আমার প্রিয় পোস্ট
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের প্রেক্ষাপট: মার্কিন পুজিবাদের সাম্প্রতিক সংকট - দিনমজুর
- ধর্ম ও ইশ্বর বিশ্বাসে অপযুক্তি( Fallacy of religion and God) - বীরেনদ্র
- এই লজ্জা রাখি কোথায়? (প্রসংঙ্গঃ ইন্টার্নী ডাক্তারদের গ্রামে এক বছর ইন্টার্নী করতে হবে) - ডাঃ নিয়াজ
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- আহা! দুধের শহরে মেলামাইন - ঘোর
- কিছু পুরানো রেডিও সম্প্রচার শুনুন (অডিও ফাইল) - প্রদীপ মিত্র
- হযরত উসমানের রাঃ(*) হত্যার প্রকৃ্ত ঘটনা প্রকাশ করে আমিরুল মু’মিনিন হযরত আলী(আঃ)বলেন(নাহাজুল বালাগাহ থেকে খোৎবা নং-৩০ - রাফেযী
- নিশ্চুপ নিরাল নিঝুমদ্বীপে [তথ্য + ছবি ব্লগ] নিঝুমদ্বীপ বিষয়ক মেগা পোস্ট - টেকি মামুন
- রোড টু স্কলারশিপ - ১ - ফাজিল
- | অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব | পর্ব: ২/৮ | - রণদীপম বসু
- Technology in Y3K - ফাহাদ বাপ্পী
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ৩য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ২ - পারভেজ আলম
- যে বাজারে প্রতিদিন কোটি টাকার সবজি বিক্রি হয়.. - সোহান বাশার
- একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন - আবু মকসুদ
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- রাপিডশেয়ার এর প্রিমিয়াম একাউন্ট বিনা পয়সায় - ডট কম ০০৯
- তিব্বতের আকাশ লাল হৈলেই বৃষ্টির রঙ বদলায়া যাবে এমন কেন নয় কিংব চীনা বাদামের খোশার ভিতর সাম্যবাদের বিচি ভাজলেও নষ্ট হবে না, ভাবলে ক্ষতির কিছু আছে!!!!!! - ফ্যাতাড়ুর বোম্বাচাক
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- একটি গল্প - অপরিচিত_আবির
- দিলজাহান - প্রণব আচার্য্য
- ক্রোধে অন্ধ ঝড় - ঊশৃংখল ঝড়কন্যা
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- গরু/ খাসীর কুইক রেসিপি- ফ্রম ব্যাচেলরস কিচেন - শ।মসীর
- স্পিকারের সাউন্ড রেকর্ড করুন - মহসিন০৮
- মুক্তিযুদ্ধে অন্তর্ঘাত পর্ব : খন্দকার মোশতাক আহমদ-১ - অমি রহমান পিয়াল
- ফায়ারফক্স স্পিড আপ - রাকিব
- ডিভোর্স - আলঝেইমার ক্রিস্টোসান
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- কিভাবে আপনার কম্পিউটারে কোন ওয়েবসাইট ব্লক করবেন? - শামীমস
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কষ্টদিনের রুশ হিউমার - মার্চেন্ট অফ ড্রিম
- পূণ্যময় রজনীর পরে - লড়াকু
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- মেহভুপ রেহমান কানের সওয়াল, কাগুর জভাভ - আলিফ দেওয়ান
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- রসমালাই বানানো খুব সোজা - বায়েজীদ
- দুরের পাখীকে - রাসেল ( ........)
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- কখনও জীবন ভুলে থাকার অভিনয় - রাসেল ( ........)
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- দবিরের মনোভ্রমনিক হাইডশো - কৌশিক
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- প্রমিত বাংলা বানান রীতি (২): ষত্ব বিধান! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- পৌরাণিক ছাগুরাম - মুখফোড়
- বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সুন্দর এবং সঠিকভাবে দেখার জন্য আপনার করণীয় - jewelosman
- যেউ না রাইছু ... রাইছুকে ধরি রাকিভার ঠপঠেন উপাই - আলিফ দেওয়ান
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- নায়িকাদের রাজিনৈতিক ভাবে অপহরন, ধর্ষন,ভিডিও দেখিয়ে ব্লাকমেইলিং বন্ধ করুন - মেহদী
- আরও বলে যাওয়া কথাগুলো-যা আধুনিক মুসলমানদের সকল সমস্যা দূর করবে - মেহদী
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- মডেল হওয়ার কটিন টিপস - আলিফ দেওয়ান
- কবিতা নিয়া চুলকানি - রাসেল ( ........)
