আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- আমাদের কবিতা: শেষ পর্ব - তারিক টুকু
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- উন্মাদ পিয়ানোর কম্পন - সফেদ ফরাজী......
- অনুবাদ কবিতা: বাগান বিজয় - ইফতেখার ইনান
- ত্রিনাদগুচ্ছ - ফকির ইলিয়াস
- সিজোফ্রেনিক ঘুম - মাঠশালা
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক

বেদনাজলের গাঙচিল
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:১২
জলের বেদনা ছেড়ে উড়ে যাও গাঙচিল
এই রুপো বালিয়াড়ি ধরে আমার পাঁচাঙ্গুল দুঃখছাপ,
দাঁড়িয়ে আছি,
দাঁড়ানোর এই অসম্ভব মাটি আমাদের নিয়ে যাচ্ছে এক মৃত্যু এভ্যুনুর দিকে
সোনালি বেনসনে পুড়ে গেছো অতিদাহ্য স্বপ্নালোক
ছাইস্তুপ,আমি খুঁজি ফিনিক্স ডানা,পুনঃজন্মের
ঠোঁটের রেখা ধরে তোমার নিস্কাশন দুঃখের দিকে চলে গেছে...
- ৪৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৬বার পঠিত
সত্যবিষাদ ১
১৭ ই জুন, ২০০৮ রাত ১০:১৬
এ যেন সেই নষ্ট গুদামের গল্প
ক্ষুধা ও শস্যের পারস্পরিক সমঝোতায় জেনে যাওয়া
মানুষ আর তার বিম্বহীন আয়নাপুরাণ
এ যেন সেই চিরায়ত ঘুড়িসূত্র
সুতোকাটা বিহবলতায় চিনে নেওয়া অন্য আকাশ
না দেখা দূরত্বে মেশা আমার ক্রমান্বয় দুঃখাবয়ব...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৫বার পঠিত
ঘূর্ণাবর্ত
১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
ইতিহাস আমি জানি এক বয়স্ক অভিমান
জীবাশ্ম্বের আলিঙ্গনে পিতামহের লিপিবদ্ধ শয্যাপাপ
কখনো হেসে বলে ওঠা
জীবন কেবলই ধরে রাখা নির্বিকার পাত্র জীবিতের...
অথচ আমি,শারীরিক নারী নয় নীলজামা দুঃখকে
যখন তখন উলঙ্গ করে প্রয়োজন মেটাই
দিকভ্রান্ত প্রস্থান দেখে চোখের মত অকারণ গোলক নিয়ে ঘুরি...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৯বার পঠিত
টেক্কা (পরিমার্জিত)
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:২০
জুয়াড়ী নই,
হাতায় গুটানো তাস উল্টে
টেক্কা বলে সশব্দ বাজিমাত করিনি টেবিলে বা হ্রদপিন্ডে
পকেটে কবিতা ছিলো চিরকালের লুকোনো টেক্কা
আমি বের করিনি
দুই দানে হেরে যাওয়া দীর্ঘশ্বাস আর আমি...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২বার পঠিত
বংশধরের প্রতি(পরিমার্জিত)
১৯ শে মে, ২০০৮ রাত ৮:২২
সামর্থ্যের সীমিত পালকে উড়ে গেলে বাকি থাকে অনেকখানি আকাশ
এইভেবে চিরকাল বালিয়াড়ি হাতড়ে বেড়াই পৌরাণিক শঙ্খ,
জল গড়ানোর সুর
আমি অসম্ভব সুন্দরের দিকে হাত বাড়িয়েছিলাম, দেখেছি
অস্তিত্বের আঙুল কেটে যায়
দস্তানা তবু আঁকড়ে ধরে জলরঙ গাঙচিল......
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৭বার পঠিত
অবিশ্বাসী
১৫ ই মে, ২০০৮ দুপুর ১:৫০
অনেক রকম চলে যাওয়া দেখেছি
তবু অদ্ভূত হাঁটুতে ভর দিয়ে চিরকাল দাড়িয়ে যায় মানুষ
আমি দাড়াইনি,
যাকে ভেবেছিলাম পাশে থাকার চিরন্তন নারী
সেও জানিয়ে দেয় দৃশ্যকল্পে ভুল ছিলো
আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
বৃত্তাকার আধাঁর উপেক্ষা করে আজো তাকিয়ে আছি
কেন্দ্রবিন্দু জোনাকীর দিকে......
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৬বার পঠিত
সিসিফাস
১৪ ই মে, ২০০৮ দুপুর ১:১৬
ফিরে আসার সুতোয় টান পড়েনা,
এতোই সুতো ছেঁড়া আমি?
বাড়ানো হাত পৌছুঁবেনা আর ঠাকুমার ঝুলি অব্দি?
অথচ গন্তব্যে আকাশকে বরাবর অসীম জেনেছি
কখনো জানতে চাইনি
তুমি কী ধারণে সক্ষম ততোদূর প্রান্তর যতোদূর পেরুলে
পলাতক হয় মানুষ?...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১০বার পঠিত
অরণ্য যাত্রা
০৯ ই মে, ২০০৮ রাত ১১:১৭
শুড়িখানায় উল্টানো চোখের অভিন্ন স্বরূপে একদল মাতাল আমরা,
উপচানো পাত্রে সূর্যকে ডুবতে দেখেছি বহুবার
মানবিক অভয়ারণ্য খুঁজতে মাড়িয়ে গেছি
পতিতা কবিতা জীবন
পটভূমি পরম্পরায় সমিল মাতালের দল
আকাশ যথার্থ বলে নীলবঞ্চিত নই আজো
সামাজিক ইস্তাহারে স্বাক্ষর দিইনি কোনোকাল
বরং পানপাত্রে বুদ্বুদ করে ঝাঁঝালো অতীত...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৯বার পঠিত
জন্মান্ধ চোখের বিকল্প
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
হৃদপিন্ডে গোটাকয়েক লাল দাগ অন্ধকার নিয়ে আমি প্রত্যহ ঘরে ফিরি
ওই দাগের মধ্যে চলে যাওয়া মানবীরা থাকেন
দিনলিপির অসুস্থ আগুনটুকু বাদ দিলে আমিও ওদের প্রেমিক হতে পারতাম
জীবিত পর্যায়ের এ কি অদ্ভুত পরাজয়!
আত্মহত্যার স্বর হেসে বলে " অস্তিত্ব অমূ্লক নয়?"
এক মধ্যাহ্নে জীবনের ভুলগুলো ঠিকগুলো থেকে সমান দূরত্বে দাড়িয়ে
আমি দুঃখকে শনাক্ত করেছিলাম...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৪বার পঠিত
যথেষ্ট দূরত্ব
০৭ ই মে, ২০০৮ রাত ১০:৪৯
যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় কবিতা
অথচ কাগজকলমের খসখসে শব্দপাপের আমি রাতজাগা দর্শক
বিপক্ষ গ্যালারিতে অনড় দাঁড়াইনি আমি কবিতার পক্ষে ?
যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় রক্তগোলাপ
অনতিক্রম্য কাঁটায় আমি তখনো বিদ্ধ
পাপড়ি গন্তব্যে আমি নই রণাঙ্গন পেরুনোর লাল যুদ্ধশিশু ?...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২বার পঠিত



