somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আসলে বলতে পারবো না আমি এ লেখা লিখে কী বুঝাতে চাই?

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জহীরকে আমি প্রায়ই বলি, কি রে জহীর তোর চেহারাটা দেখি নষ্ট করে ফেলছিস? আমার ছবি ফ্লপ করলে কিন্তু সব ট্যাকা তোর দিতে হইবো। জহীর অনেকক্ষণ ভেবে জবাব দেয়, আরে না মামা সব ঠিক হইয়া যাইবো। আইজকা রইদে একটু বেশি আছিলাম তো। এর লাইগ্যা। কাল দেইখ্যেন।
আমি কাল দেখার ইচ্ছে পোষণ করে তার দোকানে চা খেয়ে চলে আসি।

জহীর আমার নির্মিতব্য ছবির নায়ক। আমি একদিন যে ছবি বানাবো, সেই ছবিতে এই দশ-এগারো বছরের ছেলেটাকে নায়ক নেবো। এমনই একটা মৌখিক এগ্রিমেন্ট আমার আর জহীরের মধ্যে হয়ে আছে অনেকদিন ধরে। নায়ক হবার আগ পর্যন্ত জহীর একটা চায়ের দোকানে কাজ করছে। রোজ বিশ টাকা পায়। মাসে ছয়শ টাকা।
আশ্চর্য হলেও সত্যি এটা তার পরিবারের ব্যায় নির্বাহের একটা বড় অংশ।



মোখলেস নামের রিকশাওয়ালার সাথে আমার প্রথম বাক্য বিণিময় তাকে হালকা একটা ধমক দিয়ে, ধুর মিয়া রিকশা চালাইতে পারো না, ঢাকা শহরে রিকশা নিয়ে বের হইছো।
ভাই আমি রিকশা চালাই দুইদিন হইলো। আমি আসলে-ই পারিনা।
আমি দেখলাম এবং বিরক্ত হলাম। তা হলে কে তোমাকে বলেছে এই কাজে আসতে?
কী করবো ভাই, জামালপুর থেকে আসছি চরম অভাব নিয়া। একটা অফিসে পিয়নের চাকরীরর জন্য তিন হাজার টাকা দিয়া ধরা খাইছি। কিচ্ছু করার নাই। গত বছর ইন্টারে 'এ' পাইছি। সেই লেখাপড়াও করতে পারলাম না।
আমি কিছুটা অবাক হয়ে বললাম, ইন্টারে 'এ' মানে?
মোখলেস তার মানিব্যাগ থেকে মার্কসিটের ফটোকপি বের করলো। আমি দেখলাম এবং দীর্ঘশ্বাস ছাড়লাম।

জহীরের মোটামুটি মানের ঈদ পালনের জন্য এখনো কোনো নিশ্চিত কিছু হয় নাই। মোখলেস আজ জামালপুর চলে গেলো। রিকশা চালিয়ে বাড়ীতে নেয়ার মতো উল্লেখযোগ্য কোনো টাকা তার ছিলনা।

তাদের নিয়ে এই লেখাটার আসলে কোনো উদ্দেশ্য নাই। আমি আসলে বলতে পারবো না আমি এ লেখা লিখে কী বুঝাতে চাই? অযথাই লিখলাম। চারদিকের উৎসব এবং বিপরীতে তাদের দেখে আমার মনটা খারাপ হয়। এই লেখার উদ্দেশ্য শুধুই আমার মন খারাপ হওয়ার একটা কারন জানানো। আর কিছু না।

তবে আমার প্রচন্ড জানতে ইচ্ছে করে জহীর, মোখলেসদের এই সাদাকালো সময়কে রঙ্গীন করার রঙ কী কারো কাছে আছে?
তাদের কী জহীরদের এই কষ্ট স্পর্শ করে?
মন খারাপ হয়?



৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×