somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমিঃ এক বিন্দু নক্ষত্র

২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন তোমাদের বাড়ির হুলো বেড়ালটার সাথে কথা হচ্ছিল
পার্কের বেঞ্চিতে একসাথে বসেছিলাম আমরা
কথায় কথায় বলল,
তোমার সাংসারিক অবস্হা নাকি খুব একটা ভাল যাচ্ছে না
স্বামীর ব্যাবসা মন্দা
ক্রমশই আরও খারাপের দিকে মোড় নিচ্ছে
আগের সেই জমকালো বিলাসিতা আর নেই
এই নিয়ে বেড়ালটা খুব আফসোস করছিল
আগে নাকি ওর জন্য আলাদা মাছ কেনা হত
তারপরে নাকি খাবারের উচ্ছিষ্ট দেয়া শুরু হল
আর এখনকার অবস্হাতো বুঝতেই পারছি
খাবারের খোজে পার্কে
কেন যেন বিশ্বাস হচ্ছিল না
বেঞ্চি থেকে উঠতে উঠতে ভাবলাম
ব্যাটা অকৃতজ্ঞ মিথ্যুক।

পার্কের মাঠে হাটতে হাটতে আরো একটু সামনে এগোলাম
হঠাত একটা কাকের সাথে পরিচয়
এ কথায় সে কথায় কাকটা বলল,
তোমাদের গাড়িটা নাকি চুরি হয়ে গেছে
যার জন্য তোমাকে নাকি এখন
রিকসা চড়ে যাতায়াত করতে হচ্ছে
ভাবলাম ও নিশ্চই নতুন ফ্যাশন, তারপরও
সেতো একরকম ভালোই হল
ঐ যন্ত্রদানবটার ধূসর কিংবা কালো কাচের মধ্যো দিয়ে
এই কালো মানুষটাকে হয়ত চোথেই পড়ত না চলতি পথে,
এখন সে চিন্তা সেই, এমনকি
ভাগ্য সুপ্রসন্ন হলে একটা ডাকও দিতে পারো আমায়
মম্দার দিনে এই বা কম কি।
সে যাক, কাকটার কা কা রবে ক্রমশ বিরক্ত হচ্ছিলাম
তাই বিদায় নিয়ে সম্মুখে পা বাড়ালাম।

বাসায় এসে তোমার প্রিয় ইজি চেয়ারটাতে বসলাম
তোমার কথা আমি রেখেছি জানো,
এই চেয়ারটাতে আমি ছাড়া আর কাউকে বসতে দিই নি।
বোধকরি ক্ষণকালের জন্য একটু তন্দ্রা মত এসেছিলাম, হঠাত
কিচির মিচির শব্দে চমকে তাকালাম, দেখি
একটা ছোট্ট চড়ুই।
চেয়ারের হাতলটাতে এসে দাড়িয়েছে,
সম্ভ্রান্ত ভঙ্গিতে হাটছে আর
তোমার সাংসারিক দূর্দশার কথা বলছে
কি জানো, কিছুটা বেদনা মিশ্রিত বিরুক্তি নিয়েই
চড়ুইটাকে বিদায় জানাতে হল।

ক্ষনকাল পরে আকাশ চিড়ে বৃষ্টি নামল, অসময়ে বৃষ্টি
মনে পড়ে এরকম বৃষ্টিতে তুমি আমি অনেক ভিজেছি একসময়
ভাবনায় ছেদ পড়ল একটা প্রজাপতিকে দেখে
বৃষ্টিতে বিদ্ধস্ত একটি প্রজাপতি
ভেতরে ঢুকে চেয়ারটার হাতলে ডানা মেলে বসল
আর তখনই আমি এই অসময়ে বৃষ্টির কারন বুঝতে পারলাম
বুঝতে পারছিলাম কেন আজ প্রকৃতি এতো বিবর্ণ ছিল
পাখিরা কেন এত উদ্বিগ্ন ছিল।
আমি ভেজা প্রজাপতিটার গায়ে তোমার
চোখের পানি দেখতে পাচ্ছিলাম
স্পষ্ট।
ঐ চোখের পানি আমার যে বড় চেনা
ঐ চোখের এক ফোটা পানি মহাসমুদ্রে
রাখলেও যে আমি তা সেচে উদ্ধার করতে পারব
কেননা,
তোমার চোখের জল যে সেখানে এক বিন্দু তরল
নক্ষত্রের মত জ্বলজ্বল করবে। সেই আমি কি তা
ভুল করতে পারি ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×