জামায়াতপন্থী সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্যারগন এবং বিএনপি ও ডানপন্থী বেশ কয়েকজন পেশাজীবী গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন রুমে মামার বাড়ীর আবদারের মত নানা মন্তব্য করেন।
বাছাই করা কিছু মন্তব্য এখানে দিলাম -
" বিশ্বের কোথাও স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয় না ।
" ৭১ এ মুক্তিযোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে।
" যুদ্ধাপরাধীদের নিয়ে প্রধান উপদেষ্টার উচিত কথা সমঝে বলা।
"মুজাহিদ সাহেবের বিরোধীতা করলে (দেশে কোন যুদ্ধাপরাধী নেই) সে লোক নিরপেক্ষ নয়।
সভার শেষে ড. মাহবুব উল্লাহ সভায় আংশগ্রহন কারীদের উদ্দেশে বলেন 'শত্রু আক্রমন করবে। আপনাদের উগ্র হলে চলবে না। সুচিন্তিত ভাবে পাল্টা বক্তব্য দিতে হবে।'
সভায় আংশগ্রহন কারীদের কয়েকজনের নাম -
- পিআইবির চেয়ারম্যান সাদেক খান
- বাংলাদেশ ইসলামী ইউনিভাসটির এ.বি.এম মাহবুব ইসলাম
- অধ্যাপক ইউসুফ আলী (সা.উপচায' রাবি )
- ড. কোরবান আলী প্রমুখ।
আরও বিস্তারিত জানার জন্য আজকের প্রথম আলো দেখুন।
এরপরও রাজাকারদের মস্করা করার বাকি থাকল কি? তাই ভাবছি একবুক শুন্যতা নিয়ে। আমার কেন জানি কান্না পাচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে এদেশের কোন নাগরিক নামক মানুষের কটুক্তি শুনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