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- নারীর লিপস্টিক চর্চা: নাসিমূল আহসানের পোস্ট এবং আমার বক্তব্য - মানুষের পৃথিবী
- উইন্ডোজ এর প্রয়োজনিয় কিছু শর্টকাট - নীলবরষা
নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -৩
১৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২
চ্যাপ্টার -১
চ্যাপ্টার -২
আমার পিচ্চি খালাতো বইন অন্তু । (নাম রাখা হৈছিলো অনন্ত, সেইটা সবার মুখে মুখে অন্তু হৈয়া গেলো) পিচ্চি থাকতে মারাত্নক ছটফইট্যা স্বভাবের ছিলো । খরগোশের মত । সারাক্ষণ লাফালাফি, নাচানাচি । একদিন দুপুরে এইরকম নাচানাচিতে বিরক্ত হৈয়া খালা কয়, যা হুইত্যি যা, হিডা দিমু নইলে অ-ঙ্গা (যা শুতে যা, পিটাবো নাইলে এখন ) । ডর খাইয়া অন্তু গেলো শুইতে । কিছুক্ষণ পর কাঁথার নিচ থাইকা মুখ বাইর কৈরা কয়, আম্মু আঁ-র হোতা আইয়েন্না ত । (আম্মু , আমার শোয়া আইতাছে নাতো ) । খালাতো টাশকি, কি ভার্ব বানাইলো তার মাইয়া । হাসতে হাসতে আমগো দুইজনের অবস্থা কাহিল । তারপর এই মুখ সেই মুখ করতে করতে আমাগো পুরা গোষ্ঠিতে এখন এইটা একটা ক্যাচ ফ্রেইজ, ঘুম না আসলেই, হোতা আইয়েন্না ত ।
নোয়াখাইল্যা ভাষার ব্যাকরণ প্রচেষ্টার এই চ্যাপ্টারে থাকবে, সেইসব শব্দের অভিধান, যেইগুলার উৎপত্তির মূল আন্দাজ করা যায়, কিন্তু বিচ্যুতির পরিমাণ এত বেশি যে, বিচ্যুতির ধারা পুরাপুরি ফলো করা যায় না সেইসব শব্দের অভিধান ।
আর উচ্চারণের টিপস হিসাবে বরাবরের মত,
কেবলমাত্র আঞ্চলিক শব্দের উচ্চারণের জন্য এই লেখার কমন নিয়ম
১ : সকল একক 'চ' এর উচ্চারণ , সাইকেল শব্দের 'স' এর মত হবে । যুক্তাক্ষরের ক্ষেত্রে সাধারণভাবে প্রমাণ বাংলার নিয়মেই অর্থাৎ বাচ্চা কাচ্চা সাচ্চা এসবের উচ্চারণের মতই হবে । বিশেষ ক্ষেত্রে উল্লেখ করে দেয়া হবে ।
২ : বর্ণ বা সিলেবলের পরে হাইফেন (-) এর উচ্চারণ হবে : আগের সিলেবলের , স্বরবর্ণের দীর্ঘায়িত উচ্চারণ, আগের সিলেবলে স্বরবর্ণ না থাকলে দীর্ঘায়িত 'অ' এর উচ্চারণ হবে ।
যেমন "বা-ইলা " (মসুর) শব্দের উচ্চারণ হবে বা+ আ + ইলা (ব এর পরে দীর্ঘ আ)
"ব-লা" (অলক্ষি, বান্দর এইজাতীয় গালি অর্থে) শব্দের উচ্চারণ হবে ব+অ+লা (ব এর পরে দীর্ঘ অ)
কিছু কিছু সম্মোচ্চারিত শব্দের একসেন্টের পার্থক্যের মাধ্যমে ভিন্ন অর্থ বুঝানো হয় । কিন্তু একসেন্ট লেখার মাধ্যমে বুঝানো যায় না । আশেপাশের কোন নোয়াখাইল্যাকে অনুরোধ করে একসেন্ট গুলা কিলিয়ার হৈতে পারেন ।
১ : ব্যক্তিবাচক সর্বনাম
আন্ডা = আমাদের, আমরা (দুই অর্থেই)
তোন্ডা = তোমাদের, তোমরা
আঙ্গো = আমাদের, তোঙ্গো = তোমাদের (আঞ্চলিক ভ্যারিয়েশন)
এতে = এইলোক (এতেরা = এরা)
হেতে = সেইলোক, সে (হেতেরা = তারা)
ইতি = এই মেয়ে (মহিলা) (ইতিরা = এরা (স্ত্রীবাচক))
হিতি = সেই মেয়ে (মহিলা) (হিতিরা = তারা (স্ত্রীবাচক))
