!! বইয়ের আচল ধইরা যে ঝুলবেন, সেইডা নিয়া আর কোনো সন্দেহ নাই লেখক বলেছেন: আচল ধইরা যে ঘুরমু, সেইটা ত ০২ নং নিয়মেই উল্লেখ করছি।
লেখক বলেছেন: ![]()
আতিকুল হক বলেছেন:
আল্লাহই জানে কি আছে কপালে, তয় কিছু ভোগান্তি আছে এইটা সিওর। বুঝলাম বৌ আর বালিশ দুইটার শুরুই ব দিয়া কেন।
লেখক বলেছেন: আসলেই ভালো একটা খেয়াল করছেন- বিপদ শব্দটাও ব দিয়া শুরু।
লেখক বলেছেন: খাড়া বালিশগুলার ভিতর, বাম থেকে দ্বিতীয়তা পছন্দ হইছে। আপনার আপত্তি না থাকলে পাকা কথা দিতে পারি।
( বালিশের প্রতি- এসো এসো আমার ঘরে এসো...আমার ঘরে...
যেমন ইকোনোমিক্স বলেছেন:
বিয়ের পর জানায়েন নিয়ম মত চলতে পারছেন কিনা?
লেখক বলেছেন: ব্লগে জানান দিমু নে।
বিডি আইডল বলেছেন:
বাশ এবং বাম্বো দুইটাও "ব" দিয়া কিন্তু...খেয়াল কৈরা
লেখক বলেছেন: খাইছে!! আসলেই ত।
লেখক বলেছেন: নারে ভাই, দেইখ্যাই বুঝা যাচ্ছে তিন নম্বরটার রং-ঢং করার শখ বেশি। তার বান্ধবীকে দেখেন। ওরেই পছন্দ। স্লিম...
আর কি সুন্দর বিনয়ের সাথে ঝুইলা আছে।
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
ভালো সিদ্ধান্ত কিনা, সময় সেটা বলে দিবে।
জে.বি বলেছেন:
মেয়ের সম্মতি থাকলে আমি আছি, সে রাজি না হইলে রাতে কোল বালিশ জড়াইয়া শুয়ে থাকব.....................হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহ.......................................................
..............................................................................................
....................................
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
লেখক বলেছেন: বিদেশী কইন্যা মনে হচ্ছে। তাদের চরিত্র ছুটু বেলায় নষ্ট হয়ে যায়। দেখো না ভাতিজা, শরীরেই পর-পুরুষের ছবি মাইরা রাখছে। অন্তরে কি আছে আল্লাহ জানে।
তয় চারটা কোলবালিশ পর্যন্ত সাথে নেয়রা অনুমতি আছে। এই লালী ও থাকুক আমার হেরেমে ( হেরেম= ময়লা বিছানা)

ছেলেদের জন্য বিয়ের ল' একটাই
১। কোন নিয়মকানুন ফলানো চলবেনা
লেখক বলেছেন: একটা মেয়েকে সামলাতে পারব না, কি কন এইগুলা??
ভরসা আছে নিজের ওপর। পারমু।
রাগ ইমন বলেছেন:
কোনই লাভ নাইক্কা । ঠাডা দুইজনার মাথাতেই পড়বে, আপনার একলার না।
ঈয়া মাবুদ, ইহাদের সহ্য শক্তি দাও, ধৈর্য্য দাও, পরকালে বেহেস্ত নসীব করো ! আমীন !
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
সে যদি আমার বেটার হাফ হয়ে থাকে, ঠাডা তার মাথায় বেশি পড়ুক। ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
কত কাহিনী.............কবে যে এমুন কাহিনী নিজের হবে!
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
হবে হবে... ধৈর্য্য ধরেন।
অগ্নির বলেছেন:
সত্যিই । বাবা-মা ভাই-বোন দের ছেড়ে থাকাটা খুব কষ্টের । কিছুটা অমানবিকও, তাই না ? কারোরই উচিৎ নয় এমনটি করা। মেয়েরা কিভাবে থাকে ?
কেন থাকে ?
লেখক বলেছেন: যে মেয়েটা তার বাব-মা ছেড়ে আমার কাছে আসবে, তাকে সারাজীবন আমি সুখের ভিতর রাখার চেষ্টা করব।
লেখক বলেছেন: ![]()
তামিম ইরফান বলেছেন:
বিডি আইডল,রাগ ইমন,জ্বীনের বাদশার কমেন্টের সাথে একমত।
লেখক বলেছেন: hmmm. ![]()
সুদীপ্ত বলেছেন:
জেনারেল সুদীপ্ত বলেছেন: গুড নাইট।
লেখক বলেছেন: ![]()
অশান্ত বালক বলেছেন:
ভাইজানফাল-পাইরা লাভ নাই
আপনার কোসচেন যে কমন পরব হের গ্যারান্টি কি ??
দোওয়া থাকল
লেখক বলেছেন: আসল কথা কইছেন। কুনো গ্যারান্টি নাই। খালি আগাম একটু প্রস্তুতি নিয়া রাখলাম আর কি।
েপচাইললা বলেছেন:
আমার এক বন্ধুর হবু বউ শুধু বলত, "দাঁড়াও আর কয়েকটা দিন (মানে বিয়ের অপেক্ষা)-তারপর তোমারে এমন ছেঁচা দিমু তখন টের পাইবা।"এই হুমকি শুনলেই আত্মারাম খাঁচারাম ছাঁড়ারাম হইয়া যাইত। বিয়ের নাম শুনলেই এখনও সেই ছেচানির দৃশ্যকল্প সামনে চলে আসে।
আপনার মঙ্গল ও সুখ হউক। আল্লাহ ও আপনার বউ (হবু) আপনার ওপর সদয় হোন। আমীন....
