স্বরাষ্ট্র পোর্ট্রেট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সন্ধ্যায় শরীর কাতর ক’রে বসেছি আমরা। শব্দ-শব্দ খেলার ফাঁকে দু’একজন আসে যায়। হাতব্যাগ থেকে কলকাতা বেরিয়ে এসে বিজয়নগরে ছড়িয়ে পড়ে। হাসিকান্না গোলযোগ শুনি। দুপুর চা’য়ের গল্প ভুলে হাত থেকে হঠাৎ কী-বোর্ড পড়ে যায় গভীর অ্যামাজনে। অনেকগুলো শব্দ-বাক্য মাটিতে গড়িয়ে ধুলো-ঝড় খেলে। ধর্মতলার তীর্থ ছুঁয়ে এসেছিল যে আঙুল, সেখানে ফেটে যায়, রক্ত ঝরে। চা’য়ের তৃষ্ণা পকেটে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি। ধর্মতলার জন্য জার্মান ফার্মাসিউক্যালসের ব্যবসা বাড়াই। ভাঙতি কথা সেরে যেখানে স্মৃতিচারণে বসি, সেখানে ‘ক্লোজড’ সাইনে অন্ধকার ঘর, কমদামি খদ্দের। পোড়া তেলের সাথে ফোটোশপ, গিবসন জাম্বো গিটারের আওয়াজ, চা’য়ের ঘ্রাণ ঠাণ্ডা হয়। মনে পড়ে ইনজেস্টে জমা পড়েছে বাই-ইলেকশন, ব্রাহ্মণবাড়িয়া। পোস্ট-রেজাল্ট স্টোরিতে দূরের ঠাণ্ডা ওয়েদারের গল্পটল্প মনে পড়লে আটটার দিকে ভীষণ কাবু হই আমরা নিজে নিজে। ভাবি, ছেঁড়া চেয়ারে বসে পরকিয়া ঝালফ্রাই, বিজনেস খুঁটিনাটি লোকদের ছুটি দেয়া যাবে। চলে যায় ওরা রিংটোন বাজলেই। রক্ত জমা পড়ে জার্মান রিবনে। হাতব্যাগ, সিল্ক পাঞ্জাবি আর আগামীর সকালকে নিভে যেতে দেখি একসময়। যে বাকি থাকে, তাকে আমরা কবিতায় ও গদ্যে অনেক উপনাম বরাদ্দ করেছিলাম আতসবাজির রাতে। তোতলামি কয়েকফোঁটা উপনামকে ঘিরে ধরে। ভুল গল্প শুরু হয় বিশ্ব ইজতেমা থেকে। এরপর জোড়াখুনের স্পট ঘুরে ক্ষোভ-কষ্ট পুড়তে থাকে সাভারের আগুনে। সিগারেটের তৃষ্ণা চাপা থাকে থাক। একটা জিনিস শুধু ভাবো- লোকটার কনুই থেকে ভেনিসের বদগন্ধ শুকায়নি তখনও। অথচ রক্তের মাফলার জড়িয়ে ঘুমিয়ে গেলো। স্ত্রী হয়তো ঠিকানা জানতো না বেইলি রোডের, অ্যারোবিক চর্চার। কিন্তু কি-ই বা আসে যায়? ভেনিসের পোড়োবাড়িতে মোবাইল রিংটোনটা ছিল শিশুর কান্নাহাসি মিক্সড। সেটাতেই খবর রটে গেলো। দু’তিনজন থাকলেই সিদ্ধান্ত সহজ আজকাল। কবিরের ডে-অফ ক্যানসেল। ও কাল মন্ত্রণালয় কাভার করবে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।