আমার প্রিয় পোস্ট
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
কয়েক জোড়া হাত ও অশ্রুর মৈথুন
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫০
হাত তুললেই
নেমে আসে গজবের সামিয়ানা
আজকাল
অপ্রাপ্তবয়স্করা
হাসে আবার, মুখ টিপে
আর বন্দুকের গল্পে গল্পে নামিয়ে আনে মৃতদেহ
মুঠোফোনের সঙ্গীতের মতো
আনন্দে
জানতে চাই
চিন্তায় জমছে কি না মুহূর্তের পারদ
নিশানা খূঁজছি, খুঁজছি
মেরুদন্ডের নিচতলায় ক্লেদের পাহাড়
যাতনা বলা যায় তারে
মাদুরের শিরোনামে ত্রিভুজেরা নীল হয় খুব
আসছে
সময়ের সংলাপ
কী করে শিল্প হয় নির্যাতন
ভয়
সব বুঝি শেষ হয় হয়
ভয়
কিছুই যে ফুরোবার নয়
১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
কালপুরুষ বলেছেন:
অসম্ভব সুন্দর লেখা। খুউব ভাল লাগলো- যেমনটা আগেও লেগেছে।
কালপুরুষ বলেছেন:
অসম্ভব সুন্দর লেখা। খুউব ভাল লাগলো- যেমনটা আগেও লেগেছে।
২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৪
নৃপ অনুপ বলেছেন:
মহাত্মন,
এক সকরুণ সঙ্গীতের দ্যেতনায়
বেজে ওঠে মৃতু্মুখী হাঁসি,
আসছে
সময়ের সংলাপ
কী করে শিল্প হয় নির্যাতন
অতঃপর ভয় হয় দ্বান্দ্বিকতায়
ভালো লাগে ভয়...
ভয়
সব বুঝি শেষ হয় হয়
ভয়
কিছুই যে ফুরোবার নয়
মঙ্গলার্থে...
এক সকরুণ সঙ্গীতের দ্যেতনায়
বেজে ওঠে মৃতু্মুখী হাঁসি,
আসছে
সময়ের সংলাপ
কী করে শিল্প হয় নির্যাতন
অতঃপর ভয় হয় দ্বান্দ্বিকতায়
ভালো লাগে ভয়...
ভয়
সব বুঝি শেষ হয় হয়
ভয়
কিছুই যে ফুরোবার নয়
মঙ্গলার্থে...

