লেখক বলেছেন: ধন্যবাদ।
(ইয়ে কি ছেচার হুমকি দিত কিছু জানেন? বিি না ত আবার? )
জান্নাতী বলেছেন:
আপনার 'কোল বালিশ' আইডিয়াটা চমৎকার! এটাই না শেষতক ক্লিক করে। আগাম সহানুভূতি।
লেখক বলেছেন:
দোয়া রাইখেন যেন আমার জীবন কোল বালিশময় না হয়।
লেখক বলেছেন: যৌতুক ছাড়াই বিয়া করমু। তয় শ্বশুড় যদি কোল বালিশ দেয় দুই তিনটা বালিশ দেয় , মানা করমু না।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
পোস্ট ও কমেন্ট পইরা যাইতেছি। কামে লাগবো শীঘ্রই
২ এবং ৩ নাম্বার দুইটাই একসাথে চালানো সম্বভ, যদি মেয়ে এবং বাবা-মা সবাই যার যার অবস্থান থেকে যৌক্তিক ছাড় দেন।
আপনার তিনটা নিয়ম আমার জন্য ও , বড় ছেলে যে। তার সাথে আরেকটা নিয়ম যুক্ত করি (আমি কিন্তু সিরিয়াস
-- বিবাহের পরবর্তী দুই বছর বাসায় সর্ব প্রকার নুডুলস ও ডিম, দুধ, পাউরুটি , কলা (ব্যাচেলর জীবনের নিত্যসঙ্গী) নিষিদ্ধ থাকিবেক ।
লেখক বলেছেন: একমত আপনার সাথে। ডিম পুরা বন্ধ রাখমু আমার বাসায়। বাজারের অর্ধেক ডিম এখন আমি খাই। এইটা বন্ধ করতেই হইব।
আলমগীর কুমকুম বলেছেন:
কোলবালিশ নিয়া জীবন কাটানোর সমুহ সম্ভাবনা দেখা যাইতেছে
লেখক বলেছেন: হ, কোল বালিশ মুবারক জানান।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
"বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে মেয়েটাকে জানিয়ে দিব এই তিনটা নিয়ম। এরপর মেয়ের সম্মতি থাকলে আমি আছি, সে রাজি না হইলে রাতে কোল বালিশ জড়াইয়া শুয়ে থাকব।"ধরেন, আপনার তিন নিয়মের কথা জাইনা-শুইনা-মাইনাই কন্যা রাজি হইলো, তারপর ঘরে আইসা তিনটাই ব্রেক করলো, তখন কি করবেন?
লেখক বলেছেন: তখন আমার অন্য চেহারাটাও দেখামু একটু। তাতেই কাজ হইব।
পথিক!!!!!!! বলেছেন:
আমি বুঝতে পারিনাই
লেখক বলেছেন:
না বুঝলে আর কি করা।
কঁাকন বলেছেন:
তামিম ইরফান ও আহমাদ মোস্তফা কামাল এর সাথে একমত
লেখক বলেছেন: তামিম ভাইজান আবার আরো কয়েকজনের সাথে একমত।
রক্ত বলেছেন:
আর কি কি নিয়ম বানাবেন এবং আর কি কি করবেন তা বিয়ের আগেই করে ফ্যালেন।কারন, বিয়ের পর কোনো ছেলেই আর স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারেনা।কোনো নিয়ম যে আপনি বানাইসিলেন তাও আপনার মনে থাকবেনা। ঘাবড়াবেননা, এমন ই হয়।
লেখক বলেছেন: এই ব্লগটা কুনোদিন ডিলিট করমু না। বিয়ের পর এইটা পড়লেই মনে পড়ব বিয়ার আগে আমি মানুষ আছিলাম।
সুদীপ্ত বলেছেন:
অগ্নিকন্যা বলেছেন: ভাই আপনি কি যৌতূক নিয়া বিয়া করবেন না যৌতূক ছাড়া?????? অগ্নি আপাকে ঝাজা।
অক্ষর বলেছেন:
আসল কথা হৈলো, এই সব নিয়ম-টিয়ম দিয়া কিছু হৈবো না।বিয়া কর্বেন, বাসর রাইত থিকাই বৌরে পিটানের উপর রাখবেন। উঠতে পিটান, বৈতে পিটান। দেখবেন সব ঠিক। যাই কৈবেন তাই শুনবো।
বৌ আর বান্দর, এই দুইটারে রাখতে হয় লাঠির আগায়
লেখক বলেছেন: যে মেয়েটা তার সব ছেড়ে আমার কাছে আসবে, তাকে আমি কোনদিন কষ্ট দিতে পারমু না।
রাগ ইমন বলেছেন:
অক্ষর কি ঠাট্টা করলেন ? পাকিস্তানীরা খুব সম্ভবত বাঙালীদের প্রতি ঠিক এই ধরনের মানসিকতাই ধারন করেছিলো ।
একটু আক্ষেপের হাসিই হাসি যখন দেখি যে মানসিকতা পাকিদের বেলায় অপরাধ সে মানসিকতা " বউ সামলানোর" নীতি হিসেবে " জায়েজ" হয়ে যায় কি ভাবে !!
