somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমঘোরে আঁকা অন্ধকারমালা (কবিতা)

০২ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপক্রমনিকা : পদ্মার আঁচলে হাত মুছে একদিন দাঁড়িয়েছিলে নভেম্বরের স্টেশনে। সবুজ বাতাসের পতাকা উড়িয়ে চিনেছিলে উদ্ধত ধোঁয়ার মিনার। নিয়নমুগ্ধ সেদিনের ঘুম কবিতা হওয়ার আগেই আকাশ থেকে ঝড়ে পড়েছিল শিশুর কান্না, বেকার গৃহস্থালি আসবাব।

পরে একা একা খুঁজে নেয়া গেলো বুয়েট, আগারগাঁও, সেন্ট্রাল লাইব্রেরির গোছানে টেবিল-চেয়ার। দুর্বাঘাস, চকবার আর নতুন কাকাতুয়ার সাথে পাড়ি দেয়া হলো রোদের প্রথম শীতলক্ষা।

ইলাসট্রেশান: ফেব্রুয়ারির ঘুম ভাঙ্গলেও তুমি দাঁড়িয়েছিলে নির্জন অন্ধকারে। এলিয়টের শব ছুঁয়ে সঘন জুতার মিছিল অনেক এগিয়ে গেছে শ্লোগানে কুজনে। দুপুর অস্ত গেলে সমকামি রেকর্ডারে বেজে উঠেছে হ্যামলেট মনোলগ: “দৌ দিজ বি ম্যাডনেস, ইয়েট দেয়ার ইজ মেথড ইন ইট।”

কেমিস্ট্রির ক্লাসরুমে সন্ধ্যা কামার্ত হলে পাঠ্য বইয়ের ভাঙ্গা ডালপালা গ’লে কিভাবে যেন ডুবসাঁতার হয় অন্ধ বাতাসের গহীনে। ডাইনিং থেকে হলরুম থিয়েটারে হেঁটে হেঁটে কাঁদতে থাকে নরম ইতিহাস।

ক্যাথার্সিস: তুমিও উড়তে শিখে খুঁজে নিলে বহুতল রোদ্দুর। নির্জন মলাট খুলে দেখলে দীঘল ঘুমের মৈথুন। উপচে পড়া আমিষ পঙক্তি বেয়ে যেখানে থমকে দাঁড়ালে, সেখানে সতর্ক অবহেলায় ছড়ানো হয়েছে মৌন আলোর অজস্র পিক্সেল। পিক্সেল চুরি করে তুমি কেবলই আগামীর জলরঙ মানচিত্র গড়ে গেলে।

উপসংহার: হাকিম, মোল্লা ও আজিজের এইসব সমকামি সম্পর্কের কোন শেষ নেই। পোয়েটিক জাস্টিস নেই, পোয়েট্রির প্রবল প্রসব আছে শুধু। স্বৈরাচারি এপ্রিল ও ক্ষুধার তীব্র প্রতিবাদে যারা অনন্তকাল এইসব ডোরে- করিডোরে জড়ো হয়েছিল, ইতিহাস তাদের তালিকা করতে ট্রাইব্যুনাল গঠন করেছে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×