দ্য ওয়ে আই ফিল ইট...

লাল মাটি আর শান্তিকামী যোদ্ধার দিনলিপি

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪

শেয়ার করুন:                   Facebook

মরচে বন্দুক ছিল আমাদেরও, ধুলোজমা তক্তপোষে
মাটি, বৃক্ষ আর পড়শি বদলের কালে
অসহিষ্ণু ঘোড়ার শাবক লাফিয়ে উঠেছিল সেদিন
এই লাল পাহাড় আর নরম পলিমাটির গাঁয়ে
আর অসমাপ্ত ক্যানভাস বিছিয়ে রেখে অশ্মত্থের উঠোনে
আমরা প্রতীক্ষায় ছিলাম উজ্জ্বল সবুজ রঙের

অপেক্ষায় ছিল পঞ্চাশ হাজার পিঁপড়ের জ্বলন্ত সেনাবাহিনী
রাইফেল কাঁধে ইটের শুঁড়িখানা পেরিয়ে গিয়েছিল তারা
নেপোলিয়ন আর ওয়াশিংটনের সন্ত্রস্ত বাহিনীর মতো
ভেষজ পাতার আড়ালে সেদিন মুখর করতালি ঝরেছিল
আফ্রিকার নৃত্য আর উন্মত্ত যুদ্ধবাজনার তালে

ছুটির আইল ধরে কেবলি গ'লে যাচ্ছিল আগুন
সমতট ইতিহাসের সবচে' প্রবল সে দাবানল
জ্বালিয়ে দিয়েছিল ভাড়া করা স্পার্টান নৌবহর
নৌযান পাটাতনে দগ্ধ খড়ি হয়েছিল লবণের ঘ্রাণ,
প্রশান্ত ঘুর্ণি আর প্রবাল দ্বীপের প্রশস্ত দীর্ঘশ্বাস
সমুদ্র-পুরাণের পাতায় পাতায় হতবাক দাঁড়িয়ে গিয়েছিল
উত্তর গোলার্ধের বিবস্ত্র নাবিকেরা

পদ্মার সূর্যাস্তে একদিন যে শান্তির শ্লোগান উঠেছিল
তার প্রতিধ্বনী বেজেছে রাইন আর ভলগায়
দানিয়ুব বাড়িয়েছে সমর্পিত ডানার মাস্তুল
লাল সেনাদের ভিড় থেকে শুধু তোপধ্বনি কেঁদেছিল একবার
লাল ফানুসে ভেসে ভেসে বলে গেছে সফেদ স্বর্গদূত
গ্রীক কিংবা ব্যবিলন, যা পাও দৃষ্টির নাগালে
নির্দ্বিধায় জড়িয়ে নিও বুকের গহিনে
ওরা সব এক অবিমিশ্র পূর্বপুরুষের চিত্রময় উপাখ্যান

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১৩৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬
comment by: নোবেলজয়ী বলেছেন: আপনি কি ক্যাতা শব্দটির সাথে পরিচিত? আপনি কি ক্যাতা করতে ভালোবাসেন? আপনি কি ব্লগের সব ক্যাতাপ্রেমিকদের সাথে মিলে একটি গ্রুপে আরাম করে ক্যাতা করতে চান? তাহলে আজই যোগ দিন নতুন গ্রুপ..."ক্যাতার কারখানা"য়

http://www.somewhereinblog.net/group/keta
২. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬
comment by: কালপুরুষ বলেছেন: বরাবরের মতোই সুন্দর। খুব ভাল লাগলো। তোমার লেখায় মুগ্ধ হই।
৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬
comment by: প্রবর রিপন বলেছেন: মরচে বন্দুক ছিল আমাদেরও, ধুলোজমা তক্তপোষে
মাটি, বৃক্ষ আর পড়শি বদলের কালে
অসহিষ্ণু ঘোড়ার শাবক লাফিয়ে উঠেছিল সেদিন...........

সমুদ্র-পুরাণের পাতায় পাতায় হতবাক দাঁড়িয়ে গিয়েছিল
উত্তর গোলার্ধের বিবস্ত্র নাবিকেরা

খুবি খুবি
খুবি

ভালো লাগলো
আপনার আসল নাম আমার

ঠিকানাই একটু ্যানাবেন গোপনে

তাহলে আপনার কবিতা খুজে পড়তাম

খুব ভাল লাগলো
৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অনেক চমৎকার একটা কবিতা।
৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫০
comment by: ফারহান দাউদ বলেছেন: চমৎকার।

 

 


অ্যান আউটসাইডার অ্যাম আই।
অর, পারহ্যাপস, নোবডি এট অল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৯৯২৬