হাল্ক , ফান পোস্টে সিরিয়াস কমেন্ট করে ফেললাম । আশা করি কিছু মনে করবেন না ।
লেখক বলেছেন: হায় হায়!! এইটা ত ফান পোষ্ট না। সিরিয়াস পোষ্ট ছিল।
লেখক বলেছেন: জয় কোল বালিশ!!!!
অক্ষর বলেছেন:
রাগ ইমন, এই পোস্টটা মোটেও ফান পোস্টে মনে হয় নাই আমার কাছে। আপ্নের প্রশ্নেই তো আছে আমি কি ঠাট্টা কর্লাম কিনা।মনে হয় বুঝছেন যে আপমি ঠাট্টা কর্ছি।
আর যদি সিরিয়াস হিসাবেই বলি, তাহলে আমার বৌ আমি পিটাবো যখন খুশি তখন পিটাবো। তাতে কার কি?
লেখক বলেছেন: হ, নিজের কোল বালিশকে যখন ইচ্ছে লাত্থি মেরে ফেলে দিব, দেখি কে কি বলে!!
রাগ ইমন বলেছেন:
তা ঠিক অক্ষর , বউ তো আর মানুষ হতে পারে না । ক্ষেপেছেন মনে হয় । ঠিক আছে শান্ত হোন । আপনাকে নারী বিরোধী আগ্রাসী হন্তারক মনে হয়নি , সে রকম কিছু বানাতেও বসিনি । তবে এইটা আমার পর্যবেক্ষন এবং আপনি নিজেও এখন থেকে খেয়াল করে দেখতে পারেন , একটা জাতি গোষ্ঠীর সংস্কৃতি , ঐতিহ্য , প্রবৃত্তি অনেক কিছুই ছাপ ফেলে যায় তার প্রবাদ প্রবচনে, কৌতুকে , কবিতায় গানে নাটকে গল্পে ।
বলতে পারেন , লোকজ মৌখিক ইতিহাস ও সংস্কৃতির এক রকম ধারক আমাদের প্রচলিত কৌতুক , আমাদের রসবোধ ।
একটা সময় জনকন্ঠের পাঠক হিসেবে আমি মহা বিরক্ত ছিলাম প্রতি সপ্তাহে " বউ বিষয়ক" চটুল কৌতুক পড়ে পড়ে । সেখানে আলোচ্য চরিত্র বউটি হয় টাকাখেকো স্বার্থপর , নয়ত সুন্দরী আহাম্মক , নয়ত স্বামী পেটানো রাক্ষসী ।
মজা করার জন্য , মজা পাওয়ার জন্য কেন আমাদের " বউ"কে টেনে নিচে নামাতে হয় , অপমান করতে হয় বলতে পারেন ?
কেন আমরা কাউকে অপমান না করে " ফানি" হতে পারি না ?
এই রকম " প্রচলিত " ঠাট্টা মশকরা গুলোই আমাদের এবং আমাদের সন্তানদের মন মানসিকতা তৈরী করতে সাহায্য করে , এইটা তো স্বীকার করেন , নাকি?
আর , " এই ধরনের আচরন " এর যখন কেউ প্রতিবাদ করে , তখন বোঝার চেষ্টা করুন কারো খারাপ লেগেছে বলেই প্রতিবাদ , অভিযোগ আসছে ।
কিংবা , এতদিন কেউ বলেনি বলেই আচরনটা সঠিক হয়ে যায় না ।
সেরকম হলে দুনিয়াতে কোনদিনই কোন প্রথা বদলাত না।
আমরা এখনো মেয়ে শিশুদের জীবন্ত পুতে ফেলতাম, বউকে চিতায় পোড়াতাম আর শিক্ষিত নারীদের ডাইনী বলে খুন করতাম । তাই না?
লেখক বলেছেন: আপনার সাথে একমত। নিরীহ হাসি-ঠাট্টাগুলো আমাদের স্বভাবের একটা অংশ তৈরী করে দেয়।
অক্ষর ভাই মজা করেছেন মাত্র। সিরিয়াসলি বলেন নাই।
(অনেকে মজা করে আমাকে আঙ্কেল ডাকে, তাতে ত আর আমার বয়স বেড়ে যায়নি, বা আমি অপমানিত হই নাই। আঙ্কেল ডাকায় আমার ভিতর বয়সের গাম্ভীর্য চলে আসে নাই। শুধু মজা করা মাত্র। )
অক্ষর বলেছেন:
আমি তো ক্ষেপি নাই, ক্ষেপছেন তো আপনি!!! আপনার সব কথা আমি মানলাম, বুঝলাম, কস্ট পাইছেন বৈলা দুঃখ প্রকাশও কর্লাম
কিন্তু তাল্গাছটা আমারই
লেখক বলেছেন: অক্ষর ভাইজান, এই কমেন্ট আপনার সাথে মিলে না। আপনি যদি শেষে এসে বলতেন, কিন্তু কোলবালিশটা আমার- তাইলে সব ঠিক ছিল।
যাই হোক, আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।
লেখক বলেছেন: আপনি ঠিক বলেছেন। এই কারনেই আসলে আমার দ্বারা প্রেম করা হয়ে উঠে না। আমি সবার সীমানা নির্ধারন করে দিতে পছন্দ করি। সীমার বাইরে গেলেই আমার আর ভালো লাগে না।
নিজের বৃত্তে আমার বউকে আমি সব দিব তার সব কথা শুনব। কিন্তু একটা সীমারেখা টেনে দেয়া থাকবে। এর বাইরে তার মতামত এর মূল্য আমার কাছে কম থাকবে।
( কোন দুর্ভাগা নারী যে আমার বউ হিসাবে আসবে। আহারে!!! )
অক্ষর বলেছেন:
রাগ ইমন ভালো করেই বুঝছেন যে ঐ কমেন্টটা ফান হিসাবেই কর্ছি, কিন্তু কি আর করা!!!হাল্ক, কোল বালিশ আমার হৈবো ক্যা? আমি কি আপ্নের মতো আজীবন কুমার থাকুম নাকি যে কোল্বালিশ নিয়া ঘুমামু
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
কোল বালিশ বিনা কেয়া জিনা...
