somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থির শহরের বিষয়-আশয়

১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুহু আর তার বন্ধু ব্যাগ গুছিয়ে নিয়েছে। লাল রঙের ব্যাগে খাবার, এন্টি-মসকুইটো ক্রিম আরও বিভিন্ন জিনিস। সবকিছুর নামও জানিনা ছাই। এরপর একুশ শতকের এক অস্থির শহরে কুহু আর তার বন্ধু রাত্রি দেখতে বেরিয়ে পড়ে। অস্থির শহরের বিষয়-আশয় লিস্ট করার জন্য কুহুর কাছে কাগজ আর পেনসিল আছে। কাগজ-পেনসিল হাতে দুই ঘন্টা অস্থির শহরের পথে-ফুটপাতে হাঁটাহাঁটি করে কুহু আর তার বন্ধু। এরপর ক্লান্ত হয়ে ফুটপাতে পা ঝুলিয়ে বসে তারা। আমার সাথে তখনই দেখা। কুহু এখন এন্টি-মসকুইটো ক্রিম মাখবে। চিপস আর জুস খাবে। আমি অগত্যা কুহুর লিস্টটাতে চোখ বুলাই।

ট্রাফিক পুলিশ- ১০ জন
সিগন্যাল পোস্ট -১৫টি (তিনটি নষ্ট)
বিড়ি-সিগারেট অলা (সংখ্যা গোনা হয়নি)
কুকুর (৫/৬ টা)
মাতাল (১ জন)
বেশ্যা (১ জন)
রিক্সাঅলা (গোনা হয়নি। তবে একজন গান গাচ্ছিল এইটা মনে আছে। গানের শিল্পী কোজআপ ওয়ান সালমা)
সিএনজি, ট্যাক্সিক্যাব (গোনা হয়নি)
অ্যাম্বুলেন্স (১টা)
পুলিশের ভ্যান (১টা)
ফুটপাতে ঘুমানো মানুষ (৩৭ জন)

আমার লিস্ট দেখা শেষ হয়না। কুহু আর তার বন্ধুর বিজ্ঞাপন বিরতি শেষ হলে ওরা আবার লাল ব্যাগ কাঁধে এক গলিপথে অদৃশ্য হয়। এরপর অনেকগুলি দিন গেলেও আগ্রহ যায় না ঠিক। একদিন জমে থাকা আগ্রহ নিয়ে কুহুর মুখোমুখি দাঁড়ালেও লিস্টের বিশদ কোন হদিস দিতে পারে না কুহু। শুধু জানা যায় ওই রাতে রিপোর্টার্স ইউনিটির সামনে টোস্ট বিস্কিট হাতে প্রয়াত এক রাজনীতিককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল কুহু আর তার বন্ধু। আর ওই টোস্ট বিস্কিটের দিকে গড়িয়ে গড়িয়ে আসছিল আরও কতক প্রয়াত রাজনীতিক। কিন্তু একজন ছাড়া বাকিদের নাম মনে না আসায় তখন ওই চরিত্রদের নাম লিস্ট করা হয়নি।

তবে টোস্ট বিস্কিট আর প্রয়াত রাজনীতিক ছাপিয়ে একসময় শুধু অন্য কথা মনে পড়তে থাকে। রাত দেখতে বেরিয়ে কুহু আর তার বন্ধু অনেক কিছুই দেখেছে। শুধু রাতটাই দেখা হয়না তাদের।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×