আমার প্রিয় পোস্ট

http://isanur.blogspot.com

এজ মডেম বিশিষ্ট মোবাইল ফোন কিনতে চাই!! (পরামর্শ দিয়ে হেল্প করুন প্লিজ)

০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫০

শেয়ার করুন:                   Facebook



মোবাইল ফোন কিনতে চাই। প্রায় তিন বছর হল Motorola L6 ইউজ করতেছি। আমি এই সেট দিয়ে মডেম হিসেবে কম্পুটারে নেট ইউজ করতাম। কিন্তু সমস্যা হল এটা জিপিআরএস মডেম হওয়ার কারনে স্পিড খুব কম পাওয়া যায়। :( গড় স্পিড ছিল মাত্র ৫-১০ কেবিপিএস/সেকেন্ড (KB/sec)। প্রথমদিকে এই স্পিডকে যথেস্ঠ মনে হলেও এখন আর এত কম স্পিড দিয়ে নেট ইউজ করা খুবই বিরক্তিকর মনে হচ্ছে।X(

প্রথমদিকে এতকম স্পিডকে যথেস্ঠ মনে হওয়ার আসল কারন ছিল এর আগে আমরা বিটিটিবি'র (বর্তমানে বিটিসিএল) ডায়ালআপ ইন্টারনেট ইউজ করতাম। তখন কিছুক্ষন পরপর ডিসকানেক্ট হওয়া আর সাধারন এক পৃষ্ঠা ওপেন হইতে ২-৪ মিনিট লাগা ছিল একেবারে সাধারন ব্যাপার। তাছাড়া লগ ইন হইতেও সমস্যা হইত প্রচুর।

যাহোক এখন একটা এজ মডেম সাপোর্টেড মোবাইল ফোন কিনতে চাই। দাম ৭-৮ হাজার টাকার মধ্যে হলেই ভাল হয়। টেকি/অভিজ্ঞ ভাইয়েরা পরামর্শ দিলে খুশ হব। :)

শুনেছি নোকিয়া Nokia 3110 Classic ও Samsung E251 নাকি এজ মডেম হিসেবে ভাল। কিন্তু গড় স্পিড কত KB/sec? ভয়েস চ্যাটের কোয়লিটি কেমন? নোকিয়া ও স্যামস্যাং ইউজাররা থাকলে একটু জানান প্লিজ।




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এজ মডেম ;

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৮৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮
comment by: বকবাকুম বলেছেন: আমিও শুনেছি নোকিয়া ৩১১০ সি নাকি ভাল। তবে আমি ইউজ করি নাই :(
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০১

লেখক বলেছেন: :(:(:(

২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: ৩১১০ ভালোই........
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: থ্যাংকু

৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৩
comment by: নাফিস ইফতেখার বলেছেন: তবে নোকিয়া বাদে অন্য কোন সেট এজ মোডেম হিসেবে ব্যবহার না করার অনুরোধ থাকলো..........
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবদ। মডেম হিসেবে নোকিয়াই মনে হয় সবচেয়ে ভাল।

৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪১
comment by: আতিকুল হক বলেছেন: আমি ৩১১০ সি ইউজ করতাম। ভালোই মনে হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। স্পিড ছিল কেমন? কত KB/sec?

৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪০
comment by: ফালতু মিয়া বলেছেন: হেই, MOBI Data USB Moden কিনুন, ব্লাউজ করুন।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৭
comment by: শিবলী বলেছেন: ৩১১০ দিয়ে ২৫-২৮ পর্যন্ত পাওয়া যায়। এজ ক্লাস ১০
আমি নোকিয়া২৬৩০ (এখন দাম ৫০০০ মনে হয়) ব্যভার করি। ১৫-২২ পাই। এট এজ ক্লাস ৬।

আমার মতে, এখন নোকিয়া৭২১০ বেরিয়েছে, দাম ৭৯০০ টাকা। এজ ক্লাস ৩২। এটা কেনা সময়োপযোগী হবে। স্লিম সেট, তবে কালার টা পছন্দ নাও হতে পারে,

তবে নোকিয়া-র সব মোবাইলটা চার্যে দিয়ে রাখতে হয়। নইলে নেট ইুজ করতে করতে ব্যটারী শেষ!!

নোকিয়া মটরোলা-র মত ইউএসবি চার্যেবল না :(
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: আতিকুল হক বলেছেন: আমি নকিয়া ৩১১০ ইউজ করার একটা সমস্যা দেখেছি, নেট ইউজ করলে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়। অন্য সেটে এটা কেমন সমস্যা জানি না। তবে এক্ষেত্রে ইউ এস বি চার্জেবল অবশ্যই একটা বাড়তি সুবিধা। এই সুবিধা ৩১১০ তে নাই।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: সাইফুর বলেছেন: ৩১১০ ই ভালো..
তবে চার্জে রাখতে হবে এটাই

স্যামসাং থেকে ভালো হবে নেটের জন্য
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

 

 


ভালবাসি মাতৃভূমি ও মাতৃভাষাকে!

আমার ইমেইল : isanur@gmail.com

আমার ওয়েবসাইট : www.isanur.co.cc

আমার ব্লগস্পট: http://isanur.blogspot.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৯৪৮