আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
 

আজ প্রেরণার দিন

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩৮

তুমি তো জানো প্রভু
বিজয়ীরাই লেখে ইতিহাস
সত্যের সুবাস তাতে ধামাচাপা পড়ে চায়
আজ জয়ী হলে কালজয়ী হিটলার
নবীর মর্যাদা পেত
ঘরে ঘরে মসজিদে গীর্জায় উপাসনা হত
বিজয়ীরাও ইতিহাস লেখে বরাবর...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি

চাঁদের মা সত্যই বুড়ি

২৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদের মা বুড়ি
থুতথুড়ে বড় আজ
সময়ের ঝড়ে ভেঙ্গে গেছে ঝুড়ি
অকালে বিকোয় শতছিন্ন শাড়ির ভাঁজ

যৌবনে গুঞ্জন অকাতর সময়ের বলিদান
নীরবে ফোঁপানো আকাশ
শিরশিরে মেঠো হাওয়া...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমি জানালা খুলে দিয়েছি

২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:২৭

আমি জানালা খুলে দিয়েছি -
আমার গুমোট ঘরে বদ্ধ পাথরের কান্না
উড়ে যায় বিশালের পথে

বাইরে রোদ্দুর -
বৃষ্টিধোয়া সবুজ ঘাসের ডানাগুলো চকচকে
কড়ই গাছের শুকনো ফলে বাজে বাজনা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বাসন্তী

২৬ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৬

সবুজে বাসন্তী ক্রিড়া অনাগত ভবিষ্যত
দিন ভর রাত ভর চন্ডীর ভন্ডামি
উত্সাহে কুপোকাত

ফড়িংয়ের পিঠে চড়ে প্রজাপতি
সাথী কল্পনা
ঘরে ঘরে আটকুঁড়ো স্বপনেতে ভীমরতি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ঘৃণা

১৬ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৫

তুমি ঘৃণা দেখেছো কখনো?
দেখোনি
অনবরত ভালোবাসির মিথ্যে হাসিতে
সৌরজগতের বোকা চাঁদ হয়ে আছো
হাসো তুমি হাসো
ভরা পূর্ণিমায়
বাতাস কি তোমায় ভালোবাসে?
নাকি ফুরফুরে প্রতিবাদ হয়ে বয়ে যায়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বেনামী

০৯ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২০

মনে হচ্ছে অনন্ত সময়ের মত
তুমি মিশে আছ বেনামীতে
অকারণ কান্নার জল
মিথ্যে যোগফলের নিদারুণ মরীচিকা
জানি বুঝি বিশ্বাস করি এবং
ব্যর্থ হই তারপরেও বারবার
নাকি - আমি ভুল, শূন্য
এবং 'নাই' হয়ে যাওয়া গদ্যকবিতা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দীর্ঘশ্বাস

০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৫৪

জীবন আজ
মেঘরঙা ঘাস
উদাসী আকাশ
বসন্তের অনাগত প্রশ্বাস

শ্রাবণে মনে মনে সবুজের স্বপ্ন গুণে
কেটেছে অনেক শুকতারার সন্ধ্যে
ছন্দ আসেনি তবু...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সান্ধ্য

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৪৩

আশিতে আসিয়াছি
অনাগত কাল
ক্ষমা কোরো প্রভু যত ভুলভাল
অযাত চিক্বনে সুনিপুণ নিক্বণে
ঝড়ভাঙ্গা সুর
আমারেই রেখো প্রভু বিষণ্ন বিদুর
প্রসন্ন হোক যত মানবতা
সত্য বলুক কথা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অমানুষ

৩১ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:২৮

শিঁকড়ে ধরেছে মাঁকড়
গ্রন্থিতে পঁচা রক্ত
মস্তিষ্কে উঁইপোকার পুঁই পুঁই
ভাবতে বড় কষ্ট হয়
আমি কি আর মানুষ নই?

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সময়

৩০ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৩৮

একদিন তুমি অতীত হয়ে যাবে
রূপালি বসন্তে
অনন্তের মোহে
স্মৃতিগুলো নপুংসক হয়ে যাবে হয়তো কখনো
অভিশাপগুলো মাথা নিচু করে কাঁদবে

আমি সেই একা সময়ের একাঙ্কিকায়
উত্তোরণের জোঁয়ারে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা

 


ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১২টি
  • মন্তব্য করেছেন: ৪৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৭৭টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ১৯৭১ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ৩.৩৫৩৮ সেকেন্ড