অডা/ অ-ডা = এই , এই-ই (সম্বোধন এবং ধমকার্থে, পুরুষবাচক)
অডি/ অ-ডি = এই, এই-ই (সম্বোধন এবং ধমকার্থে স্ত্রীবাচক)
(নোট : অডা এবং অডি দুইটাই তুচ্ছার্থে, অতএব বায়োজ্যেস্ঠদের সম্বোধনার্থে ব্যবহার করা থেকে বিরত থাকুন)
অ-বা = এই-ই (সম্বোধনার্থে ,বায়োজ্যেষ্ঠ পুরুষ এবং স্ত্রী দুইক্ষেত্রেই)
২ : স্থানবাচক সর্বনাম
ইঁ-নে = এইখানে / আঞ্চলিক ভ্যারিয়েশন : এইডে = এইখানে
হিঁ-নে = সেইখানে / আঞ্চলিক ভ্যারিয়েশন : হেইডে = সেইখানে
কন্ডাই = কোনখানে (কোথায় > কোনঠায় > কোনডাই > কন্ডাই)
ইঁয়ানো = এইখানে ; হিয়ানো = সেইখানে (আঞ্চলিক ভ্যারিয়েশন)
আঞ্চলিক ভ্যারিয়েশন : কন্ডে = কোথায় (কোথায় > কোনঠায় > কোনঠে > কনডে)
ইঁ-ন্দি = এইখান দিয়ে
হিঁ-ন্দি = সেইখান দিয়ে
কনান দি = কোনখান দিয়ে
মুই = দিকে
এমুই = এইদিকে
হেমুই = সেইদিকে
কনমুই = কোনদিকে
উতুর মুই = উত্তরদিকে (একইভাবে দশ দিকের জন্য)
৩ : এডভার্ব (বিশেষণের বিশেষণ/ক্রিয়া-বিশেষণ/ভাব-বিশেষণ)
এইচ্চা = এইরকম
হেইচ্চা = সেইরকম
কেইচ্চা = কোনরকম
অঁ-ঙ্গা = এখন
হেঁ-ত্তে = তখন
কঁ-ত্তে = কখন
গঁ-দি (হাঁটা) = জোরে (হাঁটা)
এক্কেরে = একেবারে
৪ : পদাশ্রিত নির্দেশক (আর্টিকেল/ দিস/দ্যাট....)
এগুন = এইগুলা, এরা
হেগুন = সেইগুলা, তারা
কনগুন = কোনগুলা, কারা
ইঁ-ন/ইয়েন = এইটা
হিঁ-ন/হিয়ান = সেইটা
কনান = কোনটা
এদ্দুর/এদ্দুরি/ একদ্দুর = এতটুকু
হেদ্দুর / হেদ্দুরি/ হেকদ্দুর = ততটুকু
কদ্দুর/ কদ্দুরি = কতটুকু
এক্কেন = একখান
দুইআন = দুইখান
তিনআন = তিনখানা (বাকি সব একই রকম, সংখ্যার পরে 'আন' প্রত্যয় যোগে, ব্যতিক্রম: হাঁচকান(হাঁচআন ও চলে), সাতকান(হাতআন ও চলে) দশকান বিশকান তিরিশকান চল্লিশকান এইভাবে হাইটকান পর্যন্ত, এর পর থেকে আবার শুধু আন প্রত্যয় যোগে)
৫ : ভার্ব (মৌলিক)
চঁডা = পা দিয়ে মাড়ানো
চোবা = থাপ্পর দেয়া
মুইরগানি = পায়ের গোড়ালি দিয়ে লাথি দেয়া
মু-ইয়ানি = হাতের মুষ্ঠি দিয়ে কিলানো
----------------------------------------------------------------------------
সকল ব্যাকরণবিদ ভাষাবিদগো কাছে ক্ষমা চাইতাছি । আমি ভাবছিলাম আপনেগো কাম খুঊঊউব সোজা । যেকোন মফিজেও পারবো । এখন হাঁড়ে হাঁড়ে বুঝতাছি কাম কত কঠিন ।
ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান অবস্থা । ধন্যবাদ কারে দিমু , নিজেরে নিজে ধন্যবাদ দিই । এত্ত ঝামেলার কাম হৈব স্বপ্নেও ভাবি নাই । ভাই-বইনেরা আপনেগো ইনপুট বন্ধ কৈরেন না । তাইলে কোনদিনও কমপিলিটতো দূরের কথা আংশিক কিছু একটাও বানাইতে পারুম না । আপনেগো পিলিজ লাগে , যার যা জানা আছে যোগ করেন । নিজের যোগ করা শব্দ এডানো হয় নাই দেইখা রাগ কৈরেননা । কাম অনেক, চেক টেক কৈরা সবারটাই যোগ করা হৈব । পুরা পরমিজ ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সাব্বাশ । পরথম ।
