আরাকানের সবুজ পথিক
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চোরাবালির গর্ভ থেকে প্রজ্ঞা আর অবিশ্বাস নিয়ে শোন রক্তপাতের সঙ্গীত। হলুদ বয়স্ক ছায়ার লোভে বারবার তুমি মরা বৃক্ষলতা আর সমুদ্রের তেলরং ছায়াপথ পেরিয়ে এসেছো। বিষণ্ণতায় প্রায়শ নোনতা হয়েছে সোনালী লোমকূপ। এবার ঠোঁটে রাখো এই ঢেউভাঙা সিরামিক প্রচ্ছদ, হাতের উরুকে অবিশ্বাস্য স্বাধীনতায় বিবিধ বনাঞ্চলে ঘুমোতে দাও। আর এই জলজ পঙক্তিতে লুকানো রইলো ছন্দের রেলপথ। সমান্তরাল উত্তাপ ছুঁয়ে হেঁটে গেলেই পাবে শব্দ অক্ষরের রোদ্র-বাস্পে ওড়ার উদ্দাম ছাড়পত্র।
তোমার হাতে আমি পূর্বপুরুষের বিস্রস্ত পাণ্ডুলিপি দেখেছি। দেখেছি আরাকানের পীতাভ বনাঞ্চল থেকে সংক্ষুব্ধ সবুজে হারিয়ে যাওয়ার গোপন মানচিত্র। দহলিজে এখনও তোমার সমুদ্র-মাছের ঘ্রাণ, তোষক আর ডায়েরিতে এখনও আছড়ে পড়ে বহ্নিমান ফেনার পাহাড়। ইতিহাসের মেঘ থেকে প্রস্রবণ চুরি করে তুমি এই ভুল-মানুষদের দেহমূলে সেচ দিয়ে গেছো অনন্তকাল।
একদিন তোমার চঞ্চলতা আর অনুনাদী কণ্ঠস্বরকে অফুরান সাদা দেয়ালের স্বপ্ন দেখিয়েছিলাম। তোমার উচ্চকিত শব্দে বেগুনি প্রতিধ্বনি তুলে এঁকে দিতে চেয়েছিলাম নিষ্কাম ঘ্রাণের দ্বৈরথ। তবু এক ফিনাইল বিকেলে উড়ে গেছে নির্জন শুভ্র গেলাফ। তাম্র পদচ্ছাপে অবিরাম মথিত হয়েছে হাজার বছরের কুয়াশাকাতর স্বপ্নডানা। শুধু গ্রীক দেবতার প্রবল ভাস্কর্যের মতো নিঃসঙ্গ আমি দাঁড়িয়ে থেকেছি মহাকাল মেঘের দেয়ালে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন