আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক

বেদনাজলের গাঙচিল

০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:১২

শেয়ারঃ
0 1 0

জলের বেদনা ছেড়ে উড়ে যাও গাঙচিল
এই রুপো বালিয়াড়ি ধরে আমার পাঁচাঙ্গুল দুঃখছাপ,
দাঁড়িয়ে আছি,
দাঁড়ানোর এই অসম্ভব মাটি আমাদের নিয়ে যাচ্ছে এক মৃত্যু এভ্যুনুর দিকে
সোনালি বেনসনে পুড়ে গেছো অতিদাহ্য স্বপ্নালোক
ছাইস্তুপ,আমি খুঁজি ফিনিক্স ডানা,পুনঃজন্মের

ঠোঁটের রেখা ধরে তোমার নিস্কাশন দুঃখের দিকে চলে গেছে
চলে গেছে কবিতা
চলে গেছে মানুষ চোখ নিয়ে জলময়
চুপ থেকো নৈঃশব্দ্য
এখনো হয়নি সময়
এখনো হয়নি সময়...

এই নষ্ট কোলাজের মানচিত্র
এই নিরর্থ ভূগোলের যেদিকেই তাকাও হে প্রিয়
অথবা ডুব দাও অনুভূতির আদিমতায়
পরিক্রমার সফলতায় কেবল এক ধূধূ অনিকেত প্রান্তর
তোমায় বোধহীন দানবীয় শূন্যতার স্বরুপ চেনাবে
তারো পেছনে আমি...
আলাদ্দীন দানো নই,
মুখবন্ধ কলসের অনবদ্য দীর্ঘশ্বাস উত্থিত,
কবি;বেদনার স্বপক্ষ বিন্যাস

এই কবিতা,
সম্ভাবনার সাদা পাতায় জড়ো করছে সমস্ত স্বেচ্ছাচার
দাবার জ্যামিতি থেকে উঠে গেছো শেষতম সাদা ছক
নেপথ্যে দুই কালোপক্ষ কেটে নিচ্ছে আমার প্রতিভা অন্ধকার...

তুমি বুঝবেনা...

এখন মধ্যাহ্ন,
জেগে উঠো অগ্নি বিপন্ন আঁচে
তোমাকে ঘিরে সাতপাঁক বিহবলতায় জড়ানো নারী,নর,
আস্তিনে জোছনা গুটিয়ে আমিও বসে আছি কতোকাল
আর তোমার আকাঙক্ষা মাছ,বড়োজোর এক জলজ বিভ্রম
সাতার শেষে চলে গেছে সেই উম্মাদ উনুনের ধারে
উনুন ঝলসানো ব্যবধানহীন হাড় মানুষের,নামানুষের
আমরা জড়ো হচ্ছি অগ্নি
ভেতরে অভিন্ন নৃত্য,
অভিব্যক্তি মুদ্রাহীনতার...

ভালোবাসা চোখের ভিতরে ধরে আছি আরাধ্য তরল
তারো গভীরে এই সর্বত্র পারদ নেমে আসে
যেকোনো মানবীর শেষ সুতোগিঁট ছাড়াতে ছাড়াতে
আমার হাত ঢুকে গেছে আদিপিতার দস্তানায়
আলিঙ্গনের অধিক কোনো সেলাইয়ে তোমার আস্থা নেই,
আস্থা রেখো,
ধারালো ছোরার নীচে পুরুষ্ট গন্ধম
আমি ঠিকঠাক ভাগে কেটে নিচ্ছি।

আজ তোমার প্রিজম কোনো প্রত্যুত্তর নয়
ঠেলে দিচ্ছে এক প্রথাসিদ্ধ নির্বাসনের দিকে
মনে পড়ে
প্রজাপতি এসেছিলো অযুত রংপেন্সিল নিয়ে
এই রঙ রঙ আকাশ,যতোদূর পারো দেখে নাও
এই দৃশ্যের পর তোমার বার্ধ্যকের শুরু...

এবং শুরু রাত

এই রাত অভ্যস্ত সুরা মেপে তৈ্রী করে অজস্র মাতাল
তোমাকে নীলডানা নিরুদ্দেশের দিকে নিয়ে যায়
ক্ষুধার কাছে এক সুগভীর নাভী,নগ্নতার প্রথম পাঠ,অথবা
বিনির্মাণ...সাদা ঘোড়ার কঙ্কাল ভেঙ্গে গড়ে নিচ্ছে এক ইউনিকর্ণ শিশু
আরব্য আখ্যানের গালিচায় এইভাবে লেখা হাজার রাত
ব্ল্যাক ম্যাজিকের অচেনা অন্ধকার
তুমি বুঝবেনা...
এই আমি অনন্ত চাবিহীন,দরোজা থেকে দরোজায়
রুপান্তর পেরুনো নিরুপায় ছায়ায়
অব্যর্থ গেঁথে আছি ভেদহীন মায়ায়
তুমি বুঝবেনা...

যে তুমি চলে যাও বেদনাজলের গাঙচিল
এ আমার অনন্ত ক্রীড়াভূমি,খেলতে দাও
কাটাকুটি খেলায় আমার না মেলা বিষাদ
অন্ধের মতো স্পর্শে ছুঁয়েছে দৃশ্যের স্বাদ
রক্তের ভেতরে আমার ঘটে যাওয়া জন্ম;জরায়ুর ভুল প্রলাপ
মেনে নিচ্ছি.....

তবুও বারবার
এপিটাফের উল্টোপিঠে এই বনভূমি
এই বিস্তীর্ণ সবুজের ধারণা থেকে খসে পড়ে দেখি
ভিন্ন জননী...জন্মের দ্বিতীয় কুটিরে



(দীপান্বিতাকে...)

 

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:৩০
তারিক টুকু বলেছেন: অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত... ... চূর্ণিত সেই সময়খন্ডের মুখোমুখি হই, যা ব্যক্তিগত, আমাদের নিজস্ব, যা অভিজ্ঞতা।
আপনার লেখায় অমনটাই দেখলাম।

ভালো থাকুন।
০২ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:২১

লেখক বলেছেন: টুকুদা সেটাই...ধন্যবাদ

০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: হুমম...

৩. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
আরিফ থেকে আনা বলেছেন: @চিকনা, ভালা লাগচে তাও মাইনাস দিলা কেন? ভালা হয়া যাও নইলে তোমার মাইনাস পাইয়া পাবলিক যেদিন গরম হয়া ডান্ডা লইয়া দৌড়ানী দিব হেইদিন বুঝবা ;)
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: !!!!!!

৪. ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
মজনু শাহ বলেছেন: kobita porte chaisen sune valo laglo. somossagulo katiye uthi, tokhon bloge niyomito likhbo...

apatoto apnader lekha porei din katuk amar...
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ মজনু দা...

৫. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩
ফকির ইলিয়াস বলেছেন: যে তুমি গন্তব্য হয়ে ডাকো কাছে
বলো , এই নি:শ্বাস আর কি ই বা দেবার আছে !

ভালো লাগলো নতুন চিন্তন ।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...

৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
মুয়ীয মাহফুজ বলেছেন: বেশ লাগলো কবিতাটি...ধন্যবাদ।
৮. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৮
ইফতেখার ইনান বলেছেন: দুর্দান্ত... প্রিয় পোস্টে রাখলাম...
৯. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২১
ইমরান খান ইমু বলেছেন: এই প্রথম কারো প্রিয় পোস্টে ...অনেক ভালো লাগলো...ধন্যবাদ...
১২. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫২
আন্দালীব বলেছেন: বাহ, খুবি চমৎকার ইমু। দুর্দান্ত লাগলো।
১৩. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
ইমরান খান ইমু বলেছেন: ধন্যবাদ আন্দালীব ভাই...ভালো থাকবেন...
১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
মুজিব মেহদী বলেছেন: এক প্রাণান্ত ভ্রমণ, চিত্তবনে, যেখানে 'সম্ভাবনার সাদা পাতায় জড়ো' হয়েছে অনেক ব্যক্তিগত রোদ ।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: অনেক ব্যক্তিগত রোদ...অনেক...

আপনার কমেন্ট ভালো লাগলো...ধন্যবাদ মুজিব দা

১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
তৌফিক বিষাদ বলেছেন:
কবিতার তৈজস ভালো লেগেছে।
১৭. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৭
সফেদ ফরাজী...... বলেছেন: `নীলডানা নিরুদ্দেশের দিকে নিয়ে যায়' - সুন্দর।
১৯. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯
ইমরান মাঝি বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার লেখা ভালো লাগলো
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...