লেখক বলেছেন: কি কইতাম ডা হৈব , কিয়া কইতাম । তয় থ্যান্কু , ভালু জিনিস মনে করায়া দিছেন । কিয়া/ কিতা এইগুলাও এডাইতে হৈব ।
লেখক বলেছেন: হ আপনের প্রস্তুতি ভালো । সিরিজ শেষ হওনের পরে পরীক্ষা লওয়া হৈব । হেইডাত বালা করতে হৈব । নাইলে চটকা চিবাদি হিডুম ।
নির্জন রহমান বলেছেন:
খারাপ না , চলে... নোয়াখাইল্যা কথা কিছুটা হলেও শিখা যাবে।
লেখক বলেছেন: শিখেন ।
চোবা - চোপা মানে তর্ক অর্থে জানি,
চোবাড় দিমু - থাপ্পড় দিমু,
মু-ইয়ানি -> মুইক্কানি বলি আমরা
চেগাই রইছে - দু পা ফাঁক করে দাঁড়িয়ে থাকা
কি-ই - জবাবে 'জ্বী' বলার ক্ষেত্রে
বগর বগর - বক বক অর্থে, বেশী কথা বলা
লেখক বলেছেন: চোবা করা মানে তর্ক করা সেইটা এডানো হৈবেক ।
চোবা দিমু / চোবাড দিমু , থাপ্পর দেয়া অর্থে দুইটাই চলে ।
সেঁধিয়ে > সান্দিয়ে > হান্দিয়ে > হান্দাই (বিবর্তন ট্র্যাক করা যায়)
লেখক বলেছেন: ঠ্যান্কু ।
লেইঞ্জা - বন বিড়াল বা বাগডাশকে বলে, মুরগী চুরি করে নিয়ে যায়।
খাঁতা - কাঁথা
উরমি/ উরমুই - উপরের দিকে (ওঠার সময়, তাকানোর সময়)
লেখক বলেছেন: ঠাডাই
ঠাঁটিয়ে > ঠাডাই
লেইঞ্জাটা নয়া শুনলাম । ক্রস রিফারেন্স দরকার ।
গরীব বলেছেন:
চেগাই রইছন কিল্লাই? সালাই যান।
লেখক বলেছেন: চেগাই রইলাম কই আবার ।
খাজলি - চুলকানি
মালশা - ভাতের মাড় ঝরায় যে পাতিলে
মাড় গালা - মাড় ঝরানো
হুন্দা দেবা / দেআ যায় - ফুটা / ছিদ্র দেখা যায়, কান হুন্দানি - কান ফুটানো
ভাত / তরকারী / পানি উতরানি - পানি ফুটে উঠা/ বলগ উঠা,
চা-সেন , হানি উতরাইছেনি? --- দেখ্তো, পানি ফুটছে নাকি?
লেখক বলেছেন: চেক এবং ক্রস রেফারেন্সের পর যথোপযুক্ত চ্যাপ্টারে যোগ করা হবে ।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
ভাইডি কিছু বিষয়ে আপনার দৃষ্টি আকর্শন করছি।
১ : ব্যক্তিবাচক সর্বনাম
আন্ডা = আমাদের, আমরা (দুই অর্থেই
............................................................................................
ভাইডি........এখানে
আঙ্গো = আমাদের বেলায় ব্যবহৃত হয়।
...............................................................................................
২ : স্থানবাচক সর্বনাম
ইঁ-নে = এইখানে / আঞ্চলিক ভ্যারিয়েশন : এইডে = এইখানে
হিঁ-নে = সেইখানে / আঞ্চলিক ভ্যারিয়েশন : হেইডে = সেইখানে
...........................>>
ইয়ানো = এইখানে অর্থে> যেমন ঃ তুই ইয়ানো আয়।
হিয়ানো = সেইখানে অর্থে>যেমন ঃ তুই হিয়ানো যা।
লেখক বলেছেন: আন্ডা, তোন্ডা এইগুলা আমাদের অঞ্চলে , আমরা এবং আমাদের দুই অর্থেই চলে । আঞ্চলিক ভ্যারিয়েশন আছে টুকটাক । সেইটা পুরা সিরিজের কমেন্টগুলা খেয়াল করলে দেখবেন ।
আঙ্গো/তোঙ্গো যোগ করতাছি ।
ইয়ানো / হিয়ানো যোগ করতাছি ।
বাসার বলেছেন:
আন্নেগো বাড়ী কোনাই?
