ইতিহাসের ক্ষতে দাও বেগুনি ফিনাইল
দাও দুষ্টচক্র ফোটোগ্রাফ
শুভ্র জালের মতো রায়ের মোড়ক
হাঁটতে দাও লাল সূর্যের মতিঝিলে
নত হয়ে, তুমুল বাতাসের ঘ্রাণে
উড়াতে দাও নির্ঘুম চুলের পতাকা
ইতিহাসকে খেতে দাও
পুরনো সিরামিক বাসনে ইতস্তত ঝালমুড়ি
সরিয়ে নাও পীতাভ বিউগল,
কাটাতার ব্যারিকেড
সে দেখুক চওড়া সড়ক, বঙ্গভবনের
নপুংসক আকাশে সূর্যাস্তের প্রতিশব্দ
লোকাল বাসে যারা আসছে অনন্তকাল
ট্রাফিক সিগন্যাল ছুঁয়ে, রাসেল স্কয়ারের
তারা জানে কান্নার বিবিধ অনুবাদ
স্বজনের হিমোগ্লোবিন অবমুক্ত হলে
যে নারীরা মেতে ওঠে কৃষ্ণপক্ষ রোদনে
তাদের কুটির পথে পাহারা সরিয়ে নাও
বহুদিন পর, ঘর্মাক্ত বসনে আরেকবার
নুন সরোবরে তৃপ্ত হবে ইতিহাস।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।