বেশ্যা নগর : গড়ন ও উচ্ছেদ
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৪
বেশ্যা মহল্লাটা যে নগরের ভাবমূর্তি নষ্ট করছে এটা বুঝতে কানামাছিরও বাকি নেই। সুতরাং নগরকর্তা বেশ্যাপাড়া উচ্ছেদ করল। পতিতারা আবাস গড়ল নগরির বহুদূরে। এক পাহাড়ি এলাকায়। সেখানে শহর থেকে রাতে রাতে ভদ্দরলোকরা আসে। সকালে চলে যায়। কিছু ব্যবসায়ী মওকা বুঝে সেখানে দোকান দিল। জমে উঠল ব্যবসা। তারা সারারাত দোকান করে সকালে নগরের বাড়িতে ফেরে। এতে অনেক কষ্ট হয়। তাই তারা ঠিক করল বউ বাচ্চাদের নিয়ে এসে আশে পাশেই বাড়ি করল। কেউ কেউ সেখানে আবাসিক হোটেল করল। কেউ মদের দোকান দিল। এক নাপিত এসে সেলুন করলো ।
আসা খরিদ্দারদের সুবিধার জন্য সেখানে কেউ গড়ে তুলল খাবার রেস্টুরেন্ট। এভাবে দলে দলে লোক আসল ভাগ্যের সন্ধানে । গড়ে উঠল বাজার। সেখান থেকে আরেক বিলাসবহুল নগর।
এবার নগরে গঠিত হলো মিউনিসিপালিটি। প্রথম বৈঠক :
:বেশ্যাপল্লী নগরের ভাবমূর্তি ক্ষুন্ন করছে
: এদেরকে অবশ্যই উচ্ছেদ করা উচিৎ
: এখানে ভদ্রলোক বসবাস করে
: এখানে বেশ্যাদেরকে মেনে নেয়া যায় না।
বি:দ্র: মূল উর্দু গল্প থেকে অনুদিত। ঈশৎ সংক্ষিপ্ত, পরিবর্তিত। মূল লেখক বা গল্পের নাম মনে নাই।
রাতমজুর বলেছেন:
গল্পটা খুব সম্ভবত আনন্দ-নগরী
লেখক বলেছেন: হতে পারে মামা নামটা মনে নাই
ইউনুস খান বলেছেন:
ভালা ঘটনাতো
লেখক বলেছেন: হ এইরকমই তো হয়
হায়দার কািরগর বলেছেন:
বাঃ মামা গল্পটা জমায়া দিছিস। তোমারে অসংসৈংখ্য ধইনাবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
আহসান হাবিব শিমুল বলেছেন:
বেশি সংক্ষিপ্ত করে ফেলছেন।কিন্তু গল্পটা ভালো লেগেছে।++++।
লেখক বলেছেন: ধন্যবাদ
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
ভালো কোন গল্পকি তোর মনে আসে না? এইটা অবশ্য খারাপ না।
লেখক বলেছেন: এইটা যে খারাপ না সেটা তো তুইই বললি। তা হলে ভালো কোনো গল্প আমার মনে আসে কি না সেই জবাব তো তুই জানিসই মনে হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
পারভেজ বলেছেন:
কিছু কিছু গল্প থাকে পড়া শেষ হলেও মনের ভেতর একটা উসখুস ভাব রেখে যায়! পাঠক কে ঠীক গল্পের স্বস্তিটা পেতে দেয় না! অনুবাদক কে ধন্যবাদ। মুল লেখকের আরো গল্প পড়ার আশা থাকল।
লেখক বলেছেন: গল্পের লেখক সম্ভবত গোলাম আব্বাস তবে আমি শিউর না
সবাক বলেছেন:
মামা ভাল্লাগছে...
লেখক বলেছেন: মামা ধন্যবাদ
বেরসিক বলেছেন:
++
লেখক বলেছেন: ++
চাচামিঞা বলেছেন:
একবার কমেন্ট করসিলাম, কমেন্টা গেলো কই?