রাগ ইমন বলেছেন:
কি বিপদ ! মজা বুঝবো না , এত পরিপক্ক আন্টি তো এখনো হই নাই !!!! (এই জন্য আগেই ক্ষমা চেয়েছিলাম সিরুকাস মন্তব্য করছি বলে । তবে , একেবারে কিছুই না বললে নিজের কাছে অপরাধী লাগতো , কিছু জিনিস না দেখালে চোখে পড়ে নাত)
" কোলবালিশটা আমার" যথার্থ মন্তব্য । এই মন্তব্যে প্লাস ।
অক্ষর ভাই রে কিছু বলিয়েন না , উনার রাগ কমতে একটু সময় লাগবে , সেই সময়টুকু দেওয়া উচিত । উনিও তো ভাবছে এখনো , " এত লোক ফাজলামো করলো , রাগ ইমন একলা আমাকেই কেন টার্গেট করলো "।
আমাদের অনেক ভুল বুঝাবুঝির মূল কারন এইখানে , আমরা ভুলে যাই সমালোচনাটা ব্যাক্তিকে করা হচ্ছে না , হচ্ছে একটা সমষ্টিগত আচরনকে ।
একজন ব্যক্তি ( অক্ষর) আর সামগ্রিক মানসিকতা/প্রথাগত চেতনার প্রতিফলন তো দুইটা আকাশ পাতাল তফাৎ জিনিস , তাই না?
" আপনার সব কথা আমি মানলাম, বুঝলাম, কস্ট পাইছেন বৈলা দুঃখ প্রকাশও কর্লাম" - এইটার জন্য অক্ষরকে সাধুবাদ ।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আমি দুই হাত তুইল্লা আছি।
ছুম্মা আমিন।
অক্ষর বলেছেন:
কোল্বালিশ আমি চাই না, একটা সুন্দরী মাইয়া দেইখা বিয়া কৈরা দুইদিন পরপর পিটাইয়া বাপের বাড়িতে পাঠামু আর কমু, "লাখ খানেক টাকা নিয়া আয়'
লেখক বলেছেন: লাখ টাকার বদলে যদি একটা সুদর্শিন যুবক লগে নিয়া আসে?
রাগ ইমন বলেছেন:
আচ্ছা , জরিমানা স্বরুপ একটা কইতা দিয়া যাই , অক্ষর ভাই । আপনিও বোঝেন নাই , আমি আপনারে " ব্যক্তি আক্রমন করি নাই " - সেইটা না বুঝাতে পারাটা আমার দুষ । তালগাছটা হইলে আমার আমিও মানি সালিশ
বিচার আচার আউলা ক্যাচাল, সবচে বড় বালিশ !
সেই বালিশে জায়ার স্বপন , প্রেম অসুখের পথ্যি
অক্ষর ভাই আজকে পতি , আর কিছু নাই গত্তি ।
এই না বলে খুব খেপিয়ে পোস্ট দিয়েছে হাল্কে ,
আমার পিঠেও পড়িবে কিল আজ অথবা কালকে !!!
লেখক বলেছেন:
কঠিন হইছে কবিতা।
রাগ ইমন বলেছেন:
লাখ টাকার বদলে যদি একটা সুদর্শিন যুবক লগে নিয়া আসে? হা হা হা হিহিহ, এই মন্তব্য ঈশটিখি করা হউক!
লেখক বলেছেন: আমার লিঙ্কে আপনার নাম যুক্ত করে দিলাম।
অক্ষর বলেছেন:
আরে এয়সা পিটান দিমু যে, পরে দৈ দেখলেও ভয় পাইবোআর কোন পুরুষের ধারে কাছেও যাইবো না, সব পুরুষই তার্কাছে এক মনে হৈবো
কবিতার জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
আপনি এতবার বউ পিটানোর কথা বলতাছেন যে , আমার কিন্তু এখন খুব খারাপ একটা সন্দেহ আসতাছে।
যে কুত্তা ঘেউ ঘেউ করে, সেই কুত্তা কামড়ায় না।
নুশেরা বলেছেন:
বেশ তো
লেখক বলেছেন: আরেকজন নারী ব্লগার স্বীকার করলেন, নিয়ম তিনটা খারাপ না।
(মনে একটু ভয় ছিল নারীরা আবার এই তিনটা নিয়মকে খারাপ চোখে দেখে কিনা।)
অক্ষর বলেছেন:
রাগ আপায় (নাকি আন্টি কৈতে কৈছিলো) দেখেন না কি রকম রাগ করে, তাই কৈতাছি
রাগ ইমন বলেছেন:
লিংকিত হইয়া --- ইয়ে মানে ... ধন্যবাদ দিয়ে ছোট করবো না , একটা কোল বালিশ দিয়া গেলাম ।
অক্ষর ভাই , কোন পুরুষের কাইছেই যাইবো না মানে তো আপনার কাছেও না ।
আহা রে , আসেন হাল্ক ভাই , বিয়ের আগেই বিপত্নীক এই লোকটারে একটু দুয়া দেই! আহারে , কি দুষ্ক !