লেখক বলেছেন: চৈদ্দগেরাম ।
কাইম - বাঁশের কঞ্চি
গাঁতা - গর্ত
সুরগা - তরকারীর ঝোল
হর অইছে - ফর্সা হইছে (মেঘ সরে আকাশ পরিষ্কার হওয়া, আলো হওয়া)
আবুনা কতা - আবোল-তাবোল কথা
* হেঁঞ্জা (আগের পর্বে) - তরকারী কাটার পরে যে অংশগুলো (খোসা) ফেলে দেয়া হবে, সেটাকেও বলি
ভালো লাগছে, বার বার আসছি আপনার পোস্টে এবং দেখছি আর কি কি শব্দ আমি জানি না। অনেক শব্দ নতুন শুনছি। মজার এবং জটিল উদ্যোগ।
লেখক বলেছেন: আবুনা কতাডা নতুন শুনলাম । হেঞ্জার এই নতুন অর্থডাও ঠিকাছে । যাচাইবাছাইয়ের পর যোগ করা হবে । আরো বারবার আসুন । অনেকঅনেক ধন্যবাদ ।
বেঁচে আছি বলেছেন:
আমার বাড়ি ও চৌদ্দগ্রাম।
লেখক বলেছেন: চৌদ্দগ্রামের কোথায় ?
মাহমুদ৬৯ বলেছেন:
নাজনীন১ এর চেষ্টা দেখে ভালো লাগছে। আসলেই কাজ যতটা সহজ মনে করা হয়েছিলো ততটা সহজ নয়। তারপর চালিয়ে যান। শেষ করতে পারলে একটা ভিত্তি দাঁড়িয়ে যাবে।
শয়তান বলেছেন:
ভার্ব সেকশনডা অক্করে মৌলিক হৈসে ।
হিঁড়া - মাটির ঘরের বাইরের মেঝের বাড়তি অংশটুকু (হিঁড়া মাটি দিয়ে লেপা)
তুন - থেকে (হিয়ান তুন আইছে/ লইছে)
হর - আলো , দুধের সর
বঁই - সিনেমা , বইকেও বলে
আদামনি পাতা (আগের পোস্টে) - থানকুনি পাতা
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
বস..আপনার লিখা খালি জমতাছে। আপনি নাকি আমার কাজের এলাকায় বেড়াতে আইবেন। কবে -কখন-সময় জানায়েন।
লেখক বলেছেন: আরে শুভ্র ভাই, জুলাইয়ের প্রথম সপ্তায় দেশে যাওনের কথা আছিলো । কিন্তু একটু প্যাঁচ লাগছে ।
আর আপনেওতো বোধহয় এতদিন থাকবেন না ঐখানে । জাবিতে কি থাকেন ? প্রতিবারই দুএকবার যাওয়া হয় জাবিতে ।
১। দক্ষিন ত্রিপুরা, ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়ার বেশীরভাগ অন্চল, করেরহাটের হেঁয়াকো বাজার অবধি ও মজার ব্যাপার হলেও সন্দীপ। এই উপ-নোয়াখালীভাষাকে চাটিগাঁইয়া ভাষা বলে। শুধু ভাষা নয়, সংস্কৃতি, খাদ্যাভাসেও ফারাক আছে। বিশেষ একটা সুখবর হল- এ ভাষায় একটি রেডিও স্টেশন আছে। রেডিও বিলোনিয়া, ত্রিপুরা। সীমান্তের কাছাকাছি FM Tuning করলে পাবেন।
২। অরিজিনাল অকৃত্রিম নোয়াখাইল্যা ভাষা। কেন্দ্র মাইজদি। কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম, নাংগলকোট, ফেনীর সদর, সোনাগাজি, দাগনভুইয়া, প্রায় পুরা নোয়াখালি জিলা।
৩। ভোলার টানযুক্ত নোয়াখালীর ভাষা। সংগত কারনে তা মেঘনার পুর্বতীর বরাবর এলাকার ভাষা।
নো্য়াখাইল্লা ভ্যাম্পায়ার বলেছেন:
আন্নেরে ঠ্যানকু
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















১ম