ব্লগ লিখতে ও পড়তে আমার বেশ ভালোই লাগে।
সামুর কারনে বেশ কয়েকজনের সাথে আমার পরিচয়ও হয়েছে।
সামু থেকে আমি অনেক সমস্যার সমাধানও পেয়েছি।
দেশ-বিদেশের বিভিন্ন খবর অনেক দ্রুত পেয়ে যাই সামুর কল্যানে।
সামুর কারনে অনেক লেখকের জন্ম হয়েছে।
আমি যতক্ষন অফিসে থাকি ততক্ষন আমার আমার পিসিতে সামু খোলা থাকে।
সামুর কল্যানে একটা নিউজ কে বিভিন্ন এংগেল থেকে দেখতে পারি।
সামুর কারনে প্রবাসী বাংগালীরা দেশীয় ভাই-বোনদের সাথে সরাসরি ভাব বিনিময় করতে পারছে।
মোট কথা সামাজিক নেটওয়ার্ক তৈরীতে সামু ফেসবুকের চেয়ে কম যায় না।
তবুও মাঝে মাঝে আবার সামুর উপর মেজাজ খারাপ হয়।
যেমনটা হয়েছিল গতকাল রাতে
গতকাল রাতে হঠাৎ মনে হল সামুর প্রথম পোষ্ট টা দেখি । যেই কথা সেই কাজ।
পেজিনেশন থেকে শেষ পেজ টা সিলেক্ট করলাম।
দেখলাম ওই পেজে কোন কন্টেন্ট নাই। কিছুটা না, ভালোই অবাক হলাম
এভাবে কয়েকটা পেইজ দেখতে থাকলাম ।কোন ফায়দা হল না
ইউআরএল চেঞ্জ করে এক লাফে প্রায় ১হাজার পেজ আগে চলে আসি
তাও কিছু পেলাম না
অবশেষে কিছুক্ষন খোজা খুজির পর ১২২৭৫ নং পেইজে শেষ পোষ্ট খুজে পেলাম
এখন প্রশ্ন হচ্ছে ১২২৭৫ পেইজ থেকে ১৪৬৬৮ পেইজ এই ২৩৯৩ টা পেইজ কেন দেয়া হল ?
এই ২৩৯৩ তা পেইজে কোন কন্টেন্ট নাই তবুও এই পেইজ গুলো শো করছে।
আরেকটা কথা
আমি ক্যালেন্ডার থেকে যেই ডেট সিলেক্ট করব সেই ডেটের পোষ্ট দেখানোর কথা । আমি দেখলাম ২০০৯ সালের কোন নির্দিস্ট দিনের পোষ্ট দেখতে চাইলে তা দেখায় না সেটা চলে যায় ২০১০ সালের ঐ দিনে
সামুর ডেভেলপাররা একটু নজর দিয়েন । দেখেও না দেখার ভান কইরেন না।
এই পোষ্ট টা সামুর প্রতি ভালবাসা থেকে লেখা ।
বিষয়টাকে জ্ঞানদানের পর্যায়ে নিয়েন না।
আমি চাই সামু আরো জনপ্রিয় হোক। ব্লগার সংখ্যা লাখ ছাড়িয়ে যাক।
আমি এসব নিয়ে আগেও একটা পোষ্ট করেছিলাম।
যদি আপনাদের চোখ এড়িয়ে যায় তাহলে একটু ঘুরে আসেন
সামুর ভবিষ্যৎ কি ? (সামুর ডেভেলপারদের প্রতি )
সামুর কিছু সমস্যা নিয়ে তায়েফ আহমাদ ও একটা পোষ্ট দিয়েছিলেন
এটা দেখতেও ভুইলেননা
আমাদের সামহ্যোয়ারইনব্লগ!- কোথায় যাচ্ছে? আমরা কী ভাবছি? কর্তৃপক্ষেরই বা চিন্তাভাবনা কী?
--- স্ন্যাপশট গুলো গতকাল রাতে নেয়া
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



