আমার প্রিয় পোস্ট

বোঝার চেষ্টায় আছি..

রেলের এই অবস্হা তা আগে জানতাম না! উপদেষ্টাদের কেউ চাইলেই রাতারাতি বদলে যাবে!!

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯

শেয়ার করুন:                   Facebook

যশোর হতে গেলাম সৈয়দপুর। ১ম শ্রেণী, বাথ'। ভাবলাম রাতে একটু ভাল ঘুম হবে। এই ভেবেই কয়েকগুন বেশি দিয়ে কিনলাম টিকিট। কিন্তু গুরে বালি। এই শীতে নেই কোন কাথা বালিশ বা কম্বল! একটি ছোটমত বিছানা। চাইলাম বালিশ কাথা টিটির কাছে। তিনি বলল পাঠিয়ে দিচ্ছি। পাঠালেন একজনকে একটি বালিশ আর একটি বিছানার চাদর দিয়ে। কিন্তু এর জন্য নাকি আমাকে ২৫টাকা অতিরিক্ত দিতে হবে। বললাম রশিদ লাগবে। তারা রশিদ দিল। আমি তাদের টাকা দিয়ে দিলাম।
রেলে অনেক উঠেছি কিন্তু দেশে ১ম শ্রেণীতে রেল যাত্রা আমার এটাই প্রথম। শুনেছিলাম এর নাকি সংস্কার হল, কিন্তু দেখলাম এর সৎকার হয়েছে!!
১ম শ্রেণীতে যাত্রিদের কিছু সুযোগসুবিধা দেয়ার কথা রেলকতৃ'পক্ষ ভেবে দেখলে হয়ত অনেকে রেলে ভ্রমন করতে উৎসাহ পেতেন।

 

 

  • ৮ টি মন্তব্য
  • ১৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
comment by: না বলা কথা বলেছেন:
নাওয়ের মানুস যখন বেশী চিল্লাপাল্লা করে তখন মাঝি কয়_
সব হালারা ভালো আমার নৌকা থেকে নাম।
আমি আর কি কমু।
জনগন এই কথা কইবো কবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ভালই কইলেন। কিন্তু এই রাজার আমলে মাঝি হুদা কইতে পাইব না কইলাম। তাই কোন সাংবাদিক ব্লগারকে অনুরোধ রেলকে একটু মানুষ করার জন্য একটা রিপোট' করুন।

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮
comment by: আইকমবাইকম বলেছেন: হে হে হে!!!!!!!!!
৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২
comment by: মামু বলেছেন: শুকরিয়া করেন মিয়া,
বালিশ আর চাদর না দিল কি করতে পারতেন হেইডা ভাইবা দেকেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: শুকরিয়া ! শুকরিয়া ! তয় -
এর দিন তো বদলাইয়া গেছে না!! এখন তো দিন বদলের সময়!
তয় বালিশ চাদর না দিলে হয়ত একটু ফাপর নিতাম সামনের রেলকম'চারি দের উপর। তারপর ব্যাগটা মাথার নিচে দিয়া ঘুমাইতাম। তয় এখানেও একটা পোষ্ট দিতাম। আর সাংবাদিক ভাইদের - -

৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৮
comment by: নিহন বলেছেন:
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০২
comment by: মদনবাবু বলেছেন: ১ম শ্রেণী, বাথ'

তাই এতো প্রত্যাশা ছিলো আপনার । কিন্তু এ দৃশ্য আমি ভারতেও দেখেছি । বালিশ টা নিজেরই আনতে হয় ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: তার জন্য কি ভারতে রেলকে কোন টাকা দিতে হয়? যাইহোক, নুন্যতম সাভি'সের সুবিধা রাখা দরকার বলেই মনে করছি।

 

 


এ-১-অন্য-i (এম.জি.জেড)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৬৬৮