somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি দিলাম কি পেলাম কি হারালাম--- সেন্চুরিয়ান কুঁড়ের বাদশা :)

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ পড়ছি ২০০৭ এর মাঝামাঝি সময় থেকে । তখন থেকে শুধুই পড়তাম। আর ব্লগে পোষ্ট দেয়া আরম্ভ করি এই কয়েক মাস হল। কোন দিক দিয়ে যে ৯৯ টা পোষ্ট করে ফেলেছি টেরই পাইনি। এটিই আমার ১০০ তম পোষ্ট । সেন্চুরিয়ান ক্লাবে আমাকে স্বাগতম :):)
আমার বেশীর ভাগ পোষ্ই ছবিব্লগ।আমার মাথা থেকে কোনদিন কোন সাহিত্য বের হয়নি , কখনও হবার কথাও না।
সামু যে বিশাল একটা পরিবার সেটা শুধু ব্লগ পড়তে গিয়ে কখনও বুঝিনি। এই কয়েক মাসে ব্লগটা অনেক নেশার মত হয়ে গেছে। তবে বিভিন্ন কারনে এই নেশাটা কমে একটা লিমিটের মধ্যে চলে এসেছে। তবে আশা করি কখনও জিরো পর্যায়ে আসবে না। ৫ তারিখের আড্ডায় সুনীল সমুদ্রদার একটা কথা খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন "সারাদিন কাজ করে এসে সামুর সামনে না বসলে মনে হয় কি যেন করি নি"
বর্তমানে আমার অবস্থাও তাই।
ফেসবুককে যদি বলা হয় গাঁজা ডিলার তাহলে সামুকে আমি বলব হেরোইন ডিলার। কারন ফেসবুকটা একসময় খুব ভালো লাগত এখন আর ভালো লাগে না, ঘুরে ফিরে সব একই জিনিস। কিন্তু সামুতে নিত্যনতুন পোষ্ট , নিত্যনতুন আলোচনা, নিত্যনতুন আড্ডা বেশ ভালো লাগে।
এর মাঝে আমি কয়েকবার সামু ছেড়ে দেবার চিন্তা করেছিলাম কারন সামু অনেক টাইম কিল করে। মাসখানেক আগে কয়েকদিনের জন্য আমি সামুতে ঢুকিনি, চেষ্টা করেছিলাম সামুর প্রতি মায়াটা কাটানোর জন্য।কিন্তু পরের দিন থেকে সেটা আর কন্টিনিউ করতে পারিনি। আবার আরেকবার সামুর প্রথম পাতায় ঢুকা বন্ধ করেছিলাম ২ দিন কিন্তু ৩য় দিন থেকে আর এই ধৈর্যের পরীক্ষা দিতে পারিনি:(
বিভিন্ন ভালোলাগা মন্দ লাগার মধ্যে দিয়ে এই কয়েকটি মাস কেটে গেল। নিচে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলামঃ





১। দুটি নিক
কুঁড়ের বাদশা
কুঁড়ের বাদশা-২
প্রথম নিকটা একবার সমস্যা করেছিল , ঢুকতে পারছিলাম না কয়েকদিন তাই ২য় টা খুলেছিলাম।
২। অসংখ্য হিট
৩।সামুর ডেভেলপারদের দৃস্টি আকর্ষন করে সামুর কিছু সমস্যা নিয়ে দুটি পোষ্ট দিয়েছিলাম
আমাদের সামুর পেজিনেশনের বেহালদশা - কর্তৃপক্ষ একটু নজর দিন
সামুর ভবিষ্যৎ কি ? --সামুর ডেভেলপারদের প্রতি

এই পোষ্ট দুটি সামু ডেভেলপমেন্টে মেইল করেছি । যদি উনারা বিষয়টিকে সুনজরে দেখে তাহলে কিছুটা হলেও সামু উপকৃত হবে।





১.অসংখ্য ব্লগার বন্ধ।
২.নতুন পুরাতন সকল খবরের বিভিন্ন ভিউ থেকে বিশ্লেষন।
৩. অসংখ্য ফান পোষ্ট যা দ্বারা অতি কষ্টের মাঝেও হাসি পায়।
৪। জানাঅজানা অনেক তথ্য।





-- অবসর সময়। সামুতে ব্লগিং শুরু করার পর কোন দিক দিয়ে অবসর সময় চলে যায় বুঝিনা।






১। ভালো লাগে জানতে, ভালো লাগে জানাতে ভালো লাগে আড্ডা দিতে।
২। ইতিহাস ভিত্তিক, টেকনিক্যাল, ফান পোষ্ট গুলো খুব ভালো লাগে
৩। অনেক ধরনের সমস্যার সমাধান আমি সামু থেকে পেয়েছি।




১। "ছাগু" উপাধির সহজপ্রাপ্যতা / সহজলভ্যতা।
২। আস্তিক-নাস্তিক বিতর্ক। যেকোন ধর্মের উপর আঘাত দিয়ে করা পোষ্ট।










সর্বাধিক প্লাস প্রাপ্ত পোষ্ট:
শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৭ -- এতদিনে বুঝলাম শুধু মেয়েদের কেন গাড়ীর মডেল হিসেবে নেয়া হয়, পুরুষদের কেন নয়

সর্বাধিক মাইনাস প্রাপ্ত পোষ্ট :
শেয়ার করার মত কিছু চমৎকার ছবি-১৫-- কনডমের বিকল্প ব্যবহার - কনডম শিল্প

সর্বাধিক পঠিত পোষ্ট :
শেয়ার করার মত কিছু চমৎকার ছবি --সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে

সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোষ্ট:
সঙ্গীর চাহিদা মেটাতে রোবট! * ১৮+ * একটি কপি-পেষ্ট পোষ্ট

সর্বাধিক প্রিয়তে নেয়া পোষ্ট
শেয়ার করার মত কিছু চমৎকার ছবি - সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে


সবাইকে ধন্যবাদ
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×