২০. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫
মৃদুল মাহবুব বলেছেন: আগেই দেখেছি। মন্তব্য করা হয়নি। পরে সময় নিয়ে মন্তব্য করবো।
১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম...আপনার মতামত গুরুত্বপূর্ণ...ধন্যবাদ

২১. ১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৯
নিহন বলেছেন: জাক্কাচ লাগছে ।
২৩. ১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
মাঠশালা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
ভালো লাগলো।
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ জুবেরী ভাই...ভালো থাকুন

২৫. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
ইমরান খান ইমু বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং আমার ব্লগ এ স্বাগতম...
২৬. ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯
বিল্লাল মেহদী বলেছেন: `আর তোমার আকাঙক্ষা মাছ,বড়োজোর এক জলজ বিভ্রম
সাতার শেষে চলে গেছে সেই উম্মাদ উনুনের ধারে
উনুন ঝলসানো ব্যবধানহীন হাড় মানুষের,নামানুষের
আমরা জড়ো হচ্ছি অগ্নি
ভেতরে অভিন্ন নৃত্য,
অভিব্যক্তি মুদ্রাহীনতার...'

এবং

`এই আমি অনন্ত চাবিহীন, দরোজা থেকে দরোজায়
রুপান্তর পেরুনো নিরুপায় ছায়ায়
অব্যর্থ গেঁথে আছি ভেদহীন মায়ায়'

ভালো লেগেছে। আপনার দীর্ঘ কবিতায় উল্রেখ করার মতো আরও অনেক লাইন আছে।
আপনার আরো আরো কবিতা পড়তে চাই।
২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: খুব বেশি লেখা হয়না...ব্লগ এ কয়েকটা আছে...আপনাকে ধন্যবাদ...

২৭. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩
ফাহমিম বলেছেন: হয়তো কবিতা ছিলো,কিন্তু আমার য্যানো মনে হলো একটা অনেক সবুজ পথ।অনেকদূর হাঁটা হলো আজ।

শুভেচ্ছা জানবেন।
২৮. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
ইমরান খান ইমু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ..."এক টাকার কবিতায়" আপনার কবিতা দেখলাম সেদিন...আরো লিখুন,আমরা পড়ি
২৯. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪২
মাজুল হাসান বলেছেন: সুন্দর। অতি....
প্রিযতে রাখলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ মাজুল ভাই...ভালো থাকুন

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ এবং আমার ব্লগ এ স্বাগতম...

৩১. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৮
বদরুল খান বলেছেন: খুবই ভালো লাগলো ভাইয়া।

ভালো থাকবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ভাইয়া এই দীর্ঘ কবিতা পাঠের জন্য...

৩২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫
মুজিব মেহদী বলেছেন: আমার মতো দেখি আপনিও অনেকদিন নেই। ঘটনা কী?
৩৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
ফাহমিম বলেছেন: বাহ!

আমার লেখা কোথাও পৌছেছে শুনে খুশি হলাম।


নতুন লেখা কই স্যার?
৩৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
মৃদুল মাহবুব বলেছেন: 'কবিতা' এবং 'কবি' শব্দ দুটি কবিতার জন্য বেশ ঝুকিপূর্ণ বলে মনে হয় আমার কাছে ইদানিং। কবি কবিতার বা কবিতা কবির দুঃখ মানেই তো নিজেকে ঠেলে প্রকাশ করা। এই মর্মবেদনা, ট্রাজিক দশা নিজের ভেতর রেখে বর্হিজগতের হতাশাকে কবিতার কন্ঠে বাজিয়ে নেওয়াই ভালো বোধ হয়। তাতে বাহিরটা ভিতরে চলে আসে, ভিতরটা বাহিরে না আনাই ভালো বোধ করি আমি। এ আমার ব্যক্তিমত কবিতায় 'কবি' এবং ' কবিতা' প্রসঙ্গে। আপনার সাথে আমার মতের বিনিময় হলে ভালো লাগবে। সেই অর্থেই এই কথার অবতারনা। আর কিছু নয়। আপনা কি ভাবেন এই প্রসঙ্গে?

কবিতা ভালো লেগেছে। সেই পরিমান উপলব্ধি করবেন বোধ হয়।
এই রাত অভ্যস্ত সুরা মেপে তৈ্রী করে অজস্র মাতাল
তোমাকে নীলডানা নিরুদ্দেশের দিকে নিয়ে যায়

ভালো থাকুন। ভালো লিখুন।
৩৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭
সুদীপ চৌধুরী বলেছেন: সাবলীল !!সাবলীল!!!!
৩৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ভালৈ লাগলো। শুভকামনা। +

কথা হবে। ঘুরে আসবেন আমার ঘর।

 

মোট সময় লেগেছে ১.০৪০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই