বরফকলে কান্নার ঘ্রাণ
অল্প বমি-ভাব নিয়ে মেয়েটা যেদিন ময়লা ট্রেনে চাপে, সেদিন তার হাত কাঁপে, পা কাঁপে। দুর্বল হাতে ব্যাগ টেনে পানের পিক-অলা জানালার পাশে বসলেও অনেক পুরনো শহর আর পরিচিত জনদের চেহারা অশ্রুতে ঝাপসা হয়। তারপর কুলিদের কোরাস দেখে ট্রেনের হুইসেল কেঁদে উঠলে মেয়ের হঠাৎ ভীষণ সব অন্যরকম কথা মনে পড়তে থাকে। সে দেখে তার যাদুর কাঠি টুকরো হয়ে জগৎ জুড়ে ছড়িয়ে গেছে। সেসব টুকরো কুড়িয়ে গুছিয়ে না নিতে পারলে সুয়োরানী-দুয়োরানীর নরম পুরনো খেলার সুখ সে আর কোনদিন খুঁজে পাবে না। এরকম বিষম চিন্তায় মায়ের নিজের হাতে গুঁজে দেয়া নাড়ু-মুড়কির ঘ্রাণটাও একসময় কেমন ফিকে হয় যেন।
শিক্ষক, বাবা-মা কিংবা শুভ্রকেশী গুরুজনদের চোখ এড়িয়ে যেসব নরম বিকেলে মাঠ, পুকুর পাড়, পাবলিক লাইব্রেরি চত্ত্বর, বিকেল-নদীর পাড় আর ফুচকার দোকানে টিন-এজ বন্ধুদের সাথে আড্ডা জমানো গেছে, সেসব উন্মাদ তারুণ্যের কালে কিভাবে যেন ফিরে ফিরে আসতো শ্যামল মেয়েটির রঙিন যাদুর কাঠি। সেই টুকরোটি কেবল জমে আছে থলেয়। এসব ভাবনায় সওয়ার হয়ে রাজধানীতে প্রবেশ করলে রাজধানীর উষ্ণ হাওয়ায় গ্রামজ চোখের পানি অগত্যা শুকাতে থাকে। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রঙিন সোডিয়ামের মতো আলোয় জীবনের প্রমত্ত বছর ক’টি উজ্জ্বল সেলুলয়েড হয়ে যায় হঠাৎ।
তখন কেবল স্বপ্ন কুড়িয়ে নেয়ার সময়। রমনা, সোহরাওয়ার্দী, নীলক্ষেতে মোড়া এই কাদামাটি দ্বীপেই কেন যেন স্বপ্নের প্যারাস্যুট ঝরে রাতদিন। এখানে সংস্কৃতির যৌথ ব্যঞ্জনা, বইমেলার ঘ্রাণ, মঞ্চ নাটক, ফার্স্ট ইয়ার, ফটোকপি-লাইব্রেরি, হঠাৎ বিস্ফোরিত শ্লোগান, চারুকলা, শর্ট-ফিল্ম, পেঁয়াজু, আলুর চপ, সস, চা, দেরিদা, ফুকো, সার্ত্র, গার্সিয়া মার্কেজ আর পাবলো নেরুদার শ্রমজীবি কবিতা বুকে নিয়ে নরম ঘাসে চিত হয়ে শুয়ে থাকার দিনগুলোতে আরেক টুকরো সোনার কাঠির দেখা মিলে যায়। কিন্তু তারপরেই জীবন কেমন যেন চুপসে যেতে থাকে হঠাৎ। জীবিকার জোয়ালের টানে উত্তপ্ত রাজপথ ছেড়ে বরফকলে ঢুকে পড়লে বিশাল আকাশ আর তুমুল বৃষ্টির গল্পগুলো আস্তে আস্তে শুকাতে থাকে যেন। তবু ঝকঝকে সোনার কাঠির খোঁজে একদিন যে ঘর ছেড়েছিল, সেই শ্যামল মেয়ের গোপন বেদনায় বরফকলের অন্ধকারে এক চাপা কান্নার কোরাস উথলে ওঠে আজও, এখনও।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।