লেখক বলেছেন: আমার লিঙ্কে থাকা মানে একজন নিয়মিত পাঠক পাওয়া। আর আমি কারো ব্লগে গেলে প্লাস দিয়াই আসি। ![]()
দুআ করি পাচফিট লম্বা খুব সুন্দর কভারের একটা কোল বালিশ বানানোর তওফিক খোদা যেন তাকে দেন।
আমিন, ছুম্মা আমিন।
অক্ষর বলেছেন:
আমার কাছে তো আইতেই হৈবো, ঘুড়ির নাটাই তো আমার কাছেই থাকবো
লেখক বলেছেন: ![]()
খ্যাক খ্যাক খ্যাক
যীশূ বলেছেন:
ভালো সিদ্ধান্ত।
লেখক বলেছেন:
তোমোদাচি বলেছেন:
বিয়ের আগে যেগুলো নিহাত হাসি-ঠাট্টার বিষয়, বিয়ের পর তা অকল্পনীয় অন্তজালায় পরিনত হয়। বউ-শাশুরীর এই টানাপড়েনে সব চেয়ে অসহয় অবস্তায় পড়তে হয় ছেলেটকে। আমার কিছু ঘনিষ্ট বন্ধুদের ক্ষেত্রে দেখেছি, কি দুসহ অবস্তার না সৃস্টি হয়! এই কষ্টের কথা কারও সাথে শেয়ার করাও লজ্জার। উপরের অনেকগুলো কমেন্ট পড়লেই বোঝা যায় দুই পক্ষকে ম্যনেজ করা ছেলেটার জন্য কতটা কষ্ট দায়ক!এই ব্যাপারে ছেলেটার জন্য কারো কোন সুত্র জানা আছে কি?
বিঃদ্রঃ সুত্র দেয়ার নুন্যতম যোগ্যতা- সুত্রদাতাকে অবশ্যই বিবাহিত হতে হবে।
লেখক বলেছেন: যে কোন বিষয় একটা সুত্রের মাধ্যমে উপস্থাপন করার অভ্যাস আমার আছে। আমি বিয়ে করার পর নিশ্চিতভাবেই এই বিষয়ে পোস্ট দিব।
লেখক বলেছেন: খাইছে!!
বিবাহিতরা এইভাবে ভয় দেখালে চলবে? আমার মত নাদানদের উৎসাহ দিবেন, তা না করে ভয় দেখাচ্ছেন।
ইয়ে, আপনি কি ময়দা লেভেলে আছেন নাকি প্রমোশন পাইয়া কয়টা রুটি হয় সেই ময়দা দিয়া সেইটুকুও জেনে গেছেন?
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
সুনিল গভাস্কারের লাহান টেস্ট খেলতে হৈপে... বিভিন্ন ধরনের বল চারিদিক থিক্কা উইরা আইপে... ইনসুইং ... আউট সুইং ... রিভার্স ... পেস... গুগলি ... কত্ত কি খালি চোখ কান খোলা রাইখা উইকেট বাচাইয়া যাইবেন... ২/৩ বছর পার কর্তে পার্লেই আর কোন চিন্তা নাই
খালি ব্যালেন্স ... ব্যালেন্স আর ব্যালেন্স কৈরা যাইতে হৈপে নিয়মিত ...
লেখক বলেছেন: আমি বাংলাদেশি মানুষ, আমি ত উইকেটে যাইয়াই ফেরত আসমু। বল বুঝে খেলার মত টেম্পারমেন্ট নাই।
আমার খবর আছে।
৪-৫ বছর পর যদি সব ঠিক হয়ে যায়, তইলে চাইর-পাচ বছর পরই বিয়ে করমু।
রাগ ইমন বলেছেন:
প্রতু , কিছু পরামর্শ দেও । কি ধরনের গম? হিন্দী গমের সাথে সম্পর্ক কতটুকু ? ময়দা কি ভুষি ছাড়া নাকি ঘুষি ছাড়া ? ইত্যাদি ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আমি এখন ছেকা রুটির লেভেলে আছি বিয়ার পর কি হয়?
পয়লা আপনারে গম থিক্কা ভাঙ্গাইয়া ময়দা বানানো হৈপে...
এর পর ডিশ এ নিয়ে গরম পানি দিয়া দলাইমলাই
এর পর গোল্লা গোল্লা বানানো হৈপে
এর পর বেলুন দিয়া ডলা দিয়া চ্যাপ্টা বানানো হৈপে
এর পর তাওয়ায় ছেকা
এইখানেই কি শেষ? নারে হতভাগা... আরো আছে...
এরপর যদি দেখা যায় যে রুটি ফুলেনাই .. তাইলে সেইটারে কাপর দিয়া চাপা দিয়া দিয়া ফুলানি হৈপে
পুইরা গেলে তাগে কি??
লেখক বলেছেন: খাইছে রে!!!!
কামাল ভাইয়ের কথা মত এই কমেন্ট বান্ধাইয়া গলায় ঝুলিয়ে রাখমু।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ইমনরে মেলাদিন পর দেক্লাম? কিরম আছো? তুমি নিজেই কিছু বাতলাওনা ক্যান... বিবাহে তো তুমি আমার সমসাময়িক
রাগ ইমন বলেছেন:
ইয়ে মানে , আমি বিবাহের সমসাময়িক হইলেও এখনো গম পর্যায়েই আছি । ময়দা হইতে পারি নাই । আমার পরামর্শ দিয়া কি ফয়দা ?
তবে , তুমার কাহিনী সত্য । একটা হ্যাম্লেট এর মতন অমলেট লিক্ষা ফেলো ।
বিয়ের পরে " ব্যালেন্স" হইলো একমাত্র মন্ত্র । সব খানেই, সব ব্যাপারেই ।
লেখক বলেছেন: গম পর্যায়ে আছেন? বিশ্বাস হয় না।
আমার মনে হয় রুটি সেকা শুরু করছেন-
তোমোদাচি বলেছেন:
বিবাহিতরা যতই ভয় দেখাক নাদান বিয়ে করবেই এবং এই প্যাচেও পড়বে। কারন এ যে দিল্লী-কা-লাড্ডু, না খেয়ে থাকা যায় না আবার খাইলেই ধরা---আচ্ছা আপনি কি বাড়ির বড়ো ছেলে? তাইলে তো -----চান্দু-----মাস্ট!!
লেখক বলেছেন: আমি বড়ো ছেলে। আমার ছুটু ভাইটা অনেকদিন ধরে বিয়ের চেষ্টা করছে, আমার জন্যে পারতাছে না।
যীশূ বলেছেন:
প্রত্যু, ভয় পাওয়াইয়া দিলা।
লেখক বলেছেন: হ... ![]()
মুহিব বলেছেন:
বলুন বিসমিল্লাহ।
লেখক বলেছেন: মুখের রূমাল সরিয়ে বলমু?
তোমোদাচি বলেছেন:
হ্যা! ওই ব্যালেন্স করতে যেয়েই তো সবাই "ইমব্যালেন্সন্ড" হয়ে পড়ে।
লেখক বলেছেন: ব্যালেন্সটাই শিখতে হবে। দুনিয়া চলতাছে ব্যালাস্ন দিয়াই।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
প্রত্যু'র ৭০ নম্বর কমেন্টটারে বান্ধাইয়া ঝুলাইয়া রাখেন, আশা করি বিয়ার শখ চিরতরে মিটা যাইবো! লেখক বলেছেন:
বিয়ের শখ মিটে যাবারই কথা। তয় মনে একটা খায়েশ আসছে, মনডারে ক্যামনে সামলাই?
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
দিল্লিকা লাড্ডু ... খাইলেও পস্তাইতে হইবো.. না খাইলেও পস্তাইতে হইবো..
তয় বুদ্ধিমানরা খাইয়া পস্তায়
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
তইলে ত খাইয়া পস্তানি ভালো।
অগ্নিকন্যা বলেছেন:
বিয়ার ফাল তোমার বেশিই মনে হইতাছে!!!!!! যৌতুক ছাড়াতো তোমার বিয়া হবেইনা যেহেতু তুমি আগেই বলছ মায়ের পছন্দে বিয়া করবা আর তোমার মা তোমার জন্য সবসময়ই মালদার পার্টি খোজে এটা তুমি নিজেই বলছ। আর যৌতুক যদি একবার নিয়া ফালাও তোমার নিয়ম তোমার নিজের কাছেই রাখো। বিয়ার আগে যেইসব ছেলেরা মায়ের ভক্ত হয় বিয়ের পর তারা বৌয়ের ল্যাটা হয়। অবশ্য কিছু ছেলের কথা আলাদা যারা বৌয়রে উন্নতমানের বান্দী ভাবে। তারা বৌকে মারবে আবার কুয়ারা করবে এই চিন্তা আগেই করতে পারে। এখন চিন্তা কইরা কও আমি তোমাকে যতটুকু জানি তাতে এই মন্তব্য কি ঠিক না?
লেখক বলেছেন: না ঠিক না। আমার মায়ে আমার জন্য ডাক্তার মেয়ে খুজতাছে, মালদার মেয়ে খুজতাছে না।
লেখক বলেছেন: ![]()
বাফড়া বলেছেন:
ডাক্তার মেয়ে ক্যান খুজতাছে? মানে কারনটা কি?
লেখক বলেছেন: মায়ের শখ ফামিলীতে একটা ডাক্তার থাকুক। আমি আর আমার ছুটু ভাই ইঞ্জিনীয়ার। আমার ছুটু ভাইয়ের হবু বউ ইঞ্জিনীয়ার।
এখন মায়ে চায় একটা ডাক্তার আসুক।
অক্ষর বলেছেন:
হের কিছু সমস্যা আছে, ডাক্তার মাইয়া থাকলে একসাথে দুই কামই হৈবো
লেখক বলেছেন: ![]()
বাফড়া বলেছেন:
অ আচ্ছা.... বুঝলাম... আইডিয়া ভালই... ফ্যামিলিতে সবাই থাকাই ভালো.. পরে কাজে দেয় @ অক্ষর- তুমি জানলা কেমনে?
লেখক বলেছেন: ফ্যামিলীতে আর্মি অফিসার থাকা আসল দরকারী জিনিস। ![]()
অক্ষর বলেছেন:
সমস্যা না থাকলে ডাক্তার খুজবো ক্যা?
লেখক বলেছেন: ডাক্তারের ফি বাচানের চিন্তা, আর কি!
