ঝকঝকে কার্ণিশে বসে খড়িমাটি, পাকা উঠোন, উঁইয়ের ঢিবি, লাল ফড়িং আর খসখসে আম গাছটার কথা ভাবছিল রোদ্র। পেটে ক্ষুধা আর রাজ্যের সব চিন্তাভাবনা মিলিয়ে রোদ্রের মাথা গরম হয়। মনে মনে সে সবুজ কাঁচের বোতল সারি করে। লাথি দিয়ে যখন বোতল ভাঙবে তখন হঠাৎই হালকা দমকা বাতাস... আর বাতাসে কিছু ধুলোবালি, সুড়কি আর একটা হলুদ বয়স্ক আমপাতা এসে পড়ে রোদ্রর সামনে। রোদ্র একটু থমকায়, হাসে। বোশেখের গন্ধ বুঝি!!
এর পরই পুরনো ক’লাইন কবিতা, হাবিজাবি কি কি গান আর হলুদ রঙের পানজাবিটা ঘোরাঘুরি শুরু করে চোখের সামনে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে...। একটা রঙচটা গানের দুলদুল কোরাস, ঘন দুধের মত মিউজিকের পরপরই বেদম আওয়াজ। লে বাবা! সপ্তাহ দুয়েকের অনেক আয়োজন, লাল-পেড়ে শাড়ি, বেলি ফুলের মালা, মাইক্রোফোন, বাদাম-ভাজা, আইসক্রিম, পান্তা-ইলিশ, একতারা-- সব কিছু দুম করে ভেস্তে গেলো।
রোদ্র অতঃপর ঘর ছেড়ে ঘন দুঃসময়ের মধ্যে বেরিয়ে পড়ে। সূর্যতাপের মধ্যে বিচিত্র গন্ধ। বাতাস ভারি অদ্ভুত রকম রঙিন। কোন আমপাতার উল্টা দিকে মাকড়সার জালের মত গুটি মেরে আছে কেউ--শুয়োপোকা। আর এই যে শহর এখানকার সব ধুলো আসে ইতিহাস থেকে। দক্ষিণ থেকে। প্রত্নপ্রাসাদের ছাদ আর ঘুলঘুলি থেকে। রোদ্র আমপাতা, মেহগনিপাতা, দেবদারুপাতায় মানচিত্র আঁকা প্রত্নপ্রাসাদের ধুলো দেখে আর বিচিত্র কিছু প্রাণীদের মিছিল ঠেলতে থাকে। এই প্রাণীদের ক্রোধ, লোভ, ক্ষুধা, লালসা, সবুজ রঙের মানিব্যাগ, পেতলের আঙটি, বিবিধ ডিজাইনের স্যান্ডেল, ঠান্ডা লাচ্ছির লোভ, গরমের অনুভূতি--ইত্যাকার অনেক কিছুই আছে বলে জানা যায়।
ঘ্রাণেই বোশেখ, রঙেই নাকি বোশেখ। তো রঙ দিয়ে গোসলের পর ভীষণ ভিন্নরকম এক ভাবনায় পেয়ে বসে রোদ্রকে। সে কোন মৃত্যুগামী আত্মার উরুর পাশে দাঁড়িয়ে এই রং-গন্ধ দেখবে। এরপর হঠাৎই থ্যালাসেমিয়া, রক্ত-ক্যান্সার কিংবা মৃত্যুখাদের কিনারে দাঁড়ানো হৃদরোগীদের খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে রোদ্র। সে পিজি দেখে, বারডেম দেখে, আবার পিজি দেখে। তারপর ফিনাইল মাখা ওষুধের এক গাদা দোকান হাতড়ে হাতড়ে এক ত্রস্তপদ ক্রেতার অস্থির পদশব্দ গুনতে গুনতে যেন মহাকালের দিকে হাঁটতে শুরু করে।
বোশেখের রঙ আর ঘ্রাণ তাকে দেখতেই হবে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।