somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আসলে লড়াই হবে দাঁড়িপাল্লা বনাম দাঁড়িপাল্লার

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাঁড়িপাল্লার একটা আলাদা সৌন্দর্য আছে। কোন কিছু মাপার সময় দাঁড়িপাল্লার দুটি পাল্লা যখন সমান সমান হয়ে যায়, সেটা দেখতে কেন জানি ভালো লাগে। দোকানদারের প্রতি একটা গোপন শ্রদ্ধাবোধ জেগে ওঠে, লোকটা ভালোই। সৎ আছে।
এই দাঁড়িপাল্লা আরো সুন্দর হয়ে ধরা দেয়, যখন তা আমাদের
বিচার বিভাগের চিহ্ন হয়ে আঁকা থাকে আদালতের দেয়ালে অথবা রাখা থাকে বিচারকের টেবিলের সামনে।
আমরা আশ্বস্ত হই। ন্যায়বিচারের স্বপ্ন ধারণ করি বুকে।
এমনি করে দাঁড়িপাল্লা অনেক জায়গাতে থাকে। আমরা নিয়মিত-ই সেসব দেখতে পাই।
তবে একটা দাঁড়িপাল্লা আমাদের কখনোই দেখা হয়না। একটা দাঁড়িপাল্লা আমরা নিজেদের ভেতরেই নিয়ে চলি। দেখি না। কিন্তু অনুভব করলে প্রতি পদে পদে টের পাই তার অস্তিত্ব। কারন আমরা আসলে সে দাঁড়িপাল্লায় ওজন করে পথ চলি প্রতিদিন। যে কোন কিছু করার আগে সে দাঁড়িপাল্লার-ই কাছে যাই। মেপে নিই নিজেকে, নিজের কাজকে। মেপে নিই যা করছি তা কতটুকু ভালো। অথবা কতটুকু খারাপ।
আমরা প্রতিদিন-ই সে দাড়িপাল্লায় মেপে মেপে যাই আমাদের অন্তর্গত বিষয়গুলো।
২.
পৃথিবীর অধিকাংশ সৌন্দর্যের উপরই একটা বাজে দখল থাকে। যে দখলে 'সৌন্দর্য' কখনো কখনো তার অস্তিত্ব সংকটে পড়ে যায়। হারিয়ে ফেলে নিজস্ব সত্তা। অনেক কিছুই সে সাক্ষ্য দেয়।
ইরাকের উপর যখন বুশের দখল চলে আসে, তখন ঐতিহ্যের ইরাক হারায় তার সৌন্দর্য। পার্বত্য উপত্যকা আফগানিস্তান যখন তালেবান জঙ্গীদের শোষনে থাকে, সেখানেও চিরায়ত সৌন্দর্য হয় ভুলুন্ঠিত। অথবা অতোদুর ইরাক অথবা আফগানিস্তানের দিকে তাকানোর প্রয়োজন নেই। এদেশের নদীগুলোর দিকেই তাকান, নদী যখন চলে যায় প্রভাবশালীদের দখলে। নদী যখন ভরাট হয়ে তা হয় ব্যবসার উপকরন তখন শুধু নদী নয়, নদীমাতৃক এই দেশও পড়ে যায় তার অস্তিত্ব সংকটে ।
তেমনি দাঁড়িপাল্লাও যখন দখল হয়ে, হয়ে যায় জামায়াতের প্রতীক, তখন কেন জানি দাঁড়িপাল্লা নামটা মুখে নিতেই অসম্ভব অসহ্য লাগে। ঘৃনা চলে আসে মনের অজান্তেই।
কষ্ট হয় ভেবে, একটা ভালো জিনিসকে কিভাবে অপবিত্র করে যায় একটা শ্রেণী। জামায়াত।
তবে এটা ভেবে কষ্ট থাকেনা আর যাই হোক মনের দাঁড়িপাল্লায় তো আর জামায়াতের দখল নেই। যে দাঁড়িপাল্লা-ই আসলে প্রকৃত পরিমাপের জায়গা।
৩.
আজ ২৯ ডিসেম্বর। আমার যদি ভুল না হয়, তবে কয়েক বছর যাবৎ এই দিনটাকেই পালন করা হচ্ছিল ঘৃণা দিবস হিসেবে। যুদ্ধাপরাধী, রাজাকারদের বিরুদ্ধে ঘৃনা প্রকাশের দিন এটা।
আজ আমাদের নির্বাচন। বহুল আকাঙ্খিত নির্বাচন। এই নির্বাচন, অনেক কিছু নির্ধারনের নির্বাচন। শুধু, কোন দল ক্ষমতায় যাবে সে নির্ধারণ না এই দিনে সবচেয়ে বড় নির্ধারনের বিষয় আমরা আসলে কতটা সচেতন হয়েছি? কতটা বুঝতে শিখেছি ভালো মন্দের পার্থক্য? কতটা চিনতে শিখেছি নিজেদের অস্তিত্বকে? কতটা ঘৃণা করতে শিখেছি আমাদের অস্তিত্ব বিনাশে লিপ্ত থাকা ঘৃণ্য পশুদের।
আমার দৃঢ় বিশ্বাস, আজ আমাদের জয় হবে। আমাদের সবচেয়ে বড় জয় হবে, যুদ্ধাপরাধী রাজাকারদের বিরুদ্ধে। তাদের কাগুজে, লোক দেখানো দাঁড়িপাল্লার বিরুদ্ধে জেগে উঠবে আমাদের ভেতরের দাঁড়িপাল্লা। যে পাল্লায় ওজন হবে আমাদের বিবেকের, বোধের, ওজন হবে আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়ার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়া সেই সব মানুষগুলোর রক্তের।
আসুন শেষবারের মতো মনের দাঁড়িপাল্লায় মেপে নিই নিজেদের। প্রত্যাখান করি দাঁড়িপাল্লা ধারীদের। যুদ্ধাপরাধী জামাত-শিবিরকে।
আসুন শেষবারের জানিয়ে দেই, আমাদের রক্তের অনুতে পরমানুতে এখনো নুর মোহাম্মদের রাইফেল গর্জে ওঠে।
এখনো অসামান্য গতিতে ছুটে চলে মতিউরের যুদ্ধ বিমান।
২৬টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×