অগ্নিকন্যা বলেছেন:
তুমি কি তাইলে আর্মির ডাক্তার বিয়া করবা??? সর্বনাশ তাইলেত তোমার কপালে শনি। তোমার কোন নিয়মে সেত চলবেইনা তার নিয়মে তুমি চলবা। আর তোমার যৌতুকের ব্যাবস্থা গোপনে হয়েই যাবে। এটা নিয়া চিন্তা কইরোনা।
লেখক বলেছেন: কখন কইলাম আর্মির ডাক্তার বিয়ে করমু?? আর্মি আমার দুই চোখের বিষ।
আমি খালি কইতে চাইছিলাম- আর্মি থাকলে উপকার হয়। আর্মির চেয়ে বড় মাস্তান আর নাই।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
এই পুষ্টটা তো ব্যাপকই হিট পুষ্ট! আমিও বিয়া করমু লেইখা আরেকখান পুষ্ট দিমু নি?
লেখক বলেছেন: লেখেন রে ভাই, লেখেন।
পুষ্ট কিভাবে হিট করান যায় সেই বিষয়ে আমি লিখমু।
লেখক বলেছেন: পড়ে আসলাম।
বাফড়া বলেছেন:
অ.। ভালো... আমি শুনছিলাম এক লোক আর তার বউ মিল্লা ঠিক করছিল যে সব বড় বড় সিরিয়াস বিষয় নিয়া ডিসিশান থাকব জামাইয়ের... যেমন বুশের পররাস্টনীতি কেমনঝওয়া উচিত, টাকারে ভাসমান মুদ্রা ঘোষনা কইরা কামটা ঠিক না ভুল হইছে ইত্যাদি...আর সব ছোট ছোট তুচ্ছ বিষয়ের ডিসিশান থাকব বউয়ের হাতে.। যেমন ঘরের পর্দার রং কি হওয়া উচিত, বাসায় কোন কোন ফেরেন্ডরে দাওয়াত দেওন যাইব, পুলাপান কোন স্কুলে ভর্তি হইব ইত্যাদি.।
লেখক বলেছেন: বেশ হাসি এলো এই কমেন্ট পড়ে। আসলেই ত ছুটু-খাটো জিনিস নিয়া ছেলেরা ভাববে ক্যান?
তিতিয়ানাতান্তা বলেছেন:
বিয়ে আর এজীবনে করতে হবে না আপনার
লেখক বলেছেন: ছিঃ কানাকে কানা আর খোড়াকে খোড়া বলতে নাই। এতে তারা কষ্ট পায়। ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: যারা (পুরুষরা) নিজের আগ্রহেই কোন একটা মেয়ে বিয়ে করেছে তাদের তোমরা মৃত বলো না। তারা জীবিত , তোমরা শুধু তাদের দেখতে পাও না।
খ্যাক খ্যাক খ্যাক
এই হাসি বিয়ার পর দিলে বউ পালাইব শিউর।
আর মাইয়ারা যদি কন্ডিশন দেয় তখন ঠ্যালা বুজবেন
এর চে রাতের সিমুলেশন (এই ডায়ালগটা আপনে বলছিলেন আমার এক পোস্ট-এ
লেখক বলেছেন: রাতের সিমুলেশন... ![]()
আপনি কি বিবাহিত? এত পরিস্কার আইডিয়া কিভাবে হলো?
আইডিয়া নিতে বিবাহ করা লাগে না জনাব
আপনে তো আগে বিয়া করবেন তারপর আমরা ছোট- রা করব
লেখক বলেছেন:
আগে গেলে বাঘে খায় পিছে গেলে... পায়।
আমি পিছেই যামু। আপনারা আগে বিয়ে শেষ করেন।
লেখক বলেছেন: হায় হায় উত্তর দেয়া হয় নাই যথাসময়ে...... চোখেই পড়ে নাই। সরি।
রিদা বলেছেন:
মনে হয় না কোন বুদ্ধিমতী মেয়ে বউ হতে রাজী হবে। আমরা মেয়েরাই আজকাল এ................কদম হুবহু এই সব শর্ত ঠিক করি। সেসব মেনেও নেয়া হয়। তবে যেই মেয়ে আসবে তার কথা ভেবে খারাপ লাগছে..... আহারে এই যূগেও........... লেখক বলেছেন: বুদ্ধিমতী মেয়েরা রাজি হবে না- আমার বুকে দাগা মারলেন গো।
শেষ পর্যন্ত কি আমার কপালে কোলবালিশই থাকবে?