লেখক বলেছেন: জানি না আমার এখানে লোডশেডিং ছিল।
মাহবুব মোর্শেদ বলেছেন:
এই গল্পটা নিয়া শ্যাম বেনেগাল একটা ছবি তৈরি করছেন। গল্পের লেখক গোলাম আব্বাস। http://www.imdb.com/title/tt0085896/
হৃদয়হীনা বলেছেন:
ভালাই লাগল। + না দিয়ে পারলাম না। ধইন্যবাদ।
হৃদয়হীনা বলেছেন:
মামা আপনার বেকার জীবন কি এখনও ঘুচে নাই?
লেখক বলেছেন: পাঁচদিনের জন্য বেকার ছিলাম না আবার বেকার হয়ে গেছি মামা
লেখক বলেছেন: ধন্যবাদ
রাযহান বলেছেন:
বেকার জীবনে কেবল সেক্সের চিন্তা আসে বুঝি ? একের পর এক পোস্ট সেক্স দিয়ে চলেছেন - ঘটনা কি ? চটি লেখা শুরূ করতে পারেন , বেবাকে মিছিল ধইরা আপনের ব্লগে আইবো !
ইমরান মামা বলেছেন:
রায়হান মামা এইটা কী সেক্সের চিন্তা না সামাজিক সমস্যা? এটা বোঝার জন্য তো রকেট সাইন্টিস্ট হওয়া লাগে না। আর আমার ব্লগে কেউ না আসলেও সমস্যা নাই। নামের জন্য লিখি না। ভালো লাগা শেয়ার করি। পড়ার সময় মন দিয়ে পড়বেন। বলা লাগে তাই বলার কোনো মানে নাই। বলতে হলে বুঝে শুনে বলাই ভাল। নইলে গোটা দেশ রাজনীতিকে ভরে যাবে।
রাযহান বলেছেন:
মামা হইয়া মাইন্ড করলে আবার কিসের মামা ? না বলছিলাম কি, সর্বশেষ ৫ টি পোস্ট ঐডা রিলেটেড আপনার ! এই ধরনের পোস্ট পড়লে আমার আবার সেইরকম লাগে !!!
লেখক বলেছেন: মামা বইলাই মাইন্ড খাই নাই । মাইন্ড খাইলে তো ব্লকই খাইতেন। সর্বশেষ ৫টা পোস্টই সামাজিক সমস্যা রিলেটেড, ধর্ষনকে নিশ্চয়ই আপনি সেক্স মনে করেন ন, বেশ্যানগর উচ্ছেদ মানবিকতার প্রশ্ন, সেক্সি পোস্টটা ছিল ইয়াং জেনারেশনের পারসেপশনের বিষয়ে। কিন্তু দুঃখ আমার আপনার মত বিচক্ষণ লোকরেও এইসব আমার ধরে ধরে বোঝানো লাগতেছে নইলে আপনার আবার "সেইরকম লাগে!!!"
ইউনুস খান বলেছেন:
রাজাবাজারে একদিন দেখা করেন?
লেখক বলেছেন: কোথায়? চাইলে শুক্রবারে আসতে পারেন টি এন টি অফিসের সামনে নুরুমোল্লার চায়ের দোকান (নূর মোহম্মদ টি স্টল) আমি নেভি ব্লু টিশার্ট পরা থাকব । দোকানদারকে জিজ্ঞেস করলেও হবে ইমরান কে। সন্ধ্য ৬.৩০ টায় আসেন।
তামো ব্লগ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
আশরাফ মাহমুদ বলেছেন:
+ মামা।
লেখক বলেছেন: ধন্যবাদ মামা
রাযহান বলেছেন:
মামা, ঠান্ডা মারলা ক্যা ?
লেখক বলেছেন: ঠান্ডা আবার কই মারলাম? চক্ষু খুইল্লা লেখেন


















