আমার প্রিয় পোস্ট
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
একক স্বপ্নের চৌকাঠ
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৮
ঘোলাটে কুমারী জল দিনলিপি ভাসিয়ে নিলে
আমরা অপেক্ষায় থাকি অতঃপর
ভূমিকম্প, ভূগোল আর কয়েক গেলাস শুভ্র উষ্ণতার
ঔপনিবেশিক জলযান-হুইসেল ঘুমিয়ে তলিয়ে গেলে
শিরিষের আড়াল থেকে উৎক্ষিপ্ত হবে যে বিষাক্ত শর
তার তীব্র প্রতীক্ষায় থাকে বুকের আদিম কেশর
অপেক্ষায় থাকে
মোহগ্রস্থ সেই প্রত্নতাত্ত্বিক মৃত্যু-তৃষ্ণায়
পৃথিবীর সমস্ত অবরোহী সিঁড়ি চুঁইয়ে
অনন্তকাল নামতে থাকলে আরাধ্য অবয়ব
কিংবা তীব্র কুয়াশা-গর্ভে
দিক ভুলে বসে থাকা আরব্য মিকেল্যাঞ্জেলো
কৃষ্ণ ছায়াসকল, প্রেম, নতজানু পত্র-পত্রাবলী
সকলি খসে পড়ে চক্রাকার লালচে আঁধারে
সকল প্রশস্ত হাত অঝোরে ঝরতে থাকে
বাদামী বৃষ্টির মতো
একে একে লেখা হলে সমস্ত চন্দ্রগ্রহণের গল্প
হাত থেকে খসে পড়ে খড়িমাটি, টি-শার্ট, কনিষ্ঠের হলুদ কামিজ
আর প্রয়াত ইতিহাসের কব্জি কামড়ে তখন
শহরময় ঘ্রাণের জগতে গড়িয়ে যায় গাদা গাদা উচ্ছ্বল সময়
সন্ধ্যা, মিছেমিছি নেমন্তন্ন আর বিষদ-বিষাক্ত শব্দক্ষয়ে
মোহাবিষ্ট হয় কেউ, কেউ হয় তন্দ্রাহত
কেউ ফের বিষণ্ন অতীতভ্রষ্টতায় ডুবতে ডুবতে
বিচ্ছিন্ন তামাটে দ্বীপে একাকি দাঁড়িয়েই থাকে অনন্তকাল
প্রখর বিভ্রমে অযুত গ্রহণ-বলয় মহাকালে মিলিয়ে গেলেও
স্বপ্নের রোদ্দুর তবু ঝরতেই চায় না যেন আর..
ইফতেখার ইনান বলেছেন:
খুবই চমৎকার কিছু শব্দের ব্যবহার রয়েছে.. ভাল লাগল..
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চমৎকার লাগল পড়ে!!
রুবেল শাহ বলেছেন:
সত্যিই খুব ভালো লেগেছে।


















কবিতার শব্দচয়ন খুব ভালো লেগেছে। বিশেষ করে "প্রত্নতাত্ত্বিক মৃত্যু-তৃষ্ণা" শব্দটি এক কথায় অনন্য সাধারণ।
এতো ভালোলাগার পর প্রিয় পোস্টে নিতে কোন সমস্যা দেখিনা
সত্যিই খুব ভালো লেগেছে।
**প্রিয় পোস্ট।