রিদা বলেছেন:
উহু। সহজ সরল সুন্দরীরা তো আছেই। সব ছেড়ে আপনার কাছে আসবে এবং আপনিও তাকে কষ্ট দেবেন না যেহেতু সে সব পিছুটান ফেলে আসবে, হোক না শর্তসাপেক্ষে। নাকি বলেন? লেখক বলেছেন: সুন্দরী বউ পাওয়ার সাধনা আমি করছি না। আমার আশাও নাই তেমন। কোন মেয়েকে আমার ভালো লাগলেই ত হবে না, সেই মেয়েরও ত আমাকে ভালো লাগার ব্যাপার থাকবে।
তবে আগেও বলেছি, আবার বলছি। যে মেয়ে তার সব ছেড়ে আমার কাছে আসবে, আমি তাকে কোনদিন দুঃখ দিব না। এইটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা।
রিদা বলেছেন:
সবই বোঝা গেল। কিন্তু হাল্ক, আপনার কি সত্যিই মনে হয় প্রতিটা মেয়েই 'সব ছেড়ে' শ্বশুরবাড়িতে স্বামীর কাছে যাওয়ার মানসিকতা নিয়ে গড়ে ওঠে? অন্তত এই যূগে? আশেপাশে একটু খুঁজলেই কিন্তু দেখবেন বিয়ে মানেই একটা মেয়ের সব পিছুটান ফেলে যাওয়া নয়। অফটপিক হয়ে গেল মনে হয়, দুঃখিত। ফানপোস্ট হিসেবে আপনার পোস্টটা ভাল হয়েছে।
লেখক বলেছেন: হায় হায়! এইটা ত ফান পোস্ট না।
যা হোক, আসলেই আপনার কথা ঠিক। এই যুগে মেয়ে পাওয়া কঠিন।
আমি কোলবালিশের অর্ডার দেয়ার চিন্তা করতাছি... ![]()
কালপুরুষ বলেছেন:
সবচেয়ে মজার ব্যাপার হলো ন্যাচারাল সায়েন্সের সূত্র আর স্যোসাল সায়েন্সের সূত্র কখনোই এক নিয়মে বা সাধারণ সমীকরণ মেনে চলেনা। স্যোসাল সায়েন্সের সূত্রের বেলায় "যদি" ফ্যাক্টরটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। "যদি" অন্যান্য সবকিছু ঠিক থাকে তে "এমন" হলে এমনটা হতে পারে কিংবা হবে। "হবে" টার উপর জোড় দেয়া হয় কম, কারণ এই হওয়াটা নিতান্তই অনিশ্চিত। মানব জীবনের রসায়ন বড়ই জটিল, অদ্ভূত সব প্রক্রিয়ার বা আনুসাঙ্গিক ঘটনায় রূপান্তরিত বা পরিবর্তিত হয়। তার কারণ হলো মানিষের মন বড্ড বিচিত্র এক উপাদান। মনের রসায়ন সবসময় পরিবর্তনশীল এমনকি প্রতিক্রিয়াশীলও বটে। মানব মনের স্বাভাবিক ও স্থিতিশীল রসায়নে তৃতীয় কোন বস্তুর উপস্থিতি, গমন বা আগমন যে কোন ধরণের পরিবর্তন ঘটাতে পারে এবং বেশীরভাগ সময় মানুষের পূর্বপরিকল্পিত বা নির্ধারিত চিন্তা-চেতনার নানা অনুসঙ্গ মানব মনের রসায়নগত বিক্রিয়া বা বিভাজন দ্বারা তদুপরি সমাজের অন্যান্য অনুসঙ্গ বা আচার-আচরণ বা নিয়ম কর্তৃক দ্রবীভূত হয়ে এমন নতুন কিছু রসায়ন সৃষ্টি করে যা মানুষ কোন সূত্রতেই মেলাতে পারেনা। সমাজের নানা চিন্তা-ভাবনার মানুষ কখোনোই সময়ের ব্যবধানে পরিবেশ ও পারস্পারিক সম্পর্কের সূত্র একইভাবে ধরে রাখতে পারেনা। সময় এ পরিস্থিতি সেই ভারসাম্য সামলে রাখতে পারেনা। তাই নিজের ইচ্ছে ও আকাঙ্ক্ষাকে কোন নির্দ্দিষ্ট সেট-আপে বেঁধে রাখতে নেই বা কোন অনুশাসনে বেঁধে রাখতে নেই তাতে নিজের সংসার, সমাজ ও মানসিক ভারসাম্য রক্ষায় যে বেগ পেতে হয় বা যা মেনে নিতে যুদ্ধ করতে হয় বা মনের ইচ্ছেগুলো অবদমন করতে হয় সেটা একটা সংসারের সুখকে সমূলে নষ্ট করতে পারে। পৃথিবীতে কেউ কারো জন্য জরুরী নয়, কেউ কারো সম্পূরক নয় আবার কেউ কারো পরিপূরকও নয়। আজ যে কাছের মানিষ কাল সে দূরের মানুষ হতেও পারে। আজ যে পরম আদরের কাল সে চরম ঘৃণার হতেও পারে। মানুষ নিজে না বদলালেও অন্য কেউ যে বদলাবেনা তার নিশ্চয়তা কে দেবে? স্রষ্টার সৃষ্টির সকল মানুষই এক ও অনন্য বৈশিষ্টের অধিকারী, কেউ কারো মতো নয় হাজার চেষ্টা করে কেউ কারো মতো হতে পারবেনা। তাই আমি যা ভাববো বা করবো অন্য কেউ তেমনটাই ভাববে বা করবে সেটা ভাবা অনুচিৎ। আর যদি কেউ সেটা নিজে থেকে না করে বা কাউকে করতে বাধ্য করা হয় তবে সেটা কাউকে জোড় করে বশ্যতা শিকার করানোর মতই। আর যে ব্যক্তি কঠোর অনুশাসনের মধ্যে থাকে তার মধ্যে সৃষ্টিশীলতা বলে কিছু থাকেনা। অনেক কথা বলে ফেললাম। সংসারে কোন কিছু বাধ্যতামূলক নয় বলেই এতোগুলো কথার অবতারণা করলাম। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে।
লেখক বলেছেন: এতবড় কমেন্ট আমি আর কখনো পাই নাই। ধন্যবাদ। ![]()
আপনার কথার সাথে দ্বিমত পোষন করার উপায় নাই। যা বলছেন ঠিকই বলেছেন। ![]()
জইন বলেছেন:
অসাধারণ..... অসাধারণ....অসাধারণ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















