somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহতঃ এর দায়ভার কার!?

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজধানীর কুর্মিটোলায় দুই চালকের প্রতিযোগিতায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন তিন কলেজ শিক্ষার্থী। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনার পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।


এসময় তিনি বলেন, দূর্ঘটনার সাথে জড়িত শ্রমিকরা দোষী বলে প্রমাণিত হলে তাদের শাস্তি দেয়া হবে। তবে সাম্প্রতিক একাধিক সড়ক দুর্ঘটনা ও তাতে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সাংবাদিকরা আরও প্রশ্ন করলে মন্ত্রী সেগুলো এড়িয়ে দ্রুত সভাকক্ষ ত্যাগ করেন।

তার আগে শাজাহান খান বলেন, নর্থ সাউথের শিক্ষার্থী হত্যার অভিযোগ উঠা হানিফ পরিবহণের শ্রমিকদের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের তিন শিক্ষার্থী নিহত হন। দুপুর ১টার দিকে উত্তরাগামী জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর ফ্লাইওভার থেকে নেমে অন্য আরেকটি বাসের সাথে পাল্লা দিলে কুর্মিটোলা এমন দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন দুই শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতাল নেয়া হলে মারা যান আরেক শিক্ষার্থী। নিহত তিনজনই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ফ্লাইওভার থেকে নামার পর উত্তরাগামী আরেকটি বাসের সাথে প্রতিযোগিতায় পাল্লা দেয় জাবালে নূর বাসটি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। বেপরোয়া গতির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর তুলে দেন চালক। ঘটনার পরপরই আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তথ্যসূত্রঃ যমুনা টিভি। বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত: সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী



~আর কত প্রান গেলে আমাদের বোধোদয় জাগ্রত হবে? আর কত নিষ্পাপ মানুষ মারা গেলে ঐসব জানোয়ারদের হুঁশ ফিরে আসবে। আর কত প্রাণ গেলে আমাদের কর্তৃপক্ষের টনক নড়বে? আর কত? আর কত?



~গত কিছুদিন আগেই কিন্তু পায়েল হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছিল পুলিশের তদন্তে। কিন্তু এর সঠিক বিচার হয়নি। বিচারহীনতার বদৌলতেই একমাত্র প্রতিনিয়ত এইসব নারকীয় হত্যাযজ্ঞ ঘটছে।

~এর সকল দায়ভার আমাদের প্রশাসনকেই নিতে হবে। আমাদের কর্তৃপক্ষই এই সকল হত্যাকাণ্ডের প্রথম এবং প্রধান আসামী।

~আপডেটঃ বিচার হবে কিভাবে? উনারা সবাই ভাই-ব্রাদার। আমরা শুধু শুধু আমাদের মুখ খারাপ করছি! আর স্বজনপ্রীতির দেশে ভাইয়ের বিচার ভাইয়ের কাছে চাচ্ছি!!! শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ি কোম্পানির মালিক নৌমন্ত্রীর শ্যালক!